এক্সপ্লোর

Top Social Post: চাঁদে জমি কিনলেন টলি পরিচালক, সুশান্তের বাড়িতে থাকবেন আদাহ্? নজরে সোশ্যালের সেরা খবর

Top Social Post Update: সোশ্যাল মিডিয়া থেকে যেমন আঁচ পাওয়া যায় অভিনেতা অভিনেত্রীদের জীবনযাত্রার, তেমনই হদিশ পাওয়া যায় বিভিন্ন গসিপেরও। আজ সোশ্যালের সেরা পোস্টে, রইল তেমন কিছু গুঞ্জনের খবর। 

কলকাতা: কিছু গসিপ আবার কিছু সত্যি ঘটনা... সোশ্যাল মিডিয়া থেকে যেমন আঁচ পাওয়া যায় অভিনেতা অভিনেত্রীদের জীবনযাত্রার, তেমনই হদিশ পাওয়া যায় বিভিন্ন গসিপেরও। আজ সোশ্যালের সেরা পোস্টে, রইল তেমন কিছু গুঞ্জনের খবর। 

'দেবী চৌধুরানী' শ্রাবন্তীকে উপহার দিয়েছিলেন তারা, এবার চাঁদে জমি কিনলেন শুভ্রজিৎ!

ছবির নায়িকার জন্মদিনে তিনি উপহার দিয়েছিলেন তারা, আর এবার নিজের নামে চাঁদে জমি কিনলেন টলিউডের এই পরিচালক! সদ্য সোশ্যাল মিডিয়ায় সেই চাঁদে জমি কেনার সার্টিফিকেট শেয়ার করে নিয়েছেন 'দেবী চৌধুরানী'-র (Devi Chowdhurani) পরিচালক। শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)। সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের চাঁদে জমি কেনার সার্টিফিকেট শেয়ার করে নিয়েছেন শুভ্রজিৎ। পরিচালক লিখছেন, 'চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-এর সফট ল্যান্ডিংকে উদযাপন করতে। চাঁদে একটুকরো জমি কিনে ফেললাম। একজন সাধারণ ভারতীয় হিসেবে, চাঁদের এক টুকরো জমিতে ভারতের পতাকা রাখার ব্যবস্থা করে ফেললাম।' প্রসঙ্গত, মহাকাশে কিন্তু এই প্রথম 'সম্পত্তি' কেনেননি শুভ্রজিৎ। সদ্য গিয়েছে তাঁর আগামী ছবি 'দেবী চৌধুরানী'-র নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)-র জন্মদিন। অভিনেত্রীর বিশেষ দিনে তাঁকে এক অনবদ্য উপহার দিয়েছেন শুভ্রজিৎ। তাঁর নামে মহাকাশে একটি তারা নামাঙ্কিত করে দিয়েছেন পরিচালক। সোশ্যাল মিডিয়ায় সেই খবর উচ্ছ্বসিত হয়ে শেয়ারও করে নিয়েছিলেন শ্রাবন্তী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhrajit Mitra (@subhrajitmitra)

 

যেখানে মিলেছিল সুশান্তের দেহ, সেই বাড়ির বাসিন্দা হবেন 'দ্য কেরালা স্টোরি'-র আদাহ্ শর্মা?

 যে বাড়ি নিয়ে এত জল্পনা-কল্পনা, এমনকি কিছুটা ভয়-আতঙ্কও, এবার কি সেই বাড়ির মালিক হচ্ছেন বলিউড অভিনেত্রী আদাহ্ শর্মা (Adah Sharma)? যে বাড়ির এককালের বাসিন্দা ছিলেন সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput), এবার কি সেই বাড়িই কিনছেন 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)-র নায়িকা? সদ্য পাপারাৎজিরা তাঁকে দেখেন সুশান্তের সেই মঁ ব্লাঁ নামের সেই ফ্ল্যাট থেকে বেরতে! তবে কি সত্যিই সেই বাড়ির মালিক এবার হচ্ছেন আদাহ্?২০২০ সালে এই বিলাসবহুল ফ্ল্যাটেই থাকতেন সুশান্ত। সখের এই অ্যাপার্টমেন্টটির জন্য সেই সময়ে নাকি ৪ লক্ষ টাকা বাড়ি ভাড়া দিতেন সুশান্ত। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টটি থেকে সমুদ্র দেখা যেত বলে, বেশ অনেক টাকাই ভাড়া গুনতে হত অভিনেতাকে। এই ফ্ল্যাটের ব্যালকনিতেই সাধের টেলিস্কোপ বসিয়েছিলেন তিনি। সেখান থেকেই তিনি নজর রাখতেন তারায়। এই ফ্ল্যাটেই জীবনাবসান হয় সুশান্তের। এই অ্যাপার্টমেন্ট থেকেই উদ্ধার হয়েছিল সুশান্তের ঝুলন্ত মৃতদেহ। সম্প্রতি, আদাহ্ শর্মাকে দেখা যায় সেই অ্যাপার্টমেন্ট থেকে বেরতে। বাড়িটি ঘুরেও দেখেন তিনি। ছাদেও বেশ কিছুটা সময় কাটান। সেই থেকেই গুঞ্জন শুরু হয়েছে, সেই অ্যাপার্টমেন্টটি নাকি কিনেছেন আদাহ্। গোলাপি চিকনকারি কুর্তিতে এসেছিলেন অভিনেত্রী। সেখান থেকে বেরনোর সময় পাপারাৎজিরা ঘিরে ধরেন তাঁকে। হাসতে হাসতে আদাহ্ এগিয়ে আসেন তাঁদের দিকে। পাপারাৎজিরা প্রশ্ন করেন, তিনি এই বাড়ি কিনেছেন কি না? কিন্তু সেই প্রশ্নের উত্তর দেননি আদাহ্। হাসতে হাসতে কেবল বলেন, 'কোনও কথা এগোলে, সবার আগে আপনাদেরই জানাব। মিষ্টির বাক্স নিয়ে খবর দেব। দেখুন, আমি তো প্রশ্নের উত্তর না নিয়ে চলে যাইনি। কোনও কথা পাকা হলে অবশ্যই জানাব।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আরও পড়ুন: Top Entertainment News Today: সুশান্তের বাড়িতে থাকবেন আদাহ্? ট্রোলিংয়ের শিকার এনা, দেখে নিন বিনোদনের সারাদিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget