এক্সপ্লোর

Top Entertainment News: ফের ছোটপর্দায় ফিরছেন জিতু কমল, মন্নতের সামনে 'জওয়ান' ওয়ালআর্ট শাহরুখ অনুরাগীর, বিনোদনের সারাদিন

Entertainment News: বড়পর্দায় সাফল্য পেয়েও ফের ছোটপর্দায় ফিরছেন জিতু কমল। অন্য়দিকে, মন্নতের সামনে 'জওয়ান' ওয়ালআর্ট শাহরুখ অনুরাগীর, ভাইরাল ভিডিও।

কলকাতা: বড়পর্দায় একের পর এক বড় ছবির মুখ্যভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। অভিনয় করছেন প্রথম সারির অভিনেত্রীদের বিপরীতে। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে আরও প্রশ্ন তো নেই বটেই, বরং অনেকের মত, ইন্ডাস্ট্রিতে এতদিন কার্যত চাপা পড়ে ছিল জিতু কমলের (Jeetu Kamal)-এর অভিনয় সত্ত্বা। তবে বড়পর্দার এই সাফল্যের মধ্যেও ফের ছোটপর্দায় ফিরছেন জিতু কমল!

তবে নতুন ধারাবাহিকে নয়, স্টার জলসা নির্মাতারা ফেরাচ্ছেন জনপ্রিয় ধারাবাহিক মিলন তিথি। এই ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন জিতু কমল ও উষসী রায় (Ushasi Ray)। সম্প্রতি এই চ্যানেলে বেশ কিছু জনপ্রিয় পুরনো ধারাবাহিক পুনসম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। আর সেখানেই নবতম সংযোজন এই 'মিলন তিথি'। সোম থেকে রবি, বিকেল ৪টের স্লটে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। 

অন্য়দিকে, মুক্তির অপেক্ষায় 'জওয়ান' (Jawan)। শাহরুখ খানের (Shah Rukh Khan) অনুরাগীদের তর সইছে না। তাঁদের মধ্যে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার (action thriller) 'জওয়ান'। তার আগে অভিনেতার এক অনুরাগী 'মন্নত'-এর (Mannat) সামনে তৈরি করে ফেললেন 'ওয়াল আর্ট' (wall art)। ভাইরাল হল সেই ভিডিও। 

আরও পড়ুন...

নতুন করে কোভিডের দাপট, নয়া রূপ এরিস, কোন লক্ষণে চিনবেন?

চোখ রাখি অন্য় খবরে। হলভর্তি দর্শক। রমরম করে চলছে 'গদর টু'-এর শো। হঠাৎই প্রেক্ষাগৃহের বাইরে তীব্র বিস্ফোরণের শব্দ। এই ঘটনাই ঘটল বিহারের পাটনায়। জানাযাচ্ছে, এই ছবির টিকিট নিয়ে কালোবাজারি করছিল কয়েকজন। আজ শো চলাকালীন তারা এই বোমা বিস্ফোরণ ঘটায়। ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন দুই ব্য়ক্তিকে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্য়দিকে, হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা ও অনন্য়া পান্ডের ছবি 'ড্রিম গার্ল টু' (Dream Girl 2)। তাই ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে ছবির প্রচার কাজ। জানাযাচ্ছে,  ইন্দোর, চণ্ডীগড়, জয়পুর, আহমেদাবাদ, এবং পুনের মত একাধিক শহরে ছবির প্রচারে যাবেন এই ছবির লিড কাস্ট আয়ুষ্মান খুরানা  (Ayushmann Khurana) ও অনন্য়া পান্ডে (Ananya Panday)। 

এর পাশাপাশি, এবছর দীপাবলীতে মুক্তি পেতে চলেছে সলমন খানের ছবি 'টাইগার ৩' (Tiger 3)। তাই ছবি নিয়ে দর্শকের মধ্য়ে চড়ছে উন্মাদনার পারদ। আর এবার এই ছবি নিয়ে প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। বলিউডসূত্রের খবর অনুযায়ী, অ্য়াকশনধর্মী এই ছবির জন্য় ছবির নির্মাতারা বলিউড অ্যাকশন ডিরেক্টর মার্ক সিজাক ( Mark Scizak) এবং ক্রিস বার্নসকে (Chris Barnes) নিয়ে এসেছেন এই ছবির অ্যাকশন সিকোয়েন্স পরিচালনা করার জন্য।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?

ভিডিও

Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget