এক্সপ্লোর

Tonic Update: আংশিক বিধিনিষেধেও অপ্রতিরোধ্য, আজও হাইসফুল 'টনিক', জানালেন দেব

Tonic Update: ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে জারি হয়েছে নিষেধাজ্ঞা, নাইট কার্ফু, দিল্লিতে বন্ধ হয়েছে সিনেমা হল। এ রাজ্যে এখনও সিনেমা হল পুরোপুরি বন্ধ না হলেও চিন্তায় রয়েছেন সকলেই।

কলকাতা: সোমবার, ৩ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে জারি হয়েছে আংশিক বিধিনিষেধ। করোনা ও ওমিক্রন আতঙ্কের মাঝেই ফের আংশিক স্থগিত জনজীবন। এদিনই সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেতা দেব (Dev) পরপর তিনটি পোস্ট করলেন। প্রথম পোস্টে খানিক আশঙ্কা নিয়েই জানালেন আগামী ছবি মুক্তির কথা। লিখলেন 'সব ঠিক থাকলে' ২০২২ সালের পুজোয় মুক্তি পাবে 'কাছের মানুষ'। তারপরের দুই পোস্টেই উচ্ছ্বাস প্রকাশ অভিনেতার।

সম্প্রতি মুক্তি পেয়েছে দেবের 'টনিক' (Tonic)। প্রথম থেকেই বিপুল টাকার ব্যবসা করছে এই ছবি। প্রায় প্রত্যেক সপ্তাহান্তেই হাউসফুল (Housefull) শো পেয়েছে 'টনিক'। কঠিন সময়ে সিনেপ্রেমীদের কাছে সত্যিই টনিক হয়ে এসেছে  এই ছবি। তবে আজ থেকে করোনা বিধিনিষেধের জেরে সিনেমাহলে ৫০ শতাংশ দর্শকই কেবল আসতে পারবেন। ফলে কপালে ভাঁজ পড়ে ছবির প্রযোজকদের কপালে। তার মাঝেও আশার কথা শোনালেন দেব।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শহরের একাধিক প্রেক্ষাগৃহে টনিকের টিকিট বিক্রির ছবি। দেখা গেল প্রায় সমস্ত প্রেক্ষাগৃহেই ৫০ শতাংশ দর্শকাসন নিয়ে আজও হাউসফুল 'টনিক'।

আরও পড়ুন: Kacher Manush Release Date: ঘোষণায় উচ্ছ্বাসের বদলে আশঙ্কা, 'সব ঠিক থাকলে' কবে মুক্তি পাবে দেবের আগামী ছবি?

ছবি পোস্ট করে উচ্ছ্বসিত 'টনিক' লেখেন, 'এটাই ভাল সিনেমার ক্ষমতা। আংশিক লকডাউন হওয়া সত্ত্বেও "টনিক" থামতে তৈরি নয়। এখনও হাইসফুল। অবিশ্বাস্য! ধন্যবাদ।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

 

সিনেমা থেকে আরও একটি ছবি পোস্ট করে দেব লেখেন, '৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে খবর আসছে, যে শো হাউসফুল হচ্ছে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যখন আমাদের ওপর কেউ বিশ্বাস রাখেনি, তখন তোমরা পাশে দাঁড়িয়েছ।' অর্থাৎ দ্বিতীয় সপ্তাহেও ব্লকবাস্টার 'টনিক'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে জারি হয়েছে নিষেধাজ্ঞা, নাইট কার্ফু, দিল্লিতে বন্ধ হয়েছে সিনেমা হল। এ রাজ্যে এখনও সিনেমা হল পুরোপুরি বন্ধ না হলেও চিন্তায় রয়েছেন সকলেই। অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখেই এবারে ছবিমুক্তির কথা ঘোষণা করলেন দেব। অবস্থার অবনতি হলে দিন বদলাবে তা বেশ স্পষ্ট। 

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget