এক্সপ্লোর

Tonic Update: 'জিনিয়াস' পরাণ বন্দ্যোপাধ্যায়ের র‍্যাফ্টিং শেষের ভিডিও পোস্ট দেবের

Tonic Update :আশি বছরে বাজিমাত পরাণ বন্দ্যোপাধ্যায়। অবলীলায় সেরেছেন র‍্যাফ্টিং। সেই বিশেষ সিন শ্যুটের আগে ও পরে করা দুটো ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দেব। কেমন ছিল শ্য়ুটিং অভিজ্ঞতা?

কলকাতা: কথা দিয়েছিলেন আগেই। আর সুপারস্টার দেব কথা নিশ্চয়ই রাখেন। তাই তো এবার পোস্ট করলেন র‍্যাফ্টিং সিন শ্যুটিং শেষের ভিডিও। একেবারে পরাণ বন্দ্যোপাধ্যায়ের পদধূলি নিয়ে শুরু করলেন ভিডিও।

আশি বছরে বাজিমাত! এই বুড়ো হাড়ে জোর তাঁর নেহাত কম নেই। কার কথা বলছি নিশ্চয়ই বোঝা যাচ্ছে? আজ্ঞে হ্যাঁ! পরাণ বন্দ্যোপাধ্য়ায়। দেব আগের ভিডিওয় বোধ হয় ঠিকই বলেছিলেন। তাঁর টিমের 'সর্বকনিষ্ঠ' সদস্য পরাণ বন্দ্যোপাধ্যায়েই। এই বয়সেও তিনি করে দেখালেন। কোনও স্টান্টম্যানের সাহায্য ছাড়াই রিভার র‍্যাফ্টিংয়ের সিনের শ্যুটিং সেরেছেন। সিন সেরে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারেননি দেব। 

দেবের কথায়, 'এটা জীবনের শ্রেষ্ঠ পাওয়া। একজন মানুষ আশি বছর বয়সেও র‍্যাফ্টিং করতে পারে এই উৎসাহ ও শক্তি নিয়ে। ভগবান। এটা বিশ্বাস করুন, কেউ করতে পারবে না। আমরা খুব ভয়ে ছিলাম। একটা মানুষের মনের জোরে আমরা এতটা করতে পারলাম। পরাণ দার জন্য জোরে হাততালি হওয়া উচিত।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

সিনেমা হলে গিয়ে সকলকে এই বিশেষ সিক্যোয়েন্সগুলো দেখার অনুরোধ করলেন অভিনেতা। আর এই গোটা সময়টা নিজের এত প্রশংসা শুনে কী বললেন স্বয়ং পরাণ বন্দ্যোপাধ্যায়? তাঁর মুখ দেখে মনে হচ্ছে তিনি যেন তখন ছোট্ট শিশু। মুখে একগাল হাসি নিয়ে শুধু শুনে গেলেন। আনন্দিত হলেন। নতুন কিছু, অ্যাডভেঞ্চারাস কিছু করে ফেরার আনন্দ তখন তাঁর চোখে মুখে।

আরও পড়ুন: Hammi 2 Update: ফের পর্দায় লালটু-মিতালী জুটি, শ্যুটিং শুরু শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'হামি ২'-এর

এই সমস্ত সিন দেখা যাবে দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত আগামী ছবি 'টনিক'-এ। প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget