এক্সপ্লোর

Serial Update: বন্ধ হয়ে যাচ্ছে রুকমার 'রূপসাগরে মনের মানুষ', কবে শেষ সম্প্রচার?

Daily Serial Update: গতকাল, অর্থাৎ ১৭ মার্চ, রবিবার, শেষ শ্যুটিং হয়ে গেল রুকমা রায়ের ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'-এর। গত বছরের জুলাই মাসে শুরু হয় এই ধারাবাহিক।

কলকাতা: শেষ হতে চলেছে রুকমা রায় (Rooqma Roy) অভিনীত সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ' (Roopsagare Moner Manush)। হয়ে গেল শেষ পর্বের শ্যুটিংও। আর মাত্র কয়েকদিনই দর্শক তাঁদের প্রিয় পূর্ণাকে ছোটপর্দায় দেখতে পাবেন। এই সময়ে কোন ধারাবাহিক দেখা যাবে? কবে শেষ সম্প্রচার রুকমার ধারাবাহিকের? 

বন্ধ হয়ে যাচ্ছে 'রূপসাগরে মনের মানুষ', কবে শেষ সম্প্রচার?

গতকাল, অর্থাৎ ১৭ মার্চ, রবিবার, শেষ শ্যুটিং হয়ে গেল রুকমা রায়ের ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'-এর। গত বছরের জুলাই মাসে শুরু হয় এই ধারাবাহিক। বহুদিন পর এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফেরেন অভিনেত্রী। তবে এই ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হবে আগামী ৩১ মার্চ। অর্থাৎ এই মাসের শেষের সঙ্গে সঙ্গে শেষ হবে 'রূপসাগরে মনের মানুষ'ও। সেই স্থানেই দেখা যাবে সান বাংলার নয়া ধারাবাহিক 'কনস্টেবল মঞ্জু'। প্রত্যেকদিন সন্ধ্যা ৮টায়, ১ এপ্রিল থেকে দেখা যাবে, 'কনস্টেবল মঞ্জু'। 

কিন্তু কেন হঠাৎ 'রূপসাগরে মনের মানুষ' বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? প্রযোজনা সংস্থা বা চ্যানেলের তরফে কিছু জানানো না হলেও, মনে করা হচ্ছে এই টিআরপি নিরিখেই এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ ভাল টিআরপি পাচ্ছে না এই ধারাবাহিক, গুঞ্জন এমনই। এর মধ্যে একবার বদল করা হয়েছে নায়কও। তাতেও হল না শেষরক্ষা? যদিও ধারাবাহিকের শেষে দেখা যাবে বাবার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে পূর্ণা। সফল আইপিএস অফিসার হতে পেরেছে সে। 

আসছে নতুন ধারাবাহিক 'কনস্টেবল মঞ্জু'

সান বাংলা নিয়ে হাজির হচ্ছে তাদের নতুন ধারাবাহিক 'কনস্টেবল মঞ্জু'। মুখ্য দুই চরিত্রের নাম অর্জুন ও মঞ্জু। অর্জুনের চরিত্রে অভিনয় করবেন শুভজিৎ সাহা। মঞ্জুর চরিত্রে দেখা যাবে দিয়া বসুকে। 

ঠিক কীরকম গল্প বলবে এই ধারাবাহিক? গ্রামের মেয়ে মঞ্জু। নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব চূড়ান্ত তার, এবং প্রায়ই সকলের হাসির পাত্রী হয়ে ওঠে সে। মঞ্জু এমনিতে খুবই জ্ঞানী, অর্থাৎ একেবারে বোকা নয়। কিন্তু যখনই কোনও কাজ উদ্ধারের প্রসঙ্গ আসে তখন কোনও না কোনওভাবে বিপদ তৈরি করে ফেলে। সে থাকে তার কাকিমা, তুতো বোন এবং নিজের ভাইয়ের সঙ্গে। তার বাবা ছিলেন পেশায় কনস্টেবল এবং ডিউটি করতে গিয়ে মৃত্যু হয় তাঁর। বাবা মারা যেতে সেই চাকরি পায় মেয়ে মঞ্জু। রসুলপুর পুলিশ স্টেশনের কনস্টেবল সে। কিন্তু কাজের ক্ষেত্রেও তার সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়। অথচ এরকম একাধিকবার হয়েছে যে রসুলপুর পুলিশ স্টেশন মঞ্জুর বুদ্ধি ও পরিকল্পনার ওপর নির্ভর করে একাধিক কেসের সমাধান করেছে।

আরও পড়ুন: SRK-Aryan Khan: শাহরুখ-সুহানা মডেল, আরিয়ানের ব্র্যান্ডের নতুন কালেকশন লঞ্চ! 'বীভৎস দামী' তকমা অনুরাগীদের

অন্যদিকে, ধারাবাহিকের নায়ক অর্জুন। 'রাউডি' নায়ক কাজ করে এক ডনের জন্য। ডন টাটু সৎপতির হয়ে কাজ করে সে। অর্জুপন তার বাবাকে একেবারেই পছন্দ করে না কারণ তার বাবার জন্য তার মা কখনও মাথা তুলে দাঁড়াতে পারেননি। সবসময়েই মাকে দমিয়ে রেখেছেন বাবা। এমনকী বাবার গাফিলতির জন্যই নিজের বোনকে হারিয়েছে সে, যার ফলস্বরূপ সে আজকের এই 'রাউডি' রূপ ধারণ করেছে। কিন্তু মনের দিক থেকে খুবই ভাল সে। গরিবদের সাহায্য করা হোক বা মহিলাদের সম্মান করা, সমস্ত গুণই তার মধ্যে আছে। সে মনে মনে ভালবাসে নন্দিনী নামের এক মেয়েকে। নন্দিনী হচ্ছে রসুলপুরের জমিদার ও রাজনীতিকের মেয়ে। ধারাবাহিকের গল্পের ট্যুইস্টে, সময়ের ফেরে, গল্পের নায়ক অর্জুন ও নায়িকা মঞ্জুর বিয়ে হবে। তারপর?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget