এক্সপ্লোর

'Mongolmoyee Maa Sheetala': 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে বলিদানের মহাপর্ব, জরাসুর-দুরুক্তির হাত থেকে রক্ষা পাবে শীতলা?

Daily Serial Update: চলতি মাসের শুরুতেই, দোলের আবহে, ধারাবাহিকে এই নতুন চরিত্রের আগমন ঘটে। অভিনয়ে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। দুরুক্তি হচ্ছে শিকারী। 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে এবার মহাসপ্তাহ।

কলকাতা: সান বাংলার (Sun Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'মঙ্গলময়ী মা শীতলা' (Mongolmoyee Maa Sheetala)। এবার এই ধারাবাহিকেও মহাসপ্তাহ, তাতে বিশেষ আকর্ষণ 'বলিদান'। কী দেখানো হবে সেখানে? 

'মঙ্গলময়ী মা শীতলা'য় মহাসপ্তাহ

সান বাংলার 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে ২৭ এপ্রিল থেকে শুরু হয়েছে মহাসপ্তাহ পর্ব, চলবে ৩ মে পর্যন্ত। ধারাবাহিকের গল্প অনুযায়ী, জরাসুর ও দুরুক্তি শীতলাকে শেষ করার প্রচুর পরিকল্পনা করে। কিন্তু বারবার তারা হেরে যায় শীতলার কাছে। এবার তারা বলে যে 'এবার আমরা শীতলাকে মারব না। শীতলা নিজেই নিজেকে উৎসর্গ করবে।' জরাসুর ও দুরুক্তি অঘোরি রূপ ধারণ করে আসে গন্ধর্বপুরে। সেখানেই শীতলাকে শেষ করবে বলে পণ করে। শীতলাও নিজের প্রজাদের জন্য ও রাজ্যের কল্যাণের জন্য নিজের প্রাণ দেবে বলে ঠিক করে। শীতলার জীবনের শেষ পর্ব কি ঘনিয়ে এল? জরাসুর কীভাবে মারবে শীতলাকে? শেষ পর্যন্ত কী হচ্ছে জানতে চোখ রাখতে হবে প্রত্যেকদিন সাড়ে ৬টায়, সান বাংলায়, 'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে। 

'মঙ্গলময়ী মা শীতলা' ধারাবাহিকে দুরুক্তি

চলতি মাসের শুরুতেই, দোলের আবহে, ধারাবাহিকে এই নতুন চরিত্রের আগমন ঘটে। অভিনয়ে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। দুরুক্তি হচ্ছে শিকারী। সে শিকার করতে গিয়ে বাধা পায় শীতলার থেকে, এবং সেই প্রতিশোধ নিতে দুরুক্তি এবার হাত মেলায় জরাসুরের সঙ্গে। 

ধারাবাহিকের গল্প একঝলকে

যখন মহাদেবের ঘামের ফোঁটা থেকে জরাসুর জন্ম নেয় এবং অদম্য হয়ে ওঠে, মহাবিশ্বের সমগ্র ভারসাম্য ধ্বংস হতে থাকে। স্বর্গের দেবতা থেকে শুরু পৃথিবীর সাধারণ মানুষ, সকলেই প্রভাবিত হন। তখনই ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর আদিশক্তি মহামায়ার কাছে তাঁদের নিরাময়ের বর দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। মহামায়া, তাঁদের মহাযজ্ঞ করতে বলেন, শীতলার অবতার তৈরির জন্য। ত্রিদেবের সহায়তায় পবিত্র মহাযজ্ঞ থেকে শীতলার জন্ম হয়। মহাযজ্ঞ শীতল হওয়ার পর তাঁর জন্ম হওয়ায় তাঁর নাম রাখা হয় শীতলা।

আরও পড়ুন: Arijit Singh-Mahira Khan: 'ওঁর জন্য গানও গেয়েছি, আর ওঁকেই...', অনুষ্ঠানের মঞ্চ থেকে পাক অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ, কেন?

এক নিছকই শিশুরূপে জন্ম নেওয়ার পর, মহামায়া ত্রিদেবকে বলেন, শীতলাকে মর্ত্যের এমন এক পরিবারে পাঠাতে যাঁরা তাঁকে নিজের সন্তানের মতো গ্রহণ করে বড় করে তোলা হবে। এরপর যখন শীতলা বড় হয়ে যাবে এবং সঠিক সময় এসে উপস্থিত হবে তখন সে জরাসুরকে আক্রমণ করবে ও কাবু করবে। মহাদেব সিদ্ধান্ত নেন শীতলাকে তাঁর ভক্তদ্বয় পুষ্পদন্ত ও পদ্মাবতীর কাছে পাঠাবে। তারপর?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget