এক্সপ্লোর

Top Social Post: অনুরাগীদের বিপরীতে গিয়ে নজিরবিহীন সৌহার্দ্য দেবের, বাবা হলেন অর্জুন, সোশ্যাল মিডিয়ার মন ভাল করা খবর

Top Social Post: টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে। 

কলকাতা: তারকাদের সঙ্গে অনুরাগীদের যোগাযোগের এখন মুখ্য মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। সেখানে যেমন অনুরাগীরা ভাগ করে নেন তাঁদের নিজেদের জীবনের কথা, তেমনই অনুরাগীরাও তাঁদের মতামত পৌঁছে দিতে পারেন তাঁদের কাছে। ছবির টিজার, ট্রেলার থেকে শুরু করে ছবির প্রস্তুতি বা ক্যামেরার পিছনের খুঁটিনাটি, এ সব কিছুরই ঝলক মেলে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে আবার, দিনভর সোশ্যাল মিডিয়ায় নিজেদের টুকরো টুকরো জীবনযাপনও ভাগ করে নিতে ভালবাসেন তারকারা। তা সে টলিউড হোক বা বলিউড... ছবির প্রথম পোস্টার থেকে শুরু করে শ্যুটিংয়ের অজানা গল্প,  এই সবই তাঁরা ভাগ করে নিতে চান অনুরাগীদের সঙ্গে। প্রতিদিন,  আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। .. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে। 

দেবের সৌহার্দ্য

'দশম অবতার' (Dasham Avtaar) ছবির ঘোষণা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবিকে নিয়ে তুলনা শুরু করেছিলেন দেবের অনুরাগীরা। পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র নতুন ছবির ঘোষণা করেছেন সদ্যই। ২১ জুলাই অর্থাৎ থেকে শুরু হয়ে গিয়েছে সৃজিতের নতুন ছবি 'দশম অবতার' -এর শ্যুটিং। এই ছবি '২২শে শ্রাবণ' ছবির প্রিক্যুয়াল। মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)। আর এই ছবির কাস্টিংয়ে প্রকাশ্যে আসতেই, দেব-এর অনুরাগীদের তৈরি বিভিন্ন ফ্যানপেজ থেকে শুরু হয়েছে তুলনা। সোশ্যাল মিডিয়ায় একদিকে শেয়ার করে নেওয়া হয়েছে দেবের একটি ছবি, অন্যদিকে শেয়ার করে নেওয়া হয়েছে দশম অবতার-এর গোটা টিমের ছবি। অনুরাগীরা লিখেছেন, 'একদিকে গোটা ইন্ডাস্ট্রি, অন্যদিকে দেব একা।' অনেকে আবার সরাসরি তুলনা করে লিখেছেন, দেব-দাকে হারানোর জন্য গোটা ইন্ডাস্ট্রি এক হয়েছে।' প্রসঙ্গত, ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'। বিরসা দাশগুপ্তের পরিচালনায় ব্যোমকেশের এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে দেব ও রুক্মিণীকে। পুজোতেই মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি 'বাঘাযতীন'। অর্থাৎ বাঘাযতীন আর দশম অবতার মুক্তি পাবে এক সময়ে। তবে, অনুরাগীরা যতই তুলনা করুন না কেন, স্বভাবচিত বন্ধুতার পথেই হেঁটেছেন দেব। সোশ্যাল মিডিয়ায় দশম অবতারের গোটা টিমের ছবি শেয়ার করে নিয়েছেন দেব নিজেই। তিনি লিখেছেন, 'পুরো ইন্ডাস্ট্রি! নিশ্চয়ই খুব বড় কিছু আসছে। হতেই হবে। ভীষণভাবে অপেক্ষা করছি। সব্বাই আমার খুব প্রিয়।'

 

দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হলেন অর্জুন রামপাল

চলতি বছরের এপ্রিল মাসে সুখবর শোনান অর্জুন রামপাল (Arjun Rampal) ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস (Gabriella Demetriades )। তারকা জুটি জানান, তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ২০ জুলাই তাঁদের কোল আলো করে এল তাঁদের দ্বিতীয় সন্তান (baby boy)। পুত্র সন্তান এসেছে অর্জুন ও গ্যাব্রিয়েলার। সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নেন অভিনেতা। তাঁদের ইতিমধ্যেই এক ছেলে রয়েছে, যাঁর নাম অরিক (Arik)। ২০১৯ সালের জুলাই মাসে তাঁর জন্ম হয়। ২০১৮ সালে চেনা পরিচিতদের মাধ্যমে আলাপ হয় অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের। 'রক অন' অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে দুই কন্যা সন্তান রয়েছে, মায়রা ও মাহিকা। প্রেমিকা গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের এক ছেলে রয়েছে। অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের কোল আলো করে ফের এক পুত্র সন্তান এসেছে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ২০ জুলাই একটি ছবি পোস্ট করেন অভিনেতা। কাপড়ের টুকরো একটি ছবিতে দেখা যাচ্ছে, তাতে লেখা, 'হ্যালো ওয়ার্ল্ড', সঙ্গে উইনি দ্য পু-এর ছবি। এই ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, 'আজ আমার পরিবার ও আমার কাছে আশীর্বাদস্বরূপ এসেছে এক পুত্র সন্তান। মা ও ছেলে দুজনেই ভাল রয়েছে। চিকিৎসক ও নার্সদের দুর্দান্ত টিমকে অনেক ধন্যবাদ। আমরা আনন্দে আত্মহারা। আপনাদের সকলের ভালবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arjun Rampal (@rampal72)

আরও পড়ুন: Top Entertainment News Today: নাম বদল হল প্রভাসের 'প্রজেক্ট কে'-র, আর্থিক প্রতারণার শিকার বিবেক, বিনোদনের সারাদিন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget