এক্সপ্লোর

ভাবমূর্তি কালিমালিপ্ত করার চেষ্টা, তদন্তে সব ধরনের সহযোগিতা করব, প্রতারণার অভিযোগ সম্পর্কে বললেন সোনাক্ষী

তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সম্পর্কে মুখ খুললেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তিনি বলেছেন, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ এক ইভেন্ট ম্যানেজার তাঁর স্বচ্ছ ভাবমূর্তিতে কালি ছেটাতে চাইছেন। একটি প্রতারণার মামলায় উত্তরপ্রদেশ পুলিশের একটি দল তাঁর বাড়িতে আসার পরের দিন এই মন্তব্য করেছেন সোনাক্ষী।

মুম্বই: তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সম্পর্কে মুখ খুললেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অভিযোগ নাকচ করে তিনি বলেছেন,  প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ এক ইভেন্ট ম্যানেজার তাঁর স্বচ্ছ ভাবমূর্তিতে কালি ছেটাতে চাইছেন। একটি প্রতারণার মামলায় উত্তরপ্রদেশ পুলিশের একটি দল তাঁর বাড়িতে আসার পরের দিন এই মন্তব্য করেছেন সোনাক্ষী। গত বছরের ২৪ নভেম্বর দায়ের করা অভিযোগে মোরাদাবাদের ইভেন্ট অরগানাইজার প্রমোদ শর্মা দাবি করেন, দিল্লিতে একটি অনুষ্ঠানে সোনাক্ষীকে আমন্ত্রণের জন্য একটি কোম্পানিকে তিনি ২৪ লক্ষ টাকা দিয়েছিলেন। নিজের উপস্থিতির ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার পরও অভিনেত্রী আসেননি বলে অভিযোগ করেছেন তিনি। সোনাক্ষীর ম্যানেজমেন্ট কোম্পানি ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, আয়োজকরা বারংবার স্মরণ করিয়ে দেওয়ার পরও চুক্তি অনুযায়ী অনুষ্ঠানের জন্য পেমেন্ট করতে পারেননি। অভিযোগের তদন্তে কাটঘরের সার্কেল অফিসার সুদেশ গুপ্তা বলেছেন, সাব-ইন্সপেক্টর অজয় পাল সিংহর নেতৃত্বে তিন সদস্যের দল গত বৃহস্পতিবার অভিনেত্রীর বাড়িতে গিয়েছিলেন। মোরাদাবাদের কাটঘর এলাকায় সোনাক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে শুক্রবার তাঁর বিরুদ্ধে অভিযোগ খারিজ করেছেন সোনাক্ষী। ট্যুইট বার্তায় তিনি বলেছেন, তাঁর পক্ষ থেকে কর্তৃপক্ষকে তদন্তে সব ধরনের সহযোগিতা করা হবে। অভিনেত্রীর একটি লিখিত পিটিশনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের মার্চে এলাহাবাদ হাইকোর্ট তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করেছিল। তদন্ত সম্পূর্ণ করে পুলিশের রিপোর্ট জমা না পড়া পর্যন্ত অভিনেত্রীকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছিল আদালত। একইসঙ্গে তদন্তে সহযোগিতার ব্যাপারে আদালত অভিনেত্রীকে নির্দেশ দিয়েছিল। এই পর্বে তাঁকে কোনওভাবে বিড়ম্বনায় ফেলা যাবে না বলেও আদালত নির্দেশ দিয়েছিল। তবে অভিনেত্রীর এফআইআর খারিজের আর্জি নাকচ করেছিল আদালত।

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?
'আপনি বলেছিলেন, অনুপম খেরের মাথাতেও চুল গজাতে পারে..', অভিনেতার সরাসরি প্রশ্ন শমীক ভট্টাচার্যকে! কী উত্তর পেলেন?
Rudranil Ghosh: 'কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে', থ্রেট কালচারের বিরুদ্ধে ফের সরব রুদ্রনীল
'কিছু লোক ঘোলা জলে মাছ ধরেছে', থ্রেট কালচারের বিরুদ্ধে ফের সরব রুদ্রনীল
Bollywood News: মুম্বইয়ে বাসাবদল করছেন সলমন খান? গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের এক কামরার ফ্ল্যাটকে বিদায়? নেপথ্যে কি বিশনোই গ্যাং, উঠছে প্রশ্ন
মুম্বইয়ে বাসাবদল করছেন সলমন খান? গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের এক কামরার ফ্ল্যাটকে বিদায়? নেপথ্যে কি বিশনোই গ্যাং, উঠছে প্রশ্ন
Viral News : মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !

ভিডিও

Mann Ki Baat: ক্রীড়াক্ষেত্র থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মন কি বাত অনুষ্ঠানে কী বার্তা প্রধানমন্ত্রীর?
TMC News: হালিশহরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়ে বিক্ষোভ
Suvendu Adhikari: কন্টেনারে ডিজেল সরবরাহে ছাড়পত্র, ঊর্ধ্বসীমাও শিথিল, জানালেন মুখ্যমন্ত্রী
TMC News: হামলা, তোলাবাজির অভিযোগে রায়নায় গ্রেফতার তৃণমূল নেতা
TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Mahua Moitra: 'যে মহিলা কংগ্রেসের সুদিনে বেরিয়ে এসে ৩৪ বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারেন...', তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
Embed widget