এক্সপ্লোর

Top Social Post: সৌম্যর সঙ্গে নতুন বছর শুরু রণিতার, কেমন কাটল দেবের বছরের শেষ দিন? আজকের সোশ্যালে সেরা পোস্টগুলি

Top Social Post Today: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবরগুলি? নজরে থাক বছর শেষের টপ সোশ্যাল পোস্টেরা।

কলকাতা: ২৯ ডিসেম্বর ছিল অভিনেত্রীর জন্মদিন। দিনটা শুরু হয়েছিল বড়মার মন্দিরে পরিবারের সঙ্গে পুজো দিয়ে। আর সন্ধেবেলাতেই তিনি মেতে উঠলেন পার্টিতে। ২৯ ডিসেম্বর ছিল অভিনেত্রী রণিতা দাসের (Ranieeta Dash) জন্মদিন। কেমন করে তিনি কাটালেন বিশেষ দিনটা? অন্যদিকে, বিশেষ দিনগুলি এই নায়কের কাটে ছবির ব্যস্ততাতেই। আর বছরের শেষ দিন? সেইদিনটাও বিশেষ মানুষকে নিয়ে শ্যুটিং সেটেই সময় কাটালেন দেব (Dev)! আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবরগুলি? নজরে থাক বছর শেষের টপ সোশ্যাল পোস্টেরা।

সৌপ্তিকের সঙ্গে সম্পর্ক অতীত, জন্মদিনে নতুন প্রেম নিয়ে স্বীকারোক্তি রণিতার?

২৯ ডিসেম্বর ছিল অভিনেত্রীর জন্মদিন। দিনটা শুরু হয়েছিল বড়মার মন্দিরে পরিবারের সঙ্গে পুজো দিয়ে। আর সন্ধেবেলাতেই তিনি মেতে উঠলেন পার্টিতে। ২৯ ডিসেম্বর ছিল অভিনেত্রী রণিতা দাসের (Ranieeta Dash) জন্মদিন। কেমন করে তিনি কাটালেন বিশেষ দিনটা? রণিতার সঙ্গে সৌপ্তিক ভট্টাচার্য্যের প্রেমের সম্পর্ক অনেকদিনের। এই সম্পর্ককে আড়ালে রাখার চেষ্টা করেননি তাঁরা। হামেশাই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করে নিতেন তাঁরা। তবে তাঁদের সম্পর্কে চিড় ধরেছে অনেকদিনই। সেই খবরই ইতিমধ্যেই সবার জানা। এখন আর একসঙ্গে দেখা যায় না তাঁদের। বরং রণিতার সঙ্গে এখন নতুন নায়কের সম্পর্কের গুঞ্জনই প্রাধান্য পাচ্ছে। আর জন্মদিনে, নিজের নতুন সম্পর্কের কথাই কি প্রকাশ্যে আনলেন রণিতা? কে সেই নায়ক? তিনি অভিনেতা সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)।  'চিনি ২' (Cheeni 2), 'প্রেম টেম' (Prem Tem)-এর মতো ছবিতে অভিনয় করেছেন সৌম্য। অভিনয় করেছেন একাধিক ওয়েব সিরিজেও। শুধু তাই নয়, সৌম্য পা রেখেছেন বলিউডেও। 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' ছবিতে সৌম্য অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়ের (Rani Mukherji) মতো অভিনেত্রীর সঙ্গেও। তবে সেই সৌম্য কি এবার জড়িয়েছেন অভিনেত্রী রণিতার সঙ্গে? এই প্রথম নয়, দীপাবলির সময়ও সৌম্যর সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছিলেন রণিতা... তখনও অনেকে মনে করেছিলেন, তাহলে কি সম্পর্কে রয়েছেন এই দুই অভিনেতা-অভিনেত্রী? জন্মদিনে রণিতার পার্টিতে হাজির ছিলেন সৌম্য। শুধু তাই নয়.. সৌম্যর সঙ্গে একটি মিষ্টি রিল শেয়ার করে নিয়েছেন রণিতা। সেখানে গান বাজছে, 'পহেলে ভি ম্যায়, তুমসে মিলা'। সেখানে দেখা যাচ্ছে, পোজ দিয়ে গিয়ে একে অপরের সঙ্গে, খুনসুটিতে, হাসিতে মেতেছেন তাঁরা। ক্যাপশনে রণিতা লিখেছেন, 'তোমার দু হাতের মধ্যে থেকে যখন এই গানটা শুনি... মনে হয় হৃদয়ে গান বাজছে। 'গোপু'-র জন্য।' এই লেখার সঙ্গে রণিতা হ্যাশট্যাগে লিখেছেন, 'এনাগোপু' ও 'লাভস্টোরি'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranieeta Dash (@ranieeta_dashofficial_)

রুক্মিণীর সঙ্গে ছবির সেটেই বর্ষশেষ দেবের, কেমন কাটল তারকার ২০২৩?

বিশেষ দিনগুলি এই নায়কের কাটে ছবির ব্যস্ততাতেই। আর বছরের শেষ দিন? সেইদিনটাও বিশেষ মানুষকে নিয়ে শ্যুটিং সেটেই সময় কাটালেন দেব (Dev)! ইনস্টাগ্রাম স্টেটাসে আজ একটি ছবি শেয়ার করে নিয়েছেন দেব। সেখানে দেখা যাচ্ছে.. পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দেব ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তবে পিছন ফিরে। সাদা-কালো এই ছবি শেয়ার করে দেব লিখেছেন, 'এই বছরে আজকের দিনের মতো এই শেষ সেটে আসা। এখনও পর্যন্ত এই বছরটা খুব ভাল কাটল।' এ কথা সবারই জানা যে সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) নতুন ছবিতে জুটি হিসেবে দেখা যাবে দেব ও রুক্মিণীকে। ছবির নাম 'টেক্কা' (Tekka)। ২০১৬ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'জুলফিকর' (Zulfikar) ছবিতে প্রথম অভিনয় করেন দেব। এরপরে আর সৃজিতের সঙ্গে অভিনয় করতে দেখা যায়নি দেবকে। এরপরে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন দেব, কুড়িয়েছেন প্রশংসাও। অন্যদিকে, সৃজিতেরও বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে এর মধ্যে। এখন, সাত বছর পরে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন দেব-সৃজিত। ছবির নাম 'টেক্কা'। দেবের জন্মদিনের দিনে সমাজমাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়,  'সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক...'।


Top Social Post: সৌম্যর সঙ্গে নতুন বছর শুরু রণিতার, কেমন কাটল দেবের বছরের শেষ দিন? আজকের সোশ্যালে সেরা পোস্টগুলি

 

আরও পড়ুন: Top Entertainment News: প্রয়াত টম উইলকিনসন, মিমির প্রথম বলিউড ফিল্ম এবার ওটিটিতে, দেখে নিন বিনোদনের সারাদিন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget