এক্সপ্লোর

Daily Serial Update: কালার্স বাংলায় 'আগুন ঝরা মহাসপ্তাহ', টানটান উত্তেজনার 'মেগাউইক', কোন গল্পে কোন ট্যুইস্ট?

Agun Jhora Mohashoptaho: একসঙ্গে ৩ ধারাবাহিকেই এই সপ্তাহে দেখা যেতে চলেছে এমন কিছু ট্যুইস্ট যা দর্শককে শিরহিত করবে। ১৮ নভেম্বর অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে 'আগুন ঝরা মহাসপ্তাহ'। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

কলকাতা: উৎসবের মরশুম প্রায় শেষ। ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনাও রাত পোহালে শেষ হবে আগামীকাল। আর ঠিক সেই সময়েই বাঙালি দর্শককে ফের মাতিয়ে তোলার নতুন উপাদান নিয়ে হাজির বিনোদনের জনপ্রিয় চ্যানেল কালার্স বাংলা (Colors Bangla)। শুরু হচ্ছে তাদের 'আগুন ঝরা মহাসপ্তাহ' (Agun Jhora Mahashoptaho)। 

শুরু হচ্ছে কালার্স বাংলার 'আগুন ঝরা মহাসপ্তাহ'

একসঙ্গে তিন মেগা ধারাবাহিকেই এই সপ্তাহে দেখা যেতে চলেছে এমন কিছু ট্যুইস্ট যা দর্শককে শিরহিত করবে। ১৮ নভেম্বর অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে 'আগুন ঝরা মহাসপ্তাহ'। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। কোন ধারাবাহিকের গল্প নেবে কোনদিকে মোড়?

ফেরারি মন (Pherari Mon) 

জনপ্রিয় 'ফেরারি মন' ধারাবাহিকে এবার সবাই দেখবে গঙ্গা জলেও আগুন জ্বলে। পরমা সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে তুলসির কর্মকাণ্ডে এবার ইতি টেনেই ছাড়বে। তার জন্য বড়সড় ছক কষেছে সে। পরমা পবিত্র গঙ্গাজল সরিয়ে তার বদলে সেখানে রাখে দাহ্য স্পিরিট। উদ্দেশ্য একটাই, অগ্নির হাতে তুলসির হত্যা করানো। এই বিপজ্জনক চক্রান্ত কি শেষ পর্যন্ত অগ্নি ও তুলসির মধ্যে জ্বলন্ত রসায়নকে নিভিয়ে দেবে? অবশ্যই এর উত্তর পেতে চোখ রাখতে হবে কালার্স বাংলায় প্রত্যেকদিন সন্ধ্যা সাড়ে ৬টায়।  
 
রাম কৃষ্ণা (Ram Krishnaa) 

বৌদিমার শেষ ইচ্ছায় রাম-কৃষ্ণার অগ্নিসাক্ষী সম্পর্ক! ভাইফোঁটায় আদরের বৌদিমা, তার দেওর রামকে শেষ ইচ্ছা পূরণ করতে বলে। ক্যান্সার আক্রান্ত বৌদিমার শেষ ইচ্ছা কী? সে চায়, রাম ও কৃষ্ণা যেন ফের একে অপরের জীবনে ফিরে আসে, তাদের যেন পুনর্মিলন হয়। যদিও তারা সকলেই এও জানে যে এই সম্পর্কের প্রবল বিরোধিতা করবেন রামের বাবা। তাও কি বৌদিমাকে ভালবেসে, তার কথা ভেবে রাম ও কৃষ্ণা পুনরায় এক হবে? উত্তর মিলবে কালার্স বাংলায় প্রত্যেকদিন রাত ৮টায়।

আরও পড়ুন: Sudipta Banerjee: বাবাকে হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেত্রী সুদীপ্তার, বললেন..

তুমি যে আমার মা (Tumii Je Amar Maa) 

'আজ থেকে আপনার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। আমি বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি।' বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে আরোহী ও অনির। নিজের সন্তানদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আরোহী, অনির সঙ্গে রয়ে যায় আরু। নিজের সংসার ভাঙার জন্য রেগে গিয়ে মল্লারকে দোষ দিতে থাকে অনি। এখানেই শেষ নয়, রাগ ও ক্ষোভে ফেটে পড়ে মল্লারের ওপর চড়াও হয় অনি। ঘটনার জল আরও গড়ায় যখন অনিকে খুনের চেষ্টার অভিযোগ গ্রেফতার করা হয়। আরোহী ও তার সন্তানেরা কি আদৌ কখনও উদ্ধার করতে পারবে যে তাদের সংসার ভাঙার পিছনে আসল হাত কার? কী হয় এরপর? জানতে চোখ রাখতে হবে কালার্স বাংলায় প্রত্যেকদিন রাত ৯টায়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget