এক্সপ্লোর

Bengali Serial: একই চ্যানেলে জোড়া ধারাবাহিক বিক্রমের, 'ইচ্ছেনদী'-র পরে ফিরছে 'ফাগুন বউ'

Vikram Chatterjee: এই প্রথম নয়, এর আগে একাধিক ধারাবাহিক ফিরিয়ে আনা হয়েছে এই চ্যানেল। জনপ্রিয় ধারাবাহিক 'বোঝে না সে বোঝে না' ও 'ইচ্ছানদী'-কে ফিরিয়ে এনেছে এই চ্যানেল।

কলকাতা: ছোটপর্দায় আরও এক জনপ্রিয় ধারাবাহিকের প্রত্যাবর্তন। আগামীকাল থেকে ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় ধারাবাহিক 'ফাগুন বউ' (Phagun Bou)। সদ্যই সোশ্যাল মিডিয়ায় পুরনো এই ধারাবাহিককে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন চ্যানেলের নির্মাতারা। আগামীকাল থেকে দুপুর সাড়ে ১২টার সময় দেখা যাবে এই ধারাবাহিক। 

এই প্রথম নয়, এর আগে একাধিক ধারাবাহিক ফিরিয়ে আনা হয়েছে এই চ্যানেল। জনপ্রিয় ধারাবাহিক 'বোঝে না সে বোঝে না' ও 'ইচ্ছানদী'-কে ফিরিয়ে এনেছে এই চ্যানেল। ধারাবাহিক 'ফাগুন বউ'-তে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ও কৌশিক রায় (Kaushaik Roy)-কে। 

সদ্য এই চ্যানেলই ফিরিয়ে এনেছিল বিক্রমের আরও এক ধারাবাহিক, 'ইচ্ছেনদী' (Icchenodi)। প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে বিক্রম ও শোলাঙ্কির জুটির নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে' (Shohorer Ushnotomo Dine)। ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে প্রেমের এই ছবি। এই ছবি ও দীর্ঘদিন পরে শোলাঙ্কির সঙ্গে কাজ করা নিয়ে এবিপি লাইভের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন বিক্রম। শোলাঙ্কির সঙ্গে ছোটপর্দায় বেশ জনপ্রিয় ছিল তাঁর জুটি, বড়পর্দার ক্ষেত্রেও কি কাজ করেছে সেই ম্যাজিক? বিক্রম বলছেন, ' যখন ধারাবাহিকে শোলাঙ্কির সঙ্গে কাজ করেছিলাম, ও নতুন এসেছে। বেশ একটা উড়ু উড়ু ভাব ছিল। এই ছবিতে কাজ করতে গিয়ে দেখলাম ও অনেক পরিণত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষের অভিজ্ঞতা বাড়ে। তেমনই। '

নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে'-র সাফল্য নিয়ে উচ্ছ্বসিত বিক্রম। প্রথমদিনে একাধিক শো হাউজ হয়েছে, সেই আনন্দের ছোঁয়া বিক্রমের গলাতেও। হাসিমাখা গলায় বললেন, 'প্রথম দিনেই ৩টে শো হাউসফুল। প্রচুর রিভিউ আসছে আর সবকটাই খুব পজিটিভ, ভাল। বাংলায় অনেকদিন কোনও নিখাদ প্রেমের ছবি হয়নি। ছবিটা আমাদের ভীষণ কাছের, তবে টেনশনও ছিল খুব। এই সাফল্য ভাল লাগছে। বহু মানুষ প্রথম সপ্তাহান্তেই ছবিটা দেখেছেন। আমার কেরিয়ারে এই জিনিস তো রোজ রোজ হয় না।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

আরও পড়ুন: Priyanka Sarkar: 'সোনার মতো..', প্রিয়ঙ্কার নতুন ফটোশ্যুট দেখে মুগ্ধ অনুরাগীরা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget