এক্সপ্লোর

Hammi 2 Update: ফের পর্দায় লালটু-মিতালী জুটি, শ্যুটিং শুরু শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'হামি ২'-এর

Hammi 2 Update: এই নিয়ে তৃতীয়বার বড় পর্দায় চমক আনতে চলেছে লালটু ও মিতালী। ছবির নাম 'হামি ২'। আজ থেকে শুরু হচ্ছে শ্যুটিং। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও গার্গী রায়চৌধুরী পোস্ট করে সেই কথা জানান।

কলকাতা: আগামী বছরে আসতে চলেছে 'হামি ২' (Hammi 2), আগেই সেই কথা ঘোষণা করেছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। এবার জানা গেল শ্যুটিংয়ের তারিখও।

সোমবার রাতে নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি করে পোস্ট করেন 'লালটু' ও 'মিতালী', অর্থাৎ 'হামি'র মা-বাবা। আজ অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালক জুটির জনপ্রিয় ছবি 'হামি'র সিক্যুয়েল 'হামি ২'। 

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছবির 'লালটু' অর্থাৎ স্বয়ং শিবপ্রসাদ মুখোপাধ্যায় লেখেন, 'তৃতীয়বার লালটু। পদবী ও পেশা চমক রইল। কাল থেকে শুটিং শুরু। আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি।' (অপরিবর্তিত)

অন্যদিকে একই ধরনের একটি পোস্ট করেন 'মিতালী' অর্থাৎ গার্গী রায়চৌধুরী (Gargee RoyChowdhury)। তিনি লেখেন, 'তৃতীয়বার লালটু... মিতালী!  পদবী ও পেশা? চমক!! ..মিতালী কেমন এবারে?!. চমক!! রাত পোহালেই শুটিং শুরু... আশীর্বাদ করুন.. পাশে থাকুন..প্রার্থনা, যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি.... দিলাম... নিলাম...।' (অপরিবর্তিত)

আরও পড়ুন: Jeet: ন'য় পা নবন্যার, মেয়ের জন্মদিন সেলিব্রেশনের ভিডিও শেয়ার জিতের

'উইন্ডোজ প্রোডাকশন হাউস'-এর (Windows Production House) প্রযোজনায় এবং পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় এর আগে সন্তানদের নিয়ে মা-বাবার সমস্যার কথা তুলে ধরে দুটি ছবি তৈরি করেছেন। প্রথম 'রামধনু' এবং তারপর 'হামি'। প্রথম ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। দ্বিতীয় ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তনুশ্রী শঙ্কর, অপরাজিতা আঢ্য প্রমুখরা। তবে দুই ক্ষেত্রে গল্পের স্বাতন্ত্র বজায় ছিল। ফলে দর্শকদের আশা এবার 'হামি ২' ছবিতেও একেবারে নতুন কিছু দেখতে পাওয়া যাবে। আগের দুই ছবির মতোই বাবা-মায়ের নাম অপরিবর্তিত, লালটু-মিতালী। এবারও জুটিতে অভিনয় করবেন শিবপ্রসাদ ও গার্গী। তবে পেশায় অন্যকিছু। ছবির শ্যুটিং শুরু আজ।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Arup Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের পুলিশি তলব
SSC News: লক্ষ্য দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ, নতুন SSC চেয়ারম্যান IAS দুষ্মন্ত নারিয়ালা
Khardah News: এক গাড়িচালকের এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ করার অভিযোগ
Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Gulshan Colony: মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Amit Shah: ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে যোগ দেবেন একাধিক কর্মসূচিতে
ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে যোগ দেবেন একাধিক কর্মসূচিতে
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Embed widget