এক্সপ্লোর

'Basu Paribar': নীলার শ্লীলতাহানির চেষ্টা, বাঁচাতে পারবে দীপু? 'বসু পরিবার' ধারাবাহিকে নয়া মোড়

Daily Bengali Serial: 'বসু পরিবার' ধারাবাহিকে এই সপ্তাহে সাজো সাজো রব। আনন্দ অনুষ্ঠানের আয়োজন। কারণ এই সপ্তাহে অঞ্জন বাবু আর মিনু দেবীর বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে। কিন্তু তারপর কোন অঘটন?

কলকাতা: সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'বসু পরিবার' (Basu Paribar)। কিছুদিন আগেই শুরু হওয়া সত্ত্বেও, সাধারণ মানুষের বেশ পছন্দের হয়ে উঠেছে এই ধারাবাহিক। এবার ধারাবাহিকের গল্পে এক চাঞ্চল্যকর মোড়। নীলার শ্লীলতাহানির চেষ্টা হবে এবার? (Daily Serial Update)

নীলার শ্লীলতাহানির চেষ্টা, 'বসু পরিবার' ধারাবাহিকে নয়া মোড়

'বসু পরিবার' ধারাবাহিকে এই সপ্তাহে সাজো সাজো রব। আনন্দ অনুষ্ঠানের আয়োজন। কারণ এই সপ্তাহে অঞ্জন বাবু আর মিনু দেবীর বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে। দীপুআর নীলা দু'জনে মিলে টাকা পয়সা জোগাড় করে ওঁদের বিবাহ বার্ষিকী পালন করে।

কিন্তু ওই দিনেই নীলার জীবনে এক দুর্ঘটনা ঘটে। বিবাহ বার্ষিকীর দিনই রাতে নীলার দিদি মারা যায়, খবর পেয়ে নীলা ছুটে যায়। দিদির সৎকারের কাজ সেরে নীলা যখন বাড়িতে ফেরে, তখন তার জামাইবাবুই তার শ্লীলতাহানি করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে দীপু এসে নীলাকে বাঁচায়। পাড়ার লোকেরা সবাই মিলে ফটকেকে পুলিশের কাছে দেয়। থানায় অভিযোগ দায়ের হয়। নীলার জীবনে একটা ছোট্ট জয় হয় দীপুর জন্য।

'বসু পরিবার' ধারাবাহিকের গল্প এক ঝলকে

বসু পরিবারের কর্তা অঞ্জনবাবু। টিজারেই স্পষ্ট দেখা যায় কিছুদিনের মধ্যেই তাঁর অবসরের দিন। কিন্তু এখনও তিনি প্রতি মাসের মাইনে পেলেই ছেলেমেয়েদের উচ্চমানের শখ মেটান। সকলেই তারা ভাল চাকরি করে, নিজেদের আর্থিক সঙ্গতি আছে, তবুও বাবার থেকে সবটা পাওয়াই যেন তাদের কাছে সাধারণ। কারও জন্য দামী ঘড়ি, কারও জন্য বিমানের টিকিট, এমন কত কী! এদিকে নিজের ভাঙা চশমা সারানোর জন্য পর্যন্ত নয়া পয়সা রাখেননি তিনি। অবশেষে স্ত্রীই মনে করিয়ে দেন, যে এই বিলাসিতার দিন ফুরোচ্ছে। অবসরের পর কী হবে তাঁদের ভবিষ্যৎ? ছেলেমেয়েদের উচ্চশিক্ষিত করে গর্বিত অঞ্জনবাবুর ভরসা যে শেষ জীবনে তারাই দেখবে বাবা-মাকে। কিন্তু আদতে কি তাই হবে?

আরও পড়ুন: Tekka Poster Change: আরজি কর আবহে সমালোচনার মুখে বদলে গেল দেব-স্বস্তিকার সিনেমার পোস্টার

ছেলেমেয়েদের বড় করে তুলতে কোনও ত্রুটি রাখেননি অঞ্জনবাবু। তাঁর সকল সন্তানই আজ সুপ্রতিষ্ঠিত। শুধু ছোটছেলে দীপ্তেশ এখনও ঠিকঠাক নিজের পায়ে দাঁড়াতে পারিনি। ছোটখাটো যা কাজ পায় সেটাই সে করে। তবে দীপ্তেশ খুবই পরোপকারী ছেলে। পাড়ার সবাই তাকে ভালবাসে। পরিবারের দুঃসময়ে ছেলেদের আসল চেহারা বেরিয়ে পড়ে। কিন্তু তখনও দীপ্তেশই রয়ে গেল বাবা-মায়ের পাশে। আর সে পাশে পায় নীলাকে। দীপ্তেশ ও নীলা দু'জনে কি পারবে বসু পরিবারের ভাঙন ঠেকাতে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget