এক্সপ্লোর

সিকিমে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে বলায় বিতর্কে প্রিয়ঙ্কা, চাইলেন ক্ষমা

টরন্টো: সিকিম নিয়ে বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় প্রবল আক্রমণের মুখে শেষমেশ ক্ষমা চেয়ে নিলেন প্রিয়ঙ্কা চোপড়া।

সিকিমি ভাষার ছবি 'পাহুনা'র প্রযোজনা করেছেন প্রিয়ঙ্কা। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। সেখানেই, প্রিয়ঙ্কা বলেন, সিকিমে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। তাঁর দাবি, তাঁর প্রযোজিত পাহুনাই হল প্রথম সিকিমি ছবি।

তিনি আরও বলেন, উত্তর পূর্ব ভারতের ছোট্ট রাজ্য সিকিম। এখানে কোনও ফিল্ম ইন্ডাস্ট্রি নেই, এখানকার কেউ কোনওদিন ছবি করেনি। এই এলাকা থেকে বার হওয়া এটাই প্রথম ছবি কারণ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলায় সিকিমের পরিস্থিতি অত্যন্ত জটিল ও সমস্যাসঙ্কুল।

তাঁর এই মন্তব্য নিয়ে টুইটারে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় প্রিয়ঙ্কাকে। সকলে এক বাক্যে জানিয়েছেন, সিকিম গোটা দেশেরই অন্যতম শান্তিপূর্ণ রাজ্য আর এ রাজ্য থেকে বহু ছবি মুক্তি পেয়েছে। এধরনের আলটপকা মন্তব্য করার জন্য অনেকেই তাঁকে 'বোকা', 'ক্ষুদ্র-বুদ্ধিসম্পন্ন' বলে কটাক্ষ করেন। অনেকে আবার তাঁর ভূগোলের জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন।

সিকিমের বিশিষ্ট চিত্রনাট্যকার বিশ্বতোষ সিনহা বলেন, কিছু বলার আগে নিজের তথ্য যাচাই করুন। আরেকজন বলেছেন, উনি কি সিকিম এবং উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলির তফাত জানেন? এভাবেই ভারতের মানহানি হয়ে থাকে।

এরপরই ড্যামেজ কন্ট্রোলে নামে টিম পিসি (প্রিয়ঙ্কা চোপড়াকে অনেকে এই নামে ডাকেন)। জানা গিয়েছে, সিকিমের পর্যটন মন্ত্রী উগেন গ্যাতসোর সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চেয়ে নেন অভিনেত্রী। মন্ত্রী জানান, প্রিয়ঙ্কার প্রোডাকশন হাউস পার্পল পেবেল পিকচার্সের তরফে তাঁর কাছে মৌখিক ও লিখিতভাবে ক্ষমা চাওয়া হয়েছে। এমনকী, অভিনেত্রীর মা মধূ চোপড়াও গ্যাতসোকে ফোন করে ক্ষমা চেয়েছেন বলে খবর।

দেখুন নেটিজেনদের প্রতিক্রিয়া--

[embed]https://twitter.com/biswatosh/status/908223438799519744[/embed]

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে

ভিডিও

WB Assembly Election 2026: প্রথম দফায় রেকর্ড ভোটদান। কার ঝুলিতে কত? তুঙ্গে তরজা
WB Assembly Election 2026: ভাঙড়ে বোমা উদ্ধারের তদন্তে এবার এনআইএ | ABP Ananda Live
TMC vs BJP: ভোট হওয়ার ২ দিন পর নানুরে বিজেপি প্রার্থীকে মারধর এবং তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ
Debangshu Bhattacharya: সারাদিন প্রচারের মাঝে কী খেয়ে ফিট থাকছেন দেবাংশু?কী রয়েছে পাওয়ার মিলে?
West Bengal Election 2026: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের আগে কলকাতায় এসে বাংলা ভাষায় কী বললেন Arvind Kejriwal?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
West Bengal Election 2026: দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
West Bengal Election: পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
Virat Kohli: দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
Saokat Molla Attack: মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
Embed widget