এক্সপ্লোর

'Ram Krishnaa': রোহিনীর সমস্ত কুকর্মের পর্দাফাঁস হবে এবার? সোমবার থেকে নতুন সময়ে 'রাম কৃষ্ণা'

Daily Serial Update: রোহিনীর দুষ্কর্মের কথা জানতে পেরে ক্ষোভে ফুঁসতে থাকে কৃষ্ণা। সে এবার রোহিনীর কীর্তিকলাপের টুকরো টুকরো প্রমাণ খুঁজে জুড়তে শুরু করে। অন্যদিকে বাড়িতে এখন বিয়ের আমেজ।

কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা' (Ram Krishnaa)। ১ এপ্রিল, আজ সোমবার থেকে এই ধারাবাহিক দেখা যাবে নতুন সময়ে। রাত ৮টার পরিবর্তে, সন্ধ্যায় সাড়ে ৭টায় 'রাম কৃষ্ণা' আসছে নয়া রূপে। গল্পে থাকবে নতুন চমক।

রোহিনীর কুকর্মের ভাণ্ডার সর্বসমক্ষে আনতে পারবে কৃষ্ণা? কী দেখা যাবে 'রাম কৃষ্ণা'য়?

ব্যক্তিগত প্রতিহিংসার কারণে, রোহিনী হোলির সময় অর্ঘ্যের ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। অর্ঘ্যর কোম্পানি থেকে পরিচালক হিসেবে বহিষ্কৃত হওয়ার পর সে প্রতিশোধ চায়। রঙিন পোশাকে নিজের পরিচয় গোপন করে রোহিনী সিদ্ধান্ত নেয় অর্ঘ্যকে সে নিজের হাতে খুন করবে, কিন্তু সেই কাজে ব্যর্থ হয় শর্মিলার জন্য। ধুন্ধুমারের মধ্যেও শর্মিলা তাকে চিনতে পেরে যায় এবং অর্ঘ্যকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়।

এদিকে রোহিনীর দুষ্কর্মের কথা জানতে পেরে ক্ষোভে ফুঁসতে থাকে কৃষ্ণা। সে এবার রোহিনীর কীর্তিকলাপের টুকরো টুকরো প্রমাণ খুঁজে জুড়তে শুরু করে। অন্যদিকে গোটা পরিবার এখন রাম ও কৃষ্ণার সামাজিক বিয়ের তোড়জোড়ে ব্যস্ত। ইতিমধ্যেই শর্মিলা যোগাযোগ করে দেবজ্যোতির সঙ্গে এবং তাকে রোহিনীর অপরাধের বিরুদ্ধে প্রধান সাক্ষী হওয়ার অনুরোধ করে। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় দেবজ্যোতি। তবে সেই কাজে সাফল্য আনে কৃষ্ণা। সে খোঁজ নেয়, একাধিক তথ্য প্রমাণ জোগাড় করে এবং দেবজ্যোতিকে নিজের দলে টেনে নেয়। নিজের কাজে দৃঢ়প্রতিজ্ঞ কৃষ্ণা এরপর মুখোমুখি হয় রোহিনীর। সে কথা দেয় যে রামের সঙ্গে তার বিয়ের আগেই রোহিনীর সমস্ত কীর্তি সে ফাঁস করবে এবং অর্ঘ্যকে খুনের চেষ্টার অপরাধে রোহিনীকে জেলে পাঠাবে। 

View this post on Instagram
 
A post shared by Colors Bangla (@colorsbangla)

আরও পড়ুন: Debleena Dutt: গাউনে সাদা গোলাপের ডিজাইন, ফিল্মফেয়ারের পোশাকে ট্রোলড দেবলীনা দত্ত

অবশেষে কি কৃষ্ণা সফল হতে পারবে? রোহিনীর মুখোশ কি সে সকলের সামনে খুলে দিতে পারবে? সমস্ত অপরাধের জন্য কি শেষ পর্যন্ত গ্রেফতার হবে রোহিনী? সমস্ত উত্তর মিলবে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'রাম কৃষ্ণা'য়। ১ এপ্রিল থেকে প্রত্যেকদিন এই ধারাবাহিক দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget