এক্সপ্লোর

Tota Roy Choudhury: 'ফ্রম কত্থক টু ক্যারাটে', আগামী কাজের প্রস্তুতি নিচ্ছেন টোটা রায়চৌধুরী

New Post: অভিনেতার জীবন তো একটা চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হতে পারে না। তাই কখনও তিনি যেমন বাঙালির প্রিয় ফেলুদা হয়ে নজর কাড়েন, তেমনই কখনও তিনি চন্দন চট্টোপাধ্যায় হয়ে মন ছুঁয়ে যান।

কলকাতা: ঘেরসমেত কত্থক (Kathak) নাচের চিরাচরিত পোশাক (classical attire) ছেড়ে স্কিনটাইট টিশার্ট-ট্র্যাক প্যান্ট (Tshirt and track pant)। রূপ বদলে ফেললেন পর্দার চন্দন চট্টোপাধ্যায় ওরফে টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন আগামী ছবির প্রস্তুতি পর্বের ঝলক।

'কত্থক' থেকে 'ক্যারাটে', নতুন কাজের প্রস্তুতি নিতে ব্যস্ত টোটা

টোটা রায়চৌধুরী। তাঁকে ঘিরে বাঙালি দর্শক তো বটেই, উন্মাদনা দেশের সকল বলিউডপ্রেমীর। সম্প্রতি মুক্তি প্রাপ্ত কর্ণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে আলিয়া ভট্টের বাবার চরিত্রে তিনি নজর কেড়েছেন। তবে বেশি প্রশংসা পেয়েছেন একজন কত্থক নৃত্যশিল্পী হিসেবে নিজের ভেঙেচুরে নতুন মোড়কে পরিবেশন করার জন্য। ছবি মুক্তির পর প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়া ভরেছে ছবিতে টোটা ও রণবীরের 'ডোলা রে ডোলা' নাচের যুগলবন্দির ভিডিওয়। আক্ষরিক অর্থেই ওঠে 'টোটা ঝড়'। এই প্রশংসার বন্যা অবশ্যই তারিয়ে উপভোগ করেছেন, এবং এখনও করছেন অভিনেতা। 

তবে, অভিনেতার জীবন তো একটা চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হতে পারে না। তাই কখনও তিনি যেমন বাঙালির প্রিয় ফেলুদা হয়ে নজর কাড়েন, তেমনই কখনও তিনি চন্দন চট্টোপাধ্যায় হয়ে মন ছুঁয়ে যান। এবার তিনি প্রস্তুতি নিচ্ছেন চন্দন চট্টোপাধ্যায়ের মোড়ক ছেড়ে বেরিয়ে পরবর্তী চরিত্রের জন্য। পোস্ট করলেন তেমনই একটি ভিডিও। 

বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে ক্যারাটে, পাঞ্চিং, নানচাকু চালনার প্রশিক্ষণ নিতে দেখা গেল। একেবারে 'রাফ অ্যান্ড টাফ' অবতারে দেখা গেল তাঁকে। পরনে কালো টিশার্ট, কালো ট্র্যাক প্যান্ট, মাথায় কালো ব্যান্ডানা, কালো জুতো, হাতে কালো রিস্ট ক্যাপ। দেখে মনে হতে পারে কোনও অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি নিচ্ছেন। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'কত্থক থেকে ক্যারাটে, প্রত্যেক স্বরগ্রামের জন্য তৈরি থাকতে হবে।' হ্যাশট্যাগে লেখেন, 'নেক্সট ইজ হোয়াট' অর্থাৎ এরপর কী?

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tota Roy Choudhury (@totaroychoudhury)

তাঁর পোস্টের কমেন্ট বক্স উপচে পড়ছে প্রশংসায়। এক অনুরাগীর আবদার, 'প্লিজ, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির জন্য আপনার ৬ মাস ধরে নেওয়া কত্থক ট্রেনিংয়ের ভিডিও আপলোড করুন। খুব ভাল লাগবে দেখতে, বা কিছু বিটিএস।' অপর একজন লেখেন, 'প্রথমে যোগা, তারপর কত্থক, তারপর ক্যারাটে, আপনি সত্যিই অনুপ্রেরণা।' কেউ কেউ জিজ্ঞেস করে বসলেন, এবার কি তবে ফের ফেলুদা হয়ে ফিরছেন টোটা? 

আরও পড়ুন: Bigg Boss OTT 2: 'বিগ বস'-এর বাড়িতে পূজা ভট্টের ফোন! সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

কোন ছবি, কার পরিচালনা, সেখানে টোটার চরিত্র কী, বা তিনি আদৌ কীসের প্রস্তুতি নিচ্ছেন, কোনও তথ্যই প্রকাশ করেননি অভিনেতা। আপাতত সকল নেটিজেনই টোটার কীর্তিতে মুগ্ধ। সকলেই অভিনেতার আগামী কাজের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget