এক্সপ্লোর

Tonic Update: দলের 'সর্বকনিষ্ঠ' সদস্য পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে র‍্যাফ্টিংয়ের ভিডিও প্রকাশ দেবের

Tonic Update: নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করলেন অভিনেতা দেব। ক্যাপশনে লিখলেন রিভার র‍্যাফ্টিং শ্যুট শুরু হওয়ার আগের ভিডিও। ভিডিওয় পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে শোনা গেল দেবকে।

কলকাতা: 'পরাণ দাকে স্যালুট'! সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় রিভার র‍্যাফ্টিংয়ের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা দেব (Dev)। আসছে পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Badyopadhyay), দেব অভিনীত ছবি 'টনিক' (Tonic)। ট্রেলারেই স্পষ্ট, একাধিক দুঃসাহসিক কাজ করেছেন ছবির কলাকুশলীরা। রিভার র‍্যাফ্টিং তার মধ্যে অন্যতম। 

ছবি মুক্তির আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করলেন অভিনেতা দেব। ক্যাপশনে লিখলেন রিভার র‍্যাফ্টিং শ্যুট শুরু হওয়ার আগের ভিডিও। ''টনিক' ছবি তাঁকে ছাড়া অসম্পূর্ণ। তিনি যে কঠোর পরিশ্রম করেছেন তা কেউ কল্পনাও করতে পারবেন না। আপনাকে স্যালুট পরাণ দা। র‍্যাফ্টিং সিক্য়োয়েন্স শ্যুট করার কয়েক সেকেন্ড আগে করা এই ভিডিও। র‍্যাফ্টিং শেষের ভিডিও পরে শেয়ার করব। ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'টনিক'।'

ভিডিওয় পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে শোনা গেল দেবকে। তাঁকে বলতে শোনা যায়, 'আমরা এখন র‍্যাফ্টিং সিক্য়োয়েন্স করব। আমার সঙ্গে আছে বাংলার অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, পরাণ বন্দ্যোপাধ্যায়।' এরপর তিনি পরাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন যে তিনি প্রথমবার র‍্যাফ্টিং করছেন কি না। উত্তরে তিনি জানান, 'হ্যাঁ। আমি বেশ উত্তেজিত।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

কিন্তু প্রথমবার ওয়াটার র‍্যাফ্টিং করতে গিয়ে কি ভয় পেয়েছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়? উত্তরে বর্ষীয়াণ অভিনেতার সপাট উত্তর, 'ভয় পেলেই ভয় লাগবে'।

আরও পড়ুন: Miss Universe 2021: 'মিস ইউনিভার্স'-এর মঞ্চে ভারতীয় তনয়া, খেতাব জিতলেন পঞ্জাবের হরনাজ সান্ধু

দেবের কথায়, তাঁদের এই র‍্যাফ্টিং সিক্য়োয়েন্সের গোটা টিমের 'সর্বকনিষ্ঠ' সদস্য পরাণ দা। তাঁরা প্রথমে চিন্তায় ছিলেন যে এই সিক্যোয়েন্স করতে আদৌ রাজি হবেন কি না পরাণ দা। তবে সকলকে তাক লাগিয়ে এক কথায় রাজি হয়ে যান তিনি। দর্শক ও অনুরাগীদের তাঁর এই কঠিন পরিশ্রমকে ধন্যবাদ জানাতে অনুরোধ করেন দেব। অভিনেতার এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। দর্শক যে অতি উৎসাহে অপেক্ষা করছেন এই ছবির জন্য তা বেশ স্পষ্ট এই ভিডিওর কমেন্ট থেকেই।

সেরা শিরোনাম

Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget