এক্সপ্লোর

Top Social Post: বিয়ের আগে দিল্লির গুরুদ্বারে রাঘব-পরিণীতি, মালতীর গণপতি বন্দনার ছবি পোস্ট প্রিয়ঙ্কার, আজকের সোশ্য়ালে সেরা

Today Social Post: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে।

কলকাতা: হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই চারহাত এক হতে চলেছে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার। তাঁদের বিয়ে নিয়ে দুই পরিবারেই এখন খুশির হাওয়া। আর এই আবহেই দিল্লির গুরুদ্বারে দেখা মিলল এই ডুয়োর। গুরুদ্বারের কীর্তনসহ একাধিক অনুষ্ঠানে ভক্তিভরে সামিল হলেন রাঘব-পরিণীতি। (Parineeti-Raghav Pre-wedding) এদিন সাবেকি পোশাকে দেখা মিলল দুজনের। রাঘব চাড্ডা পরেছিলেন একটি অফ হোয়াইট রঙের কুর্তা-পাজামা, ও পরিণীতিকে দেখা গেল পীচ রঙের সালোয়ারে। তাঁদের গুরুদ্বারে প্রার্থনা করার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। যা ইতিমধ্য়েই বেশ পছন্দ করেছে তাঁদের অনুরাগীরা। 

উল্লেখ্য়, আর কয়েকদিনের মধ্যেই রাজস্থানে বিয়ে সারবেন তাঁরা। তবে ইতিমধ্যেই দিল্লিতে 'গ্র্যান্ড পাঞ্জাবী বিয়ে'র (grand punjabi wedding) তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান শুরু হবে বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের মাধ্যমে। 

একাধিক সূত্র মারফত খবর, 'ইশকজাদে' অভিনেত্রী ও আম আদমি পার্টি নেতা তাঁদের বিয়ের উদযাপন পর্ব শুরু করবেন একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের মাধ্যমে। দিল্লিতেই হবে এই মৈত্রী ম্যাচ। একদিকে চোপড়া পরিবার, অন্যদিকে চাড্ডা পরিবার খেলবেন ক্রিকেট, তারপরই উদয়পুরে বাজবে বিয়ের সানাই। 

আরও পড়ুন...

জনপ্রিয় 'বিয়ের ফুল' ধারাবাহিকে নতুন চরিত্রের আগমন, অভিনয়ে মৌসুমী ভট্টাচার্য

আজ ইনস্টাগ্রামে মেয়ে মালতী মেরির বেশ কিছু আদুরে ছবি পোস্ট করেন বলিউডের 'দেশি গার্ল'। একগুচ্ছ ছবিতে ক্যামেরাবন্দি গণেশের সঙ্গে মালতী মেরির বেশ কিছু ক্যান্ডিড মুহূর্ত। পোস্টেই অভিনেত্রী খোলসা করেন যে মেয়ে সর্বত্র তার খেলনা গণেশকে সঙ্গে করে নিয়ে চলে। 

প্রথম ছবিতে দেখা যাচ্ছে সাদা জামা পরে আছে খুদে। হাতে চেপে ধরে রয়েছে গণপতিকে। পাশে জ্বলছে পুজোর ধুপ। খুদের গণেশ চতুর্থী স্পেশাল পোশাকে দেখা গেল হাতে বালা, কপালে টিপ। অপর একটি ছবিতে দেখা গেল বাড়ির মন্দিরে গণেশের মূর্তির পাশেই বসানো হয়েছে মালতীর প্রিয় গণেশকে। একটি ছবিতে দেখা গেল গণেশকে জড়িয়ে ধরে রয়েছে মালতী। শেষ ছবিতে মা-মেয়ের আদুরে আলিঙ্গন। পিগি চপসকে গাঢ় গোলাপী কুর্তা পরে দেখা গেল সঙ্গে ঘিয়ে রঙের প্যান্ট। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, 'একটি মেয়ে ও তার গণপতি। সবসময়ে আমাদের সঙ্গে... যেখানেই আমরা যাই না কেন...।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget