এক্সপ্লোর

Tunisha Sharma Last Rites: অন্তিম যাত্রায় অভিনেত্রী, চোখের জলে বিদায় তুনিশা শর্মাকে

Tunisha Sharma Death: অন্তিম যাত্রায় অভিনেত্রী তুনিশা শর্মার মৃতদেহ। শোকস্তব্ধ গোটা বলি দুনিয়া

মুম্বই: অন্তিম যাত্রায় অভিনেত্রী তুনিশা শর্মার মৃতদেহ (Tunisha's Deadbody)। জানা গিয়েছে, অন্তিম যাত্রায় থাকছেন তাঁর কাকা। তিনিই আগুন ছোঁয়াবেন বলে জানা গিয়েছে।  এদিকে আচমকা মেয়ের আত্মহত্যার ঘটনায় ইতিমধ্যেই শোকস্তব্ধ অভিনেত্রীর মা। ইতিমধ্যেই গডডেভ মহাশ্মশানে (Goddev Crematorium) অভিনেত্রীর শেষকৃত্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

মুম্বইয়ে সিরিয়ালের সেটে আত্মঘাতী হন জনপ্রিয় বলি অভিনেত্রী তুনিশা শর্মা ! মেকআপ রুম থেকে তুনিষা শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।  উৎসবের মরসুমে বড়দিনের ঠিক আগে আত্মঘাতী (Suicide Case) টিভি সিরিয়াল আলিবাবা দস্তান ই কাবুল এবং ফিতুর ছবির অভিনেত্রী তুনিশা শর্মা (Actress Tunisha Sharma)। জানা গিয়েছে, শ্যুটিং সেটে চা-বিরতির সময় টয়লেটে যান। এদিকে দীর্ঘ সময় না বেরনোর পর সন্দেহ হতেই দরজা ভাঙা হয়। জানা গিয়েছে, তুনিশা গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। হাসপাতালে নিয়ে গেলে অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা চিকিৎসকদের। এদিকে তাঁর একটি মিউজিক ভিডিও শ্যুট করার কথা ছিল। কিন্তু শেষ অবধি তা  আর হল না। আচমকাই অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফিল্ম ইন্ড্রাস্ট্রি। তিনি ফিতুর এবং বারবার দেখো-র মতো ছবিতে ক্যাটরিনার ছোটবেলার চরিত্র অভিনয় করেছিলেন। তাঁকে  ইশক সুবহাল্লাহ, গায়েব,শের ই মহারাজা রঞ্জিত সিং-র মতো অনেক শোতে দেখা গিয়েছে। তিনি মাত্র ২০ বছর বয়েছে জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন। 

আরও পড়ুন, সলমন খানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা কাইফ 

তুনিশা শর্মার মৃত্যুর পর শোনা যায় অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা ছিলেন। তবে ময়না তদন্তের রিপোর্টে দেখা গেছে যে, সন্তান-সম্ভবা ছিলেন না অভিনেত্রী তুনিশা। রিপোর্টে স্পষ্ট হয় যে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় শ্বাস প্রশ্বাস আটকেই তাঁর মৃত্যু হয়েছে। তুনিশার মৃতদেহ মুম্বইয়ের জেজে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল।  সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, তুনিশার মৃত্যু শ্বাসরোধের কারণে হয়েছিল। তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  জিজ্ঞাসাবাদের জন্য তুনিশার -সহ অভিনেতা শিনাজ খানকে আটক করে মুম্বই পুলিশ। এরপর তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের হওয়ায়, গ্রেফতার করা হয় তাঁকে। তাঁকে ৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।। অভিনেত্রীর মা যদিও মেয়ের মানসিক অশান্তির জন্য শিনাজের দিকেই আঙুল তুলেছেন। তুনিশা ও শিনাজ একসঙ্গে 'আলি বাবা: দাস্তান-এ-কাবুল' ধারাবাহিকে কাজ করতেন। জানা গিয়েছে, শুটিং-এর সেটেই দেখা হয়েছিল তুনিশা-শিজানের। তাদের সম্পর্কের কথা জানত ইন্ডাস্ট্রিও। সোশাল মিডিয়াতেও ছবিও পোস্ট করতেন তুনিশা। এমন কী শিজনের পরিবারের সঙ্গে তুনিশার যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। 

সেরা শিরোনাম

Priyanka Sarkar: প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
Sabyasachi Chowdhury: শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
শুধু বামাক্ষ্যাপা নয়, সব্যসাচী এবার গোয়েন্দাও! পরমব্রত পরিচালনায় 'জুজুমা'-র রহস্য সমাধানে ঋত্বিক
Shyamoupti Mudly: সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
সন্তানসম্ভবা শ্যামৌপ্তি মুদলি? কোন পারিবারিক জটে জড়িয়ে রাইমা সেন? নায়িকাদের নতুন গল্প
Sweta Bhattacharya: মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য
মেকআপ থেকেই পার্শ্বপ্রতিক্রিয়া? চোখের গুরুতর সমস্যায় ভুগছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

ভিডিও

Mamata Banerjee | পশ্চিম মেদিনীপুরে বামপন্থী আইনজীবীদের ওপর হামলা, সিপিএমের পাশে দাঁড়ালেন মমতা | ABP Ananda LIVE
Kunal Ghosh | ফের ঐক্যবদ্ধ থাকার বার্তা কুণালের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | বারাণসীতে পশ্চিমবঙ্গ ভবন এবং একটি সাংস্কৃতিক কেন্দ্র ? কী জানালেন শমীক ?
Tulu Mondal News | DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার আধিকারিক | ABP Ananda LIVE
Anandalok Puroskar | জে ডব্লু ম্যারিয়টে চাঁদের হাট, প্যান্টালুনস আনন্দলোক পুরস্কারে সম্মানিত কারা ? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Women's Health: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
Recruitment Scam: পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
Mob Lynching: গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
Embed widget