এক্সপ্লোর

‘দঙ্গল’-এর আমিরের থেকে ১০ গুণ বেশি কড়া ছিলেন মহাবীর, বললেন ভীনেশ ফোগত

নয়াদিল্লি: ‘দঙ্গল’-এর ‘হানিকারক বাপু’ আমির খানের থেকে অন্তত ১০ গুণ বেশি কড়া প্রশিক্ষক ছিলেন তাঁর জেঠা মহাবীর সিংহ ফোগত। এমনটাই মত অলিম্পিয়ান ভীনেশ ফোগতের। কমনওয়েলথ গেমসে পদক জেতা ভীনেশ বলেছেন, ‘দঙ্গল’ নিয়ে চারপাশে যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে তিনি একটু অবাক। সবাই এখন বাস্তবের কুস্তি প্রশিক্ষক মহাবীর ও তাঁর কুস্তিগীর মেয়ে, ভাইঝিদের দেখতে চান। ভীনেশ বলেছেন, ছবিটি মুক্তির পর যেভাবে গোটা ফোগত পরিবার বিখ্যাত হয়ে গেছে, তাতে তাঁর অবাক লাগছে। বিশেষ করে সংবাদমাধ্যম বিষয়টি যেভাবে দেখছে, তাতে তাঁর বিস্ময় আরও বেশি। আমির খানের সঙ্গে তাঁর জেঠতুতো দিদি ও কুস্তিগীর গীতা ফোগতের বিয়েতে যত মিডিয়ার লোক এসেছিলেন, সাক্ষী মালিক ব্রোঞ্জ পাওয়ার পরেও তত ভিড় হয়নি বলে তিনি মনে করছেন। এবারের রিও অলিম্পিকে চোট পেয়ে প্রতিযোগিতার বাইরে চলে যান মহিলা কুস্তিগীরে দেশের সেরা বাজি ভীনেশ। এখন তিনি রিহ্যাবে। তাই ‘দঙ্গল’ এখনও দেখা হয়ে ওঠেনি। বাস্তবের মহাবীর সিংহ ফোগত কি আমিরের মতই কড়া প্রশিক্ষক ছিলেন? ভীনেশের জবাব, ছবির ব্যাপারে তিনি যা শুনেছেন, তার থেকে ১০ গুণ বেশি কড়া ছিলেন আসল মহাবীর। তাঁর ঘরানা পুরোপুরি আলাদা ছিল। ‘তাওজি’-র নজরদারিতে সকালে ব্যায়াম আর শারীরিক জোর বাড়ানোর প্রশিক্ষণ নিতেন তাঁরা। সন্ধেয় শুরু হত কুস্তি। নয়াদিল্লিতে এশিয়া চ্যাম্পিয়নশিপে নেমে ম্যাটে ফিরতে চান ভীনেশ। চিকিৎসকরা তাঁকে জানিয়েছেন, জানুয়ারি থেকেই প্র্যাকটিস চালু করতে পারেন তিনি কিন্তু তিনি নিজে আগে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী হতে চান। তবে ২০১৮- কমনওয়েলথ গেমস ভীনেশের টার্গেট নন। কমনওয়েলথে তাঁর পদক রয়েছে, তাই ২০২০-র টোকিও অলিম্পিককেই পাখির চোখ করেছেন এই হরিয়ানভি।

সেরা শিরোনাম

Sadhak Bamakhyapa: বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget