এক্সপ্লোর

Top Social Post: দিতিপ্রিয়ার রঙ-তুলির গল্প, রণবীরের পুরনো ভিডিও ভাইরাল.. নজরে আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post Today: টলিউড থেকে বলিউড, দেখে নিন সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল কোন কোন তারকা?

কলকাতা: কর্ণ জোহরের (Karan Johar) শো কফি উইথ কর্ণ (Koffee With Karan)-এ দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh) আসার পরেই চর্চায় তাঁদের চ্যাট শো-এর একাধিক অংশ। সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল, রণবীর-দীপিকার ফ্রেমবন্দি রসায়ন। অন্যদিকে, রুপোলি পর্দার সঙ্গে তাঁর পরিচয় এক্কেবারে ছোটবেলা থেকে। বয়সের সঙ্গে সঙ্গে, বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি চিনিয়েছেন নিজের অভিনয়ের জাত। তবে এর পাশাপাশি, আরও গুণ রয়েছে এই অভিনেত্রীর! রঙ তুলিতে, নিজের অনুভূতি প্রকাশ করতে ভালবাসেন নায়িকা। নিজের অনুভূতির সেই ছবি ক্যানভাসই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? টলিউড থেকে বলিউড, দেখে নিন সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল কোন কোন তারকা?

মনখারাপ হলে সঙ্গী হয় রঙ-তুলি, দিতিপ্রিয়া পরিচয় করালেন নিজের অন্য এক সত্ত্বার সঙ্গে

রুপোলি পর্দার সঙ্গে তাঁর পরিচয় এক্কেবারে ছোটবেলা থেকে। বয়সের সঙ্গে সঙ্গে, বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি চিনিয়েছেন নিজের অভিনয়ের জাত। তবে এর পাশাপাশি, আরও গুণ রয়েছে এই অভিনেত্রীর! রঙ তুলিতে, নিজের অনুভূতি প্রকাশ করতে ভালবাসেন নায়িকা। নিজের অনুভূতির সেই ছবি ক্যানভাসই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সোশ্যাল মিডিয়ায় সদ্য নিজের ক্যানভাসের ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। রঙ-তুলিতে তিনি কখনও ফুটিয়ে তুলেছেন পাইনের বন, নদী ও অস্ত যাওয়া সূর্যের ছবি। কখনও আবার একটি মেয়ের অবয়ব যার মাথার মধ্যে রয়েছে গোটা বিশ্ব-ব্রহ্মান্ড। ক্যাপশনে দিতিপ্রিয়া লিখেছেন, 'আমি ক্যানভাসের ওপর রঙ দিয়ে রক্তপাত করি।' দিতিপ্রিয়ার এই ছবিতে প্রশংসা করেছেন টলিউডের অনেকেই।  টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা দিতিপ্রিয়া। সদ্য, মহালয়ায় দিতিপ্রিয়াকে পার্বতীরূপে দেখা গিয়েছিল। সেখানে প্রশংসিত হয়েছিল দিতিপ্রিয়ার পারফরমেন্স। সামনেই আরও ২টো নতুন ওয়েব সিরিজে কাজ করার কথা দিতিপ্রিয়ার। একটি 'আবার রাজনীতি' অন্যটি 'ডাকঘর ২'। হইচইয়ের জনপ্রিয় এই দুই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যাবে দিতিপ্রিয়াকে। অভিনেত্রী দীর্ঘ একটা সময় ধরে ধারাবাহিকে রানি রাসমণির চরিত্রে অভিনয় করেছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

দীপিকা আর অনুষ্কাকে দেখে হুবহু এক অনুভূতি? রণবীরের পুরনো ভিডিও খুঁজে বের করে প্রশ্ন নেটিজেনদের

কর্ণ জোহরের (Karan Johar) শো কফি উইথ কর্ণ (Koffee With Karan)-এ দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহ (Ranveer Singh) আসার পরেই চর্চায় তাঁদের চ্যাট শো-এর একাধিক অংশ। সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল, রণবীর-দীপিকার ফ্রেমবন্দি রসায়ন। কর্ণের শো-এ এসে তাঁদের বিয়ের আগে ও পরের সম্পর্কের বিভিন্ন দিকগুলি তুলে ধরেছেন বলিউডের জনপ্রিয় এই জুটি। তবে, রণবীরের বলা গল্পের মধ্যে, নেটজেনরা এমন কি পেলেন যা নিয়ে শুরু হল ট্রোলিং! এই শো-তে এসে রণবীর বর্ণনা দিচ্ছিলেন, যখন দীপিকাকে তিনি প্রথম দেখেন, তখন ঠিক কী হয়েছিল? দীপিকাকে প্রথম দেখাতেই কতটা মুগ্ধ হয়েছিলেন রণবীর, সেই কথা অকপটে তুলে ধরেন তিনি। রণবীর বলেন, 'দীপিকার সঙ্গে প্রথম দেখা হওয়াটা আমার এখনও মনে আছে। দরজা খুলে ও ঘরে প্রবেশ করল। একটা ভারি দরজা। সমুদ্রের দিক থেকে একটা হাওয়া এসে দীপিকার চুল উড়িয়ে যাচ্ছিল। সেই হাওয়াই লাগছিল আমার মুখে। একটা সাদা চিকনকারি কুর্তি পরে দীপিকাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। আমি হাঁ করে তাকিয়ে ছিলাম ওর দিকে.. আহা.. অপূর্ব।' রণবীরের এই বর্ণনা কর্ণ যখন তারিয়ে তারিয়ে শুনছিলেন, তখন রণবীরের গায়ে হাত রেখে মাথা নিচু করে হাসছিলেন দীপিকা। কিন্তু রণবীরের এই বর্ণনায় হারিয়ে যাওয়ার পাত্র নন নেটিজেনরা। তাঁরা এই বক্তব্যের সঙ্গে মিল খুঁজে পেলেন আরও একটি ভিডিওর! কর্ণের সঞ্চালনা করা একটি শো-তে এই আগে অনুষ্কা শর্মার সঙ্গে এসেছিলেন রণবীর। সেখানে অনুষ্কার সঙ্গে প্রথম দেখা হওয়ার প্রসঙ্গে এই একই কথা বলেন রণবীর। সেখানে নায়ক বলেন, 'একটা চার তলার বারন্দার ধারের ঘরে আমি বসেছিলাম। একটা ভারি দরজা খুলে অনুষ্কা ঢুকল। হাওয়ায় অনুষ্কার চুল উড়ছিল... আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম। অনুষ্কা যেন ঝলমল করছিল।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Celebsplash (@warpaintjournalcelebsplash)

আরও পড়ুন: Top Entertainment News Today: প্রসেনজিতের 'দশম অবতার' নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী? মিমির বলিউড ছবির ট্রেলার প্রকাশ্যে, বিনোদনের সারাদিন

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget