এক্সপ্লোর

Top Entertainment News: ফলোয়ার সংখ্যার নিরিখে বিশ্বে তৃতীয় অরিজিৎ সিংহ, 'OMG 2' ছবির জন্য ১ টাকাও পারিশ্রমিক নেননি অক্ষয় কুমার, বিনোদনের সারাদিন

Entertainment News Top: ফলোয়ার সংখ্যার নিরিখে বিশ্বে তৃতীয় অরিজিৎ সিংহ, পিছনে ফেললেন টেলর স্যুইফ্ট-বিলি আইলিশকে। অন্য়দিকে, 'OMG 2' ছবির জন্য ১ টাকাও পারিশ্রমিক নেননি অক্ষয় কুমার, দাবি প্রযোজকের।

কলকাতা: ফলোয়ার সংখ্যায় (follower numbers) বিশ্বব্যাপী তৃতীয় স্থানে অরিজিৎ সিংহ (Arijit Singh)। পিছনে ফেললেন টেলর স্যুইফ্ট (Taylor Swift), বিলি আইলিশ (Billie Eilish) ও এমিনেমের (Eminem) মতো গ্লোবাল তারকাদের। জনপ্রিয় মিউজিক অ্যাপ 'স্পটিফাই'-এ (Spotify) শিল্পীদের ফলোয়ার সংখ্যা হিসেব বলছে এমনই। 

আমেরিকা, ইংল্যান্ডের পৃথিবী খ্যাত তারকা শিল্পীরা নন, বিশ্বের সেরা তিনে নাম জিয়াগঞ্জের তারকা শিল্পী অরিজিৎ সিংহের। মিউজিক অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম 'চার্টমাস্টার্স'-এর সমীক্ষা দিচ্ছে সেই তথ্যই। 

'চার্টমাস্টার্স'-এর সাম্প্রতিক তথ্যে উল্লেখ করা হয়েছে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে অরিজিৎ সিংহের ফলোয়ারের সংখ্যা ৮৬.৩ মিলিয়ন। সেখানে টেলর স্যুইফ্টের ফলোয়ারের সংখ্যা ৮৩ মিলিয়ন। আপাতত, এই তালিকায় শীর্ষে রয়েছেন সঙ্গীত শিল্পী এড শিরান। দ্বিতীয় স্থানে রয়েছেন আরিয়ানা গ্রান্ডে। তৃতীয় স্থানে রয়েছেন অরিজিৎ সিংহ। এরপর ড্রেক, এমিনেম ও জাস্টিন বিবার রয়েছেন যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে। ওই প্ল্যাটফর্মের প্রথম ১৫টি স্থানে রয়েছে দ্য উইকেন্ড, রিহানা ও অ্যাডিলি। 

আরও পড়ুন...

গবেষণায় আশার আলো, ৩২ দিন পার, মানবশরীরে দিব্য চলছে শূকরের কিডনি !

অন্যদিকে, বক্স অফিসে প্রায় ১০০ কোটির গণ্ডি ছুঁতে চলেছে অক্ষয় কুমারের (Akshay Kumar) 'ওহ মাই গড ২' (Oh My God 2)। যদিও প্রেক্ষাগৃহে এই ছবির বড় প্রতিদ্বন্দ্বী রয়েছে সানি দেওলের (Sunny Deol) 'গদর ২' (Gadar 2)। এরই মধ্যে প্রকাশ্যে এল অক্ষয় কুমার সম্পর্কে নয়া তথ্য। যখন একাধিক সূত্র মারফৎ জানা যাচ্ছে এই ছবি তৈরিতে ১৫০ কোটি টাকা খরচ হয়েছে, তখন প্রযোজক জানালেন যে ছবির বাজেট সম্পর্কে বাড়িয়ে বলা হচ্ছে। এবং তিনি এও জানান যে 'ওহ মাই গড ২' ছবির জন্য নাকি অক্ষয় কুমার এক টাকাও পারিশ্রমিক নেননি। 

পাশাপাশি, গত শুক্রবার, ১১ অগাস্ট মুক্তি পেয়েছে দুটি বিগ বাজেট ছবি (big budget movie)। একটি সানি দেওলের 'গদর ২' (Gadar 2), দ্বিতীয় অক্ষয় কুমারের 'ওহ মাই গড ২' (OMG 2)। বৃহস্পতিবার অর্থাৎ ১০ অগাস্ট মুক্তি পেয়েছে রজনীকান্তের 'জেলার' (Jailer)। অন্যান্য ছবি প্রেক্ষাগৃহে চললেও ঝড় তুলেছে এই তিন ছবিই। এক সপ্তাহ পর কোন ছবি বক্স অফিসে কত আয় (Box Office Collection) এনে দিল?

গত ১১ আগস্ট মুক্তি পেয়েছিল 'গদর ২' (Gadar 2)। মাত্র এক সপ্তাহর মধ্য়ে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত এই ছবির আয় পৌঁছল ৩০০ কোটি টাকায়। তবুও একটি বিষয়ে বেশ আক্ষেপ রয়েছে অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাতকারে অভিনেত্রী জানান, ' আমি যদি এই ছবির সম্পাদক হতাম, তাহলে কয়েকটি দৃশ্য়ের পুনরায় শ্য়ুট করতাম ও ছবিটিকে অন্য়ভাবে সম্পাদনা করতাম।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা

ভিডিও

Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা
Abhishek Banerjee | বারবার আদালতে ধাক্কা, DJ মামলায় আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
TMC news | 'আমরাই তৃণমূল, এই অফিসটাও আমাদের', মেট্রোপলিটনে তৃণমূল ভবনে 'ঋতব্রত-তৃণমূল'
Abhishek Banerjee News | DJ-মামলায় আরও বিপাকে অভিষেক, দ্রুত শুনানির আর্জিও খারিজ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee's PA News | আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget