এক্সপ্লোর

'Sohag Chand': মা-বাবাকে এক করতে ফন্দি আঁটল খুদে চরকি, ধারাবাহিকে এবার 'অনশন ধর্মঘট'!

Daily Serial Update: চাঁদ ও সোহাগ, দু'জনেই নিজের নিজের সিদ্ধান্তে, নিজেদের স্থানে অনড়, তারা কিছুতেই চরকির দাবির কাছে হার মানতে রাজি নয়। কিন্তু তারা আরও একটা কথা একেবারেই জানে না। কী সেটা?

কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ (Sohag Chand) এবার অনশন ধর্না? ধারাবাহিকের গল্পে কি রাজনীতির প্রবেশ? ব্যাপারটা ঠিক অত কঠিন নয়। বরং চাঁদ আর সোহাগকে এক করতে নয়া প্ল্যান ছকেছে খুদে চরকি। ঠিক কী ঘটতে চলেছে সেখানে? (Daily Serial Update)

চরকির বুদ্ধিদীপ্ত পরিকল্পনা, ধারাবাহিকে এবার অনশন ধর্মঘট?

অবশেষে মা ও বাবাকে একসঙ্গে পেয়েছে চরকি। এখন সে চায় ফের বিয়ে হোক চাঁদ ও সোহাগ। ওদের বিয়ে দেওয়া নিয়ে একপ্রকার বদ্ধপরিকর সে। এবার সে নয়া পরিকল্পনা ছকেছে, সঙ্গে নিয়েছে সুনন্দাকে। কী তাদের নয়া প্ল্যান? এক কথায় সাংঘাতিক! তারা নাকি এবার অনশন ধর্মঘটের ডাক দিয়েছে। শর্ত কী? সোহাগ যখন চাঁদকে বিয়ে করতে রাজি হবে, তখনই একমাত্র খাবার মুখে তুলবে তারা। 

এমন কাণ্ডে পরিবারের সকলেই চিন্তিত। সকলেই বেশ ভাবনায় পড়েছে, কারও এই পরিকল্পনা একেবারে পছন্দ হচ্ছে না। কিন্তু এত কিছু সত্ত্বেও চাঁদ ও সোহাগ নিজেদের সিদ্ধান্তে অটল থাকে। পরিস্থিতি আরও কঠিন হয় যখন চাঁদ, সোহাগের সঙ্গে রাজের বন্ধুত্বের ভুল মানে বের করে। সে মনে করে রাজের সঙ্গে জীবনে এগিয়ে যাওয়ার পথে রয়েছে সোহাগ। অন্যদিকে, সোহাগ প্রচণ্ড বিরক্ত হয়ে চরকিকে সঙ্গে নিয়ে হরিপুর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও চাঁদও একই রকমের জেদি, সে চরকিকে কিছুতেই সোহাগের সঙ্গে যেতে দেবে না। তার সিদ্ধান্ত, চরকি তার বাবা অর্থাৎ চাঁদের সঙ্গে সেখানেই থাকবে। 

আরও পড়ুন: Arijit Singh: মহিলা অনুরাগীকে গলা ধরে ধাক্কা নিরাপত্তারক্ষীর, 'যদি রক্ষা করতে পারতাম...', ক্ষমা চাইলেন অরিজিৎ সিংহ!

চাঁদ ও সোহাগ, দু'জনেই নিজের নিজের সিদ্ধান্তে, নিজেদের স্থানে অনড়, তারা কিছুতেই চরকির দাবির কাছে হার মানতে রাজি নয়। কিন্তু তারা যেটা একেবারেই জানে না, তা হল চরকির মাথায় এর থেকেও চালাক একটি বুদ্ধি রয়েছে। সে চাঁদ ও সোহাগ দু'জনকেই ছাপিয়ে গিয়ে বাড়ি ছেড়ে  একাই বেরিয়ে ছেড়ে যাওয়ার কথা ভেবেছে এবং তাদের বিয়ে না দেওয়া পর্যন্ত না ফেরারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এরপর কী ঘটে, কীভাবে হয় সমস্যার সমাধান, বা আদৌ তা হয় কি না, জানতে হলে দেখতে হবে 'সোহাগ চাঁদ', কালার্স বাংলায় প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায়, ও যে কোনও সময় জিও সিনেমায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget