এক্সপ্লোর

Top Social Post: রাস্কিন বন্ডের গল্পে বিক্রান্ত মেসি, 'পালান'-এর প্রথম ঝলক, নজরে আজকের সোশ্যালে সেরা

Top Social Post Update: এবার চোখ রাখা যাক সেইসব সোশ্যাল মিডিয়া পোস্টে, সেগুলি আজ সারাদিনে নজর কাড়ল।

কলকাতা: ব্যক্তিগত জীবন হোক বা নতুন ছবির ঘোষণা.. অনুরাগীদের সঙ্গে তারকাদের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। টলিউড থেকে শুরু করে বলিউড.. প্রায় সব তারকাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের জীবনের ও কাজের খুঁটিনাটি শেয়ার করে নিতে বেশ সাবলীল। এবার চোখ রাখা যাক সেইসব সোশ্যাল মিডিয়া পোস্টে, সেগুলি আজ সারাদিনে নজর কাড়ল।

 

রাস্কিন বন্ডের গল্প থেকে ছবি, মুখ্য চরিত্রে বিক্রান্ত মেসি

বিক্রান্ত মেসির (Vikrant Massey) ঝুলিতে আরও এক নতুন কাজ। অভিনেতা আপাতত ব্যস্ত তাঁর '১২থ ফেল' (12th Fail) ছবির জন্য। এবার সেই সঙ্গে যুক্ত হল আরও এক নতুন কাজের নাম। কার সঙ্গে হাত মেলাবেন 'হসিন দিলরুবা' অভিনেতা? শোনা যাচ্ছে বিক্রান্ত মেসি এবার কাজ করবেন নতুন পরিচালক নীরঞ্জন আয়েঙ্গরের (Niranjan Iyengar) সঙ্গে। ছবিতে মুখ্য চরিত্রেই অভিনয় করবেন বিক্রান্ত। তবে আরও আকর্ষণীয় বিষয়, এই ছবি তৈরি হবে রাস্কিন বন্ডের (Ruskin Bond) গল্পের ওপর ভিত্তি করে। তবে কোন গল্প বা ছবির কী নাম, এখনও সে বিষয়ে চূড়ান্ত কোনও তথ্য মেলেনি। অন্যদিকে, সম্প্রতি '১২থ ফেল' ছবির নির্মাতারা এই ছবির টিজার এনেছেন প্রকাশ্যে। ইনস্টাগ্রামে সেই টিজার পোস্ট করা হয় 'জি স্টুডিওজ'-এর তরফে। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, '''মুখ চালানো শুরু কোথায় করলাম এখনও - চম্বলের আমি, বুঝেছ?'' অনুরাগ পাঠকের বেস্টসেলার থেকে অনুপ্রাণিত '১২থ ফেল' উপভোগ করুন। UPSC ছাত্রদের জীবন ও তাঁদের সংগ্রামের সত্যিকারের উপস্থাপনা। সত্য ঘটনা অবলম্বনে, আসল লোকেশন শ্যুট করা সত্যি পড়ুয়াদের নিয়ে, এই গল্প বলবে একাধিক ভারতীয়র সত্যতা। '১২থ ফেল'-এর টিজার প্রকাশ করা হল। 'শূন্য থেকে পুনরাস শুরু!' ২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikrant Massey (@vikrantmassey)

মৃণাল সেনের চরিত্রদের ফিরিয়ে আনবে 'পালান'

 একটা বাড়ি.. সেই বাড়িকে ঘিরেই অনেক ইতিহাস, অনেক আবেগ। মুক্তি পেল কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত ছবি 'পালান' (Palan)-এর প্রথম ঝলক। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেন পরিচালিত ছবি 'খারিজ'। সেই ছবির একাধিক চরিত্রকেই নতুন মোড়কে ফিরিয়ে আনতে চলেছেন কৌশিক। পোস্টারও করা হয়েছে 'খারিজ' ছবির আদলে। কৌশিকের 'পালান'-এ অভিনয় করবেন অঞ্জন দত্ত, শ্রীলা মজুমদার ও মমতা শঙ্কর। (Anjan Dutt, Sreela Majumdar and Mamata Shankar)। তাঁরা ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও পাওলি দামকে (Paoli Dam)।  ১৯৮২ সালে মুক্তি পাওয়া মৃণাল সেনের 'খারিজ' ছবিতে 'হরি'-র ভূমিকায় অভিনয় করেছিলেন দেবপ্রীতম দাশগুপ্ত (Debapratim Dasgupta)। কৌশিকের এই নতুন ছবিতে দেবপ্রতীমকেও নতুনভাবে পাবেন দর্শক। ছবির প্রথম ঝলকে দেখা যায় একটি বাড়ি। সেখানে ভেন্টিলেশনের অভাবে মারা গিয়েছিল পালান। তারপরে? একটা ভাঙাচোরা বাড়িকে ঘিরেই আবর্তিত হয় ছবির গল্প। সেখানে কখনও মমতাশঙ্কর বলছেন, 'বিয়ের পরে প্রথম এই বাড়িতে এসেছিলাম'। সেই বাড়িকে ঘিরে কখনও দাম্পত্যের গল্প.. কখনও আবেগের কথা... নিপুণ পরিচালনায় 'পালান'-এর গল্প বুনেছেন পরিচালক। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Paoli Dam (@paoli_dam)

আরও পড়ুন: Top Entertainment: রেকর্ড টিকিট বিক্রি 'জওয়ান'-এর, সৌরভের বায়োপিকের অভিনেতা চূড়ান্ত? বিনোদনের সারাদিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget