এক্সপ্লোর

Top Social Post: 'জওয়ান'-এর ট্রেলার নিয়ে চর্চা, ঋতুপর্ণর স্মৃতিচারণায় প্রসেনজিৎ, নজরে আজকের সোশ্যালে সেরা

Top Social Post Update: একঝলকে দেখে নেওয়া যাক সেরা সোশ্যাল পোস্টগুলি

কলকাতা: তারকাদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তো ঘোঁচায় এই সোশ্যাল মিডিয়াই। টলিউড থেকে বলিউড, কোন কোনও না কোনও ছবি, সংলাপ নজর কাড়ে দর্শকদের। আজকের সেরা সোশ্যাল পোস্টে, জায়গা করে নিলেন কোন কোন তারকা? একঝলকে দেখে নেওয়া যাক সেরা সোশ্যাল পোস্টগুলি। 

 

'জওয়ান'-এর ট্রেলার প্রকাশ্যে...

কথামতোই মুক্তি পেল শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'জওয়ান' (Jawan) ছবির ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় কিংখানের নতুন ছবির ঝলক মুক্তি পেতেই তা কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চর্চায় এল শাহরুখের একাধিক সংলাপ, অন্যদিকে সোশ্যাল মিডিয়া ভাসল প্রশংসা, উচ্ছ্বাস, আবেগে। শাহরুখ খান (Shah Rukh Khan), নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতি (Vijay Sethupathi) অভিনীত 'জওয়ান' ছবির ট্রেলার ('Jawan' Trailer Out)। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবির ট্রেলারের পরতে পরতে চমক। আর গোটা ট্রেলারে ভাইরাল হল শাহরুখের একটি সংলাপ। যেখানে কিং খান বলছেন, "বেটে কো হাত লাগানে সে পেহেলে, বাপ সে বাত কার, অর্থাৎ 'বাবাকে পেরিয়ে ছেলেকে ছুঁতে হবে।' বলিউড বাদশার এই ডায়লগ ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এই সংলাপটি গায়ে কাঁটার মত বলে জানান অনেক অনুরাগী। আবার কেউ কেউ বলেন, আক্ষরিক অর্থেই আরিয়ানকে মনে করে এই সংলাপ বলেছেন শাহরুখ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

 

 

ঋতুপর্ণের জন্মদিনে স্মৃতিমেদুর প্রসেনজিৎ

৩১ অগাস্ট তাঁর প্রিয় বন্ধুর জন্মদিন। প্রত্যেক বছর এই দিনটায়, তাঁর চলে যাওয়া আরও একটি বেশি করে মনে পড়ে যায় টলিউডের এই সুপারস্টারের। মনখারাপ হয় আরও বেশি। কিন্তু কখনোই কি ভোলা যায় প্রিয় 'ঋতু'-কে? তাঁর বাড়ির ভিতরের বসবার ঘরে বিশাল বড় এক ফ্রেমে টাঙানো রয়েছে সেই মানুষটারই ছবি। ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh)। আজ তাঁর জন্মদিনে, স্মৃতি হাতড়ালেন টলিউডে কিংবদন্তি পরিচালকের অন্যতম কাছের মানুষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।  সোশ্যাল মিডিয়ায়, পুরনো স্মৃতি হাতড়ে ২টি ছবি শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। লিখছেন, 'শুভ জন্মদিন ঋতু। জন্মদিনের special breakfast- টা ভুলিসনি তো? আমাদের বন্ধুত্ব, অভিমান, একসঙ্গে কাজ... সবটা নিয়েই আমি জানি তুই আমার পাশেই আছিস। ভাল থাকিস বন্ধু...'। ছোট্ট কিন্তু এই মন ছোঁয়া বার্তায় যেন মিশে রইল এক বিষাদের সুর। ঋতুপর্ণ আবিষ্কার করেছিলেন এক অন্য প্রসেনজিৎতে। প্রচলিত কমার্শিয়াল ছবির বাইরে প্রসেনজিতের মধ্যে লুকিয়ে রয়েছে যে অনবদ্য অভিনেতা, তাঁকে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন ঋতুপর্ণ। বুম্বার সঙ্গে তাঁর বন্ধুত্বও ছিল বেশ চর্চিত। সেই বন্ধুকে প্রসেনজিৎ হারিয়েছেন বছর দশেক আগে। হঠাৎ এক মনখারাপের সকালে 'ঋতু'-হীন হয়েছিল টলিউড। আর সেই ঋতুর জন্মদিনে, যেন তাঁর সঙ্গে কাটানো মুহূর্তই ফিরে দেখলেন প্রসেনজিৎ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

 

আরও পড়ুন: Rituparno Ghosh: ঋতুপর্ণের জন্মদিনে তাঁর সৃষ্টিতে শ্রদ্ধার্ঘ্য, ওটিটিতে দেখা যাবে 'বাড়িওয়ালি'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

ED Raid in Kolkata : শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ শহরের ১২ জায়গায় অভিযান ED-এর
Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের
Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget