এক্সপ্লোর

Bengali Serial News: 'মিত্তির বাড়ি'-তে এবার 'ইন্দুবালা' পারিজাতের সঙ্গে জুটি বাঁধছেন আদৃত, আসছে নতুন ধারাবাহিক

Bengali Serial: এই ধারাবাহিকের গল্প একটি একান্নবর্তী বাড়ি ও পরিবারের গল্প বলবে যেখানে মানুষ তাঁর শিকড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে।

কলকাতা: জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'মিত্তিরবাড়ি'।  দেবালয় ভট্টাচার্যের সিরিজ় ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ ছোট ‘ইন্দু’র ভূমিকায় অভিনয় মন জয় করেছিলেন যে পারিজাত চৌধুরী, তিনিই থাকছেন এই সিরিজের নায়িকার ভূমিকায়। নায়কের ভূমিকায় থাকছেন আদৃত রায়। প্রসঙ্গত, বেশ কিছুদিনের বিরতির পরে ধারাবাহিকে মুখ্যভূমিকায় ফিরছেন আদৃত। শোনা যাচ্ছিল, তিনি জুটি বাঁধতে পারেন সৃজা-র সঙ্গে। ইতিমধ্যেই দেবের সঙ্গে দুটি সিনেমায়া অভিনয় করে ফেলেছেন সৃজা। তবে অবশেষে জানা গেল, সৃৃজা নয়, পারিজাতের সঙ্গে নতুন জুটি বাঁধতে চলেছেন আদৃত। এই ধারাবাহিকে দাদু ও ঠাকুমার ভূমিকায় রয়েছেন দুলাল লাহিড়ি ও অনুরাধা রায়। ধারাবাহিকে পারিজাতের চরিত্রের নাম জোনাকি ও আদৃতের চরিত্রের নাম ধ্রুব।

এই ধারাবাহিকের গল্প একটি একান্নবর্তী বাড়ি ও পরিবারের গল্প বলবে যেখানে মানুষ তাঁর শিকড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। কেরিয়ারের চাপে, উচ্চাশার চাপে মানুষ যখন ভুলতে বসেছে নিজেদের শিকড়, তখনই এই ধারাবাহিক মানুষকে মনে করিয়ে দেবে পরিবার, ঐতিহ্য আর ছোটবেলার সমস্ত স্মৃতির কথা। জোনাকি চায়, মিত্তির বাড়ির যারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সবাইকে একসঙ্গে ফিরিয়ে আনা। মিত্তির বাড়ি মানেই সবাই একসঙ্গে থাকা, একসঙ্গে আনন্দ আর মজা করে বাঁচা, সেটাই চায় জোনাকি। আর সেই উদ্দেশেই মিত্তির বাড়িকে আবার একত্রিত করতে চায় সে। জোনাকি কি পারবে তাঁর উদ্দেশ্যকে সিদ্ধ করতে? সেই গল্পই বলবে মিত্তিরবাড়ি। এখননও প্রকাশ্যে আসেনি এই ধারাবাহিকের প্রোমো। 

অনেকদিন থেকেই নাকি ছোটপর্দায় ডাক পাচ্ছিলেন পারিজাত, তবে মনে ধরছিল না কোনও গল্পই। অবশেষে আদৃতের সঙ্গে জুটি বাঁধছেন পারিজাত। এর আগে 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী। এই সিরিজের মূখ্যচরিত্রে অভিনয় করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। এই ইন্দুবালার ছোটবেলার চরিত্রেই অভিনয় করে নজর কেড়েছিলেন পারিজাত। আর এবার দর্শকেরা নতুন চরিত্রে দেখবেন তাঁকে। নির্মাতাদের আশা দর্শকদের খুব ভাল লাগবে নতুন এই জুটিকে। অন্যদিকে আদৃতের সঙ্গে সৌমিতৃষার জুটি খুব হিট ছিল। নতুন জুটির রসায়ন কতটা জমে সেটাই এখন দেখার।

 

আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: ৫০ বছরেও এত ঝলমলে ত্বক আর চুল! এমন কী যত্ন নেন ঐশ্বর্য্য?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

 

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget