এক্সপ্লোর

Mithaai: থামল 'মিঠাই'-এর পথচলা, আগামীকাল শেষ শ্যুটিং

Bengali Serial: মিঠাই শেষ হওয়ার খবরে মনখারাপ অনুরাগীদের। টিআরপি তালিকা যাই বলুক না কেন, মিঠাইয়ের জনপ্রিয়তা অস্বীকার করা যায় না

কলকাতা: তিনি একেবারে ঢুকে পড়েছিলেন সাধারণের ঘরে, বৈঠকখানার আড্ডায়। তাঁর ভাল থাকায় মন খুশি থাকত অনুরাগীদের। মনখারাপে ঘিরে থাকত একরাশ বিষন্নতা। ধারাবাহিকের নায়ক নায়িকারা ঘরের চরিত্র হয়ে যান বটে, তবে এই নায়িকা যেন একটু বেশিই প্রিয় হয়ে গিয়েছিলেন সবার। তিনি পর্দার 'মিঠাই' (Mithaai)। অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। অনেক জনপ্রিয়তা পেরিয়ে, শেষ হতে চলেছে এই ধারাবাহিক। 

'মিঠাই' ধারাবাহিকের জনপ্রিয়তা একটা সময় ছিল আকাশছোঁয়া। সফল ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ছিল এই মিঠাই। দর্শকদের কাছ থেকেও যথেষ্ট ভালবাসা পেয়েছিলেন সৌমিতৃষা ও আদৃত রায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসেছে অনেক নতুন ধারাবাহিক। টিআরপির তালিকায় মিঠাই পতনও দেখেছে। ধীরে ধীরে টিআরপি কমে আসছিল এই ধারাবাহিকের। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক তাই শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

আজ ও আগামীকাল, অর্থাৎ, ৩০ ও ৩১ তারিখে শেষ শ্যুটিং হবে এই ধারাবাহিকের। সদ্য মিঠাইয়ের সেট ভেঙে ফেলা হয়েছিল। নতুন ধারাবাহিককে জায়গা দিতেই মিঠাইয়ের স্টে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছিল। আর তার খুব অল্পদিনের মধ্যেই শেষ হতে চলেছে মনোহরা পরিবারের গল্প। 

অন্যদিকে শোনা যাচ্ছিল, শরীর ভাল যাচ্ছে না সৌমিতৃষার। বার বার অসুস্থ হয়ে পড়ছেন তিনি। চিকিৎসক তাঁকে বিশ্রামের পরামর্শ দিলেও ধারাবাহিকের শ্যুটিংয়ের চাপে সেই সুযোগ পাচ্ছিলেন না তিনি। তবে আর মাত্র ২ দিন শ্যুটিং হবে এই ধারাবাহিকের। সম্প্রচার হবে আরও কয়েকটা দিন। এবং অবশেষে 'হ্যাপি নোট'-এই শেষ হবে জনপ্রিয় ধারাবাহিক। 

সোশ্যাল মিডিয়ায় এর আগেও 'মিঠাই' ধারাবাহিক শেষ হয়ে যেতে পারে, এ নিয়ে মনখারাপ ব্যক্ত করেছিলেন সৌমিতৃষা। এই ধারাবাহিকই তাঁকে পৌঁছে দিয়েছিল মানুষের ঘরে ঘরে। ধারাবাহিক চলার সময়টুকুই হোক না কেন.. মিঠাই যে তারকা হয়ে উঠেছিলেন তা অস্বীকার করতে পারবে না কেউ। তাঁর অনুরাগীদের সংখ্যা ছিল নজরকাড়া। চর্চায় থাকত তাঁর ব্যক্তিগত জীবনও। আদৃতের সঙ্গে মিঠাইয়ের প্রেমের গুঞ্জনেও তোলপাড় হয়ে গিয়েছিল একটা সময়। তবে দুই অভিনেতা অভিনেত্রীই জানান, প্রেমের সম্পর্ক নেই তাঁদের মধ্যে। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে একবার সৌমিতৃষা জানিয়েছিলেন, প্রেম যেমন নয়, তেমন তাঁদের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার কথাও গুজব। তিনি ও আদৃত ভাল বন্ধু ও তাই থাকবেন।

মিঠাই শেষ হওয়ার খবরে মনখারাপ অনুরাগীদের। টিআরপি তালিকা যাই বলুক না কেন, মিঠাইয়ের জনপ্রিয়তা অস্বীকার করা যায় না। দর্শকেরা এবার তাঁকে নতুন চরিত্রে দেখার অপেক্ষায়।

আরও পড়ুন: Arthritis Pain: আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

আরও পড়ুন:Stress: মাঝে মাঝেই মানসিক অবসাদে ভুগছেন? মন ভাল রাখতে পাতে পড়ুক এই খাবারগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget