এক্সপ্লোর

Top Social Post: প্রকাশ্যে 'বাঘাযতীন'-এর ট্রেলার, সলমনের 'রহস্যময়ী' নারী'-র জল্পনার অবসান? দেখে নিন সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post: দিনভর আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন বিনোদনের খবর? দেখে নিন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি।

কলকাতা: ফের শিরোনামে বলিউডের (Bollywood Star) ভাইজান সলমন খান (Salman Khan)। এবং অবশ্যই তার মধ্যে রয়েছে অভিনেতার গতকাল করা একটি পোস্ট। ক্যামেরার দিকে মুখ করে দাঁড়িয়ে সলমন খান। তাঁর কাঁধে মাথা রেখে, ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়ে এক 'রহস্যময়ী নারী'। বড়পর্দায় হাজির হচ্ছেন বাঘা যতীন। পুজোর শহরে মুক্তি পাচ্ছে 'বাঘা যতীন' (Bagha Jatin)। মুখ্য চরিত্রে দেব (Dev)। তবে এই ছবি শুধু বাংলায় নয়, মুক্তি পাবে দেশজুড়ে। ছবি মুক্তির ঠিক দশ দিন আগে প্রকাশ্যে এল বাংলা ট্রেলার ('Bagha Jatin' Trailer Out)। কতটা মন জয় করতে পারলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বেশে দেব? দিনভর আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন বিনোদনের খবর? দেখে নিন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি।

প্রকাশ্যে দেবের 'বাঘা যতীন' ছবির ট্রেলার

বড়পর্দায় হাজির হচ্ছেন বাঘা যতীন। পুজোর শহরে মুক্তি পাচ্ছে 'বাঘা যতীন' (Bagha Jatin)। মুখ্য চরিত্রে দেব (Dev)। তবে এই ছবি শুধু বাংলায় নয়, মুক্তি পাবে দেশজুড়ে। ছবি মুক্তির ঠিক দশ দিন আগে প্রকাশ্যে এল বাংলা ট্রেলার ('Bagha Jatin' Trailer Out)। কতটা মন জয় করতে পারলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বেশে দেব? ১৯ অক্টোবর বাংলায় এবং ২০ অক্টোবর দেশজুড়ে হিন্দিতে মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি 'বাঘা যতীন'। অরুণ রায় পরিচালিক এই ছবির ট্রেলার এল প্রকাশ্যে। গায়ে কাঁটা ধরানো আবহ সঙ্গীত, তুখোড় সংলাপ, দুর্দান্ত অ্যাকশনে ভরপুর এই ছবি দেশপ্রেমের উদ্রেক করতে পারবে দর্শকের মধ্যে? সেই উত্তর অবশ্য ছবি মুক্তির পরেই মিলবে। তবে আপাতত ছবির ট্রেলারে বেশ মন জয় করেছেন অভিনেতা।  এদিন প্রযোজনা সংস্থার তরফে ছবির ট্রেলার পোস্ট করে লেখা হয়, 'স্বাধীনতার ইতিহাসের নানান জানা অজানা অধ্যায়ের নেপথ্য নায়কদের বীর গাঁথা দিয়ে সাজানো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পুজোর নিবেদন "বাঘা যতীন"!!' একইসঙ্গে লেখা হয়, '১৯ অক্টোবর থেকে বাঘা যতীন গর্জে উঠবে সমগ্র ভারতবাসীর হৃদয়জুড়ে'। ট্রেলারে নানা ছদ্মবেশে দেখা মিলেছে পর্দার বাঘা যতীনের। অ্যাকশন দৃশ্য হোক, বা ব্রিটিশ শাসকদের সামনে মাথা নত না করার দৃশ্য, শিহরণ জাগিয়েছে এই ট্রেলার। ছবিতে দেবের মায়ের চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তীকে ও তাঁর স্ত্রীয়ের চরিত্রে রয়েছেন নবাগতা সৃজা দত্ত। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

সলমনের পাশে 'রহস্যময়ী' নারী' কে?

ফের শিরোনামে বলিউডের (Bollywood Star) ভাইজান সলমন খান (Salman Khan)। এবং অবশ্যই তার মধ্যে রয়েছে অভিনেতার গতকাল করা একটি পোস্ট। ক্যামেরার দিকে মুখ করে দাঁড়িয়ে সলমন খান। তাঁর কাঁধে মাথা রেখে, ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়ে এক 'রহস্যময়ী নারী'। জানেন কে তিনি? প্রকাশ্যে এল আজ। গতকালই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন ভাইজান। অভিনেতা দাঁড়িয়ে, তাঁর কাঁধে মাথা রেখে এক মহিলা। যদিও ক্যামেরার দিকে পিছন ফিরে ছিলেন তিনি। তুমুল জল্পনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। সকলেই আন্দাজ করতে থাকেন তাহলে কি 'বৌদি'র খোঁজ মিলল? এই জল্পনায় ঘি ঢালে অভিনেতার ক্যাপশনও। তিনি লেখেন, 'আই উইল অলওয়েজ হ্যাভ ইওর ব্যাক' অর্থাৎ আমি সবসময় তোমার পাশে থাকব। ছবির ওপরে লেখেন, 'আগামীকাল আমার হৃদয়ের ছোট্ট টুকরো ভাগ করে নেব আপনাদের সঙ্গে'। উত্তেজনা তৈরি হয়, সকলেই অপেক্ষা করতে থাকে আগামীকাল অর্থাৎ আজকের। যেমন কথা দিয়েছিলেন, তেমন কথা রাখলেনও। সোমবার প্রকাশ্যে আনলেন তাঁর পাশে দাঁড়ানো সেই রহস্যময়ী নারীকে। তিনি আর কেউ নন, সলমনের ভাগ্নি আলিজেহ্ অগ্নিহোত্রী (Alizeh Agnihotri)। এদিন ইনস্টাগ্রামে আলিজেহর সঙ্গে আরও ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'জিনেই আছে ভালবাসা ও যত্ন... আমরা শুধু আমাদের মতো। আলিজেহ অগ্নিহোত্রী আমাদের নতুন মহিলাদের পোশাকের কালেকশন পরেছেন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

আরও পড়ুন: Monami Ghosh: পুজোর মেজাজে মনামীর নতুন মিউজিক ভিডিও, মুক্তি পেল 'আইলো ঊমা বাড়িতে'

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget