এক্সপ্লোর

Top Entertainment News: পাহাড়ের কোলে সৌম্য-সন্দীপ্তার মধুচন্দ্রিমা? স্ত্রী'র জন্য আরবাজের গলায় রোম্য়ান্টিক গান, বিনোদনের সারাদিন

Entertainment News: পাহাড়ের কোলেই কি কাটছে সৌম্য-সন্দীপ্তার মধুচন্দ্রিমা? অন্য়দিকে স্ত্রী'র জন্য আরবাজের গলায় শোনা গেল রোম্য়ান্টিক গান, নেটদুনিয়ায় ভাইরাল সেই ভিডিও।

কলকাতা: সদ্য 'হইচই' (Hoichoi)-তে মুক্তি পেয়েছে সন্দীপ্তার নতুন ওয়েব সিরিজ 'বোধন ২' (Bodhon 2)। সেই প্রচারের কাজেই ব্যস্ত ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অবশ্য এর ফাঁকেই তিনি শেয়ার করে নিয়েছেন 'ডিনার ডেট'-এর টুকরো ছবি। একটি পাঁচতারা হোটেলে বসে খাবার খেতে দেখা গিয়েছিল সদ্যবিবাহিত দম্পতিকে। তবে এবার.. সন্দীপ্তার ইনস্টাগ্রাম স্টেটাসে ভেসে উঠল পাহাড়ের দিন ও রাতের সৌন্দর্য্য। চাঁদের আলোয় অপূর্ব পাহাড়ের একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন সন্দীপ্তা। কখনও আবার পাহাড়ি বনের মধ্যে আগুনের আঁচে শান্তির ছবি শেয়ার করে সন্দীপ্তা। অভিনেত্রী কোথায় গিয়েছেন তার হদিশ অবশ্য তিনি দিলেন না। কেবল স্টেটাসে ট্যাগ করে দিলেন সৌম্য মুখোপাধ্যায়কে। যা দেখে অনুরাগীদের ধারণা.. বিয়ের পরে অবশেষে ছুটি পেয়ে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন সন্দীপ্তা-সৌম্য। 

অন্য়দিকে, গত ২৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ খান (Arbaz Khan) ও শৌরা। তাঁদের বিয়ের অনুষ্ঠানের হাজির হয়েছিলেন আত্মায়ী-বন্ধুবান্ধব থেকে শুরু করে বলিউডের একাধিক তাবড় শিল্পীরা (Bollywood Actors)। আর সেখানেই স্ত্রী'র উদ্দেশ্যে 'দাবাং' (Dabang)-এর রোমান্টিক ট্র্যাক 'তেরে মাস্ত মাস্ত দো নয়ন' গাইতে দেখা যায় অভিনেতাকে। একহাতে মাইক ও একহাতে ফোন নিয়ে হাসি মুখে গান গাইছেন আরবাজ। আর সেইমুহূর্তই ক্য়ামেরাবন্দি করেছেন অনুষ্ঠানে আসা কোনও এক অতিথি। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে (Insgram Profile) সেই ভিডিও শেয়ার করেছেন তিনি, যা ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্য়ে।

আরও পড়ুন...

দ্বিতীয় সপ্তাহে ঊর্ধ্বমুখী 'ডাঙ্কি'র ব্য়বসা, বিশ্বব্য়াপী কত আয়?

এর পাশাপাশি, আজ ৪৯ বছরে পা দিলেন অভিনেত্রী টুইঙ্কেল খান্না (Twinkle Khanna)। আর এই বিশেষদিন স্ত্রীকে বিশেষ বার্তা দিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)।  ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে টুইঙ্কেল খান্না একটি সবুজ ল্যান্ডস্কেপে দাঁড়িয়ে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন। ফ্রেমের উপরে লেখা লেখা, "আমি যাকে বিয়ে করেছি ভেবেছিলাম।" স্ক্রিনে "আমি আসলে কাকে বিয়ে করেছি" লেখাটি ফ্ল্যাশ হওয়ার সঙ্গে সঙ্গে টুইঙ্কলকে হাল্কের একটি বিশাল মূর্তির পাশে পোজ দিতে দেখা যায় এবং সে বলে, "ইয়ে হেগা পুটলা, ইয়ে হেগা আসলি হাল্ক' অর্থাৎ এটি কেবল একটি মূর্তি, আমিই আসল হাল্ক।

এবার চোখ রাখি অন্য় খবর, ২০২৩ সালে মুক্তি পাওয়া বলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত ছবি  'রকি অউর রানি কী প্রেম কাহানি'(Rocky Aur Rani Ki Prem Kahani)। বক্সঅফিসেও তুমুল সাফল্য় লাভ করেছিল আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranveer Singh) জুটির এই প্রেমকাহিনি। যদিও আলাদা করে লাইমলাইম নিজেদের দিকে কেড়ে নিয়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা শাবানা আজমি, ধর্মেন্দ্র ও জয়া বচ্চন। তাই তাঁদের নিয়ে ভক্তমহলে চর্চা কম হয়নি। ধর্মেন্দ্র ও শাবানা আজমির (Shabana Azmi) চুম্বনদৃশ্য় রীতিমত হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

তবে জানা যাচ্ছে,  শাবানা আজমি পরিচালক কর্ণ জোহরের প্রথম পছন্দ ছিলেন না। সম্প্রতি 'কফি উইফ করন' শোয়ে এসেছিলেন শর্মিলা ঠাকুর ও সইফ আলি খান। আর সেখানেই একথা খোলসা করেন কর্ণ। শর্মিলা ঠাকুরই এই চরিত্রের জন্য তাঁর প্রথম পছন্দ ছিল বলেন জানান কর্ণ। কিন্তু স্বাস্থ্য়ের কারণে এই অফার প্রত্য়াখ্য়ান করেছিলেন 'কাশ্মীর কি কলি' অভিনেত্রী। ফলে সেই অফার যায় শাবানা আজমির কাছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget