এক্সপ্লোর

Tollywood Release Update: ব্যোমকেশের মুখোমুখি 'ধর্মযুদ্ধ', 'ভটভটি', অগাস্ট জুড়ে মুক্তি পাচ্ছে কী কী বাংলা ছবি?

Tollywood August Release Update: এবার দেখে নিন, অগাস্ট জুড়ে বাংলায় মুক্তি পাচ্ছে কী কী বাংলা ছবি। 

কলকাতা: অগাস্ট জুড়ে বড়পর্দায় বাংলা ছবির ছড়াছড়ি। একদিকে যেমন রয়েছে হিন্দি বড় বাজেটের ছবি, তার সঙ্গে থাকছে টলিউডের একমুঠো ছবি। এর আগে এবিপি লাইভ তালিকা সাজিয়ে দিয়েছিল ১৫ অগাস্টের আশেপাশে বড়পর্দা ও ওটিটি মিলিয়ে মুক্তি পাচ্ছে কী কী ছবি। আর এবার দেখে নিন, অগাস্ট জুড়ে বাংলায় মুক্তি পাচ্ছে কী কী বাংলা ছবি। 

 

লক্ষ্মী ছেলে

কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'লক্ষ্মী ছেলে' (Lakkhi Chele) ২৫ অগাস্ট মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। সমাজে প্রচলিত বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে প্রশ্ন তুলবে এই ছবি। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন কৌশিক পুত্র উজান গঙ্গোপাধ্যায় (Ujan Ganguly)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) উইন্ডোজ প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে এই ছবি। ছবির পরিচালনার দায়িত্ব রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-র কাঁধে।

বিসমিল্লা

ইন্দ্রদীপ দাশগুপ্তের তৃতীয় ছবি 'বিসমিল্লা'-র অফিসিয়াল পোস্টার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। ১৯ অগাস্ট অর্থাৎ জন্মাষ্টমীর সময় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। 'বিসমিল্লা' ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ঋদ্ধি সেন (Riddhi Sen), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), অপরাজিতা আঢ্য (Aparajita Addhya) ও গৌরব চক্রবর্তীকে (Gaurav Chakraborty)। এই প্রথম শুভশ্রীর বিপরীতে জুটি হিসেবে দেখা যাবে ঋদ্ধিকে। এই ছবির প্রযোজনায় রয়েছেন কলাইডারস্কোপ সংস্থা। গানের দায়িত্বে রয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), অরিজিৎ সিং (Arijit Singh) ও অন্যান্যরা। 

আরও পড়ুন:Jackky Bhagnani: নিজের পরবর্তী ছবির মাধ্যমে ভারতীয় বায়ুসেনাকে শ্রদ্ধা জানাবেন জ্যাকি ভাগনানি

ব্যোমকেশ হত্যামঞ্চ

দীর্ঘ অপেক্ষার পরে পর্দায় ফিরছে ব্যোমকেশ। আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), সুহোত্র মুখোপাধ্যায় (Suhotro Mukherjee), সোহিনী সরকার (Sohini Sarkar)-কে নিয়ে হত্যামঞ্চের গল্প বুনেছেন অরিন্দম শীল (Arindam Sil)। এবার ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন পাওলি দাম (Paoli Dam)। ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।

ভটভটি

সমুদ্রের নিচে আছে এক রূপকথার জগত। আর সেই জগতেই আছে এক মৎস্যকন্যা। রূপকথার মোড়কেই বাস্তবকে তুলে ধরবেন তথাগত মুখোপাধ্যায়। এটিই তাঁর প্রথম ছবি। মুখ্যভূমিকায় অভিনয় করছেন বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) ও ঋষভ বসু (Rishav Basu)। এছাড়াও এই ছবিতে রয়েছেন  রজতাভ দত্ত, দেবলীনা দত্ত, মমতাশঙ্কর ও অন্যান্যরা। বড়পর্দায় এই ছবি মুক্তি পাবে ১১ অগাস্ট।

ধর্মযুদ্ধ

করোনা পরিস্থিতিতে একাধিকবার পিছিয়ে গিয়েছে এই ছবির মুক্তি। ১১ অগাস্ট অবশেষে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ধর্মযুদ্ধ (Dharma Juddha)। এই ছবি শুভশ্রীর মাতৃত্বের আগের ছবি। মুখ্যভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-কে। তাঁর বিপরীতে অভিনয় করছেন সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maullick)। এছাড়াও এই ছবিতে রয়েছেন পার্নো মিত্র (Parno Mitra), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), সোহম চক্রবর্তী (Soham Chakraborty)-রা। এটিই স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)-র সম্ভবত শেষ ছবি। ধর্ম আর রাজনীতি এই ছবির প্রেক্ষাপট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget