এক্সপ্লোর

Tonic Update: কথা রাখলেন দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাফ্টিং করার পর ভিডিও দিলেন

এদিন রাফ্টিং শেষ করার পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন দেব। স্পষ্টতই উত্তেজিত লাগছিল দেবকে। তার কারণ, তিনি তো বটেই, ছবির জন্য রাফ্টিং করেছেন আশি বছর বয়সী পরাণ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: আগামী ২৪ ডিসেম্বর বড়দিনের ঠিক একদিন আগে মুক্তি পাচ্ছে টলিউড (Tollywood) অভিনেতা দেবের (Dev) আগামী ছবি 'টনিক' (Tonic)। দেব ছাড়াও এই ছবির অন্যতম আকর্ষণ অবশ্যই পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay)। দুই প্রজন্মের দুই তারকাকে এই ছবিতে শুধু স্ক্রিন শেয়ারই করতে দেখা যাবে না, তার সঙ্গে নানান মজার কীর্তিতে দর্শককে মাতিয়ে রাখতে দেখা যাবে। 

আরও পড়ুন - Top Entertainment News Today: হরনাজ সান্ধুর 'মিস ইউনিভার্স' খেতাব জয়, করোনায় আক্রান্ত করিনা কপূর খান, এক ঝলকে দিনের সেরা বিনোদনের খবর

এদিন রাফ্টিং শেষ করার পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন দেব। স্পষ্টতই উত্তেজিত লাগছিল দেবকে। তার কারণ, তিনি তো বটেই, ছবির জন্য রাফ্টিং করেছেন আশি বছর বয়সী পরাণ বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়াণ অভিনেতার এমন পারফরম্যান্সে মুগ্ধ টলিউডের সুপারস্টার। ভিডিওতেই তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'পরাণদা আজকে যেটা করল, জাস্ট ভাবা যায় না। আশি বছর বয়সেও একজন মানুষ যে মানুষ রাফ্টিং করতে পারেন, সেটা ভাবতেও পারছি না। পরাণদা তুমি ভগবান।' দর্শকের উদ্দেশে দেবকে বলতে শোনা যায়, 'ছবিতে দর্শকরা যে রাফ্টিং করতে দেখবেন, তা পুরোটাই পরাণদা করেছেন। কোনও স্টান্টম্যান করেননি। কিন্তু এখন সেই দৃশ্য আপনাদের দেখাতে পারছি না। সিনেমাহলে গিয়ে আপনাদের সেই দৃশ্য দেখতে হবে।'

প্রসঙ্গত, রাফ্টিং দৃশ্যের শ্যুটিং করার আগেই দেব জানিয়েছিলেন, তাঁদের এই রাফ্টিং দৃশ্যের গোটা টিমের 'সর্বকনিষ্ঠ' সদস্য পরাণদা। তাঁরা প্রথমে চিন্তায় ছিলেন যে এই দৃশ্য করতে আদৌ রাজি হবেন কি না পরাণদা। তবে সকলকে তাক লাগিয়ে এক কথায় রাজি হয়ে যান তিনি। দর্শক ও অনুরাগীদের তাঁর এই কঠিন পরিশ্রমকে ধন্যবাদ জানাতে অনুরোধ করেন দেব। অভিনেতার এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। দর্শক যে অতি উৎসাহে অপেক্ষা করছেন এই ছবির জন্য তা বেশ স্পষ্ট এই ভিডিওর কমেন্ট থেকেই।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget