এক্সপ্লোর

Trishanjit Chatterjee Birthday: ফুটবল কেকে ফুঁ, একসঙ্গে মিশুকের জন্মদিন পালন করলেন প্রসেনজিৎ, অর্পিতা

ছেলের জন্মদিন উদযাপনের ছবি ভাগ করে নিলেন টলিউডের 'ইন্ডাস্ট্রি'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। (Prosenjit Chatterjee) সোশ্যাল মিডিয়ায় মিশুকের জন্মদিন পালনের ছবি দেখে আবেগে ভাসলেন ভক্তরা।

কলকাতা: ফ্রেমবন্দি একগুচ্ছ ছবি। সব ছবিতেই জন্মদিনের আমেজ আর কেকের গন্ধ। আজ তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee) ওরফে মিশুকের জন্মদিন। ছেলের জন্মদিন উদযাপনের ছবি ভাগ করে নিলেন টলিউডের 'ইন্ডাস্ট্রি'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। (Prosenjit Chatterjee) সোশ্যাল মিডিয়ায় মিশুকের জন্মদিন পালনের ছবি দেখে আবেগে ভাসলেন ভক্তরা। তবে কেবল প্রসেনজিৎ নয়, পাশাপাশি ফ্রেম ভাগ করে নিলেন অর্পিতা চট্টোপাধ্যায়ও (Arpita Chatterjee)।

সকালেই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নেন প্রসেনজিৎ। সেখানে দেখা গেল, উৎসব বাড়ির লনে বসেছিল মিশুকের জন্মদিনের ছিমছাম পার্টি। ফুটবলপ্রেমী মিশুকের জন্য হাজির ছিল ফুটবল কেক। সেইসঙ্গে হাজির ছিল আরও বড় একটি কেকও। গাঢ় নীল রঙের জ্যাকেটে ঝলমল করছে বার্থ ডে বয়। আর প্রসেনজিতের পরণে দেখা গেল জলপাই রঙের শীতপোশাক। ছেলের জন্মদিনে অর্পিতা বেছে নিয়েছিলেন নীল ডেনিম আর গোলাপি সোয়েটার টপ। একে অপরকে কেক খাইয়ে দেওয়া থেকে শুরু করে মিশুককে মাঝে নিয়ে হাসিমুখে প্রসেনজিৎ অর্পিতা, ফ্রেমবন্দি করা হল সব মুহূর্তই। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি পোস্ট করে প্রসেনজিৎ লিখলেন, 'শুভ জন্মদিন মিশুক। তোমার জন্মদিনে ফিরে দেখা কিছু সুন্দর মুহূর্ত। যেমন সুন্দর তোমার মন, তেমনটাই থাকুক চিরকাল।' সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিতের পোস্টে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন টলিউডের নায়ক নায়িকারাও। 

উৎসব বাড়ির বড় বসার ঘরে সাদা কালো বোর্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্বাক্ষরের নিচেই নিজের নাম লিখে রেখেছেন মিশুক। বাবার জুতোয় পা গলানোর ইচ্ছা? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বললেন, 'আপাতত নয়। ভবিষ্যতে কী হবে জানি না। ও পেশায় ফুটবলার হতে চায়, জাতীয় দলে খেলতে চায়। এখন যে সমর্থনটা ও আমাদের থেকে চায় সেটাই পাচ্ছে। আমার গোটা বাড়িতে ফুটবলের ছবি, মোহনবাগান, এটিকের ছবি। আমাদের ঠাকুরঘরেও মেসির (Lionel Messi) ছবি আছে। ও একজন ফুটবলার হওয়ারই প্রস্তুতি নিচ্ছে। আমি ভীষণ খুশি যে আমার ছেলে পেশায় একজন খেলোয়াড় হতে চায়। এতে আমার বাবাও ভীষণ খুশি। মিশুক কখনোই বলে না আমি তোমাদের মত হতে চাই। ও বলে, আমি একজন খেলোয়াড় হিসেবে পরিচিতি পেতে চাই। এটা আমার ভীষণ ভালো লাগে।'

নিজের বিধানসভা এলাকা থেকে রুদ্রনীলের জন্য বউ খুঁজে আনবেন রাজ! ইঙ্গিত ভিডিওতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget