এক্সপ্লোর

New Movie Update: বড়পর্দায় আসছে ভূতের ছবি, নাম 'তান্ত্রিনী', প্রকাশ্যে প্রথম লুক পোস্টার

'Tantrini': এবারে বড়পর্দায় ভূতের গল্প। আসছে নতুন ছবি 'তান্ত্রিনী'। ছবির মুখ্য চরিত্র আয়ুষী। তিনি একটি আইটি সেক্টরে চাকরি করেন। চাকরি সূত্রে তিনি কলকাতায় একা থাকেন।

কলকাতা: বড়পর্দায় আসছে ভূতের গল্প (horror story)। ছবির নাম 'তান্ত্রিনী' (Tantrini)। মুক্তি পেল ছবির ফার্স্ট লুক পোস্টার (first look poster)।

বড়পর্দায় আসছে 'তান্ত্রিনী', প্রকাশ্যে প্রথম লুক

এবারে বড়পর্দায় ভূতের গল্প। আসছে নতুন ছবি 'তান্ত্রিনী'। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ডা: অরিন্দম বন্দ্যোপাধ্যায় ও সৃজিতা রানা বন্দ্যোপাধ্যায়। মুক্তি পেল এই ছবির প্রথম লুক। এই ভূতের গল্পের ছবির পুরো শ্যুটিং হবে কলকাতা শহরে ও তার আশেপাশের অঞ্চলে। ছবির মুখ্য চরিত্র তান্ত্রিনীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সৃজিতা রানা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন অয়ন দেবনাথ, সাত্বিকা ঘোষ, রিনা রানা, দীপঙ্কর চট্টোপাধ্যায়, সৈকত রায়, বিজু পাত্র প্রমুখ।        

ছবির গল্প এক ঝলকে 

ছবির মুখ্য চরিত্র আয়ুষী। তিনি একটি আইটি সেক্টরে চাকরি করেন। চাকরি সূত্রে তিনি কলকাতায় একা থাকেন। কিন্তু গ্রামের বাড়ির বাসন্তী পুজো উপলক্ষ্যে আয়ুষী নিজের গ্রামের বাড়ি যায়, আর সেখানে খুঁজে পায় একটি বই। এখান থেকে শুরু হয় সিনেমার মূল রহস্য। ছবির মোড় যত এগিয়ে যেতে থাকে, রহস্য আরও বাড়তে থাকে। খুন, সাসপেন্সের গল্প এই ছবি 'তান্ত্রিনী'। ছবিতে দুটি গান রয়েছে। সঙ্গীত পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন মিউজিক ডিরেক্টর সাহেব চক্রবর্তী।                                                                     

পরিচালক ডা: অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটি একটি ভূতের গল্প। যার প্রতিটি মোড়ে রয়েছে নতুন চমক। ছবির কিছু অংশের শ্যুটিং হবে গ্রামাঞ্চলে। কিছুটা অংশ শ্যুটিং হবে কলকাতা শহরে। ছবিতে একটি রহস্যময় বই খুঁজে পাওয়া যায়। সেটি কীসের বই, তাই নিয়েই গল্প। আশা করছি দর্শকদের ছবিটি ভাল লাগবে।'

আরও পড়ুন: Raghav Parineeti Engagement: পরিণীতির বাগদান উপলক্ষে দিল্লি এলেন প্রিয়াঙ্কা

অভিনেত্রী সৃজিতা রানা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটি আমার কাছে পুরোপুরি ভিন্ন ধরনের একটি চরিত্র। ভূতের গল্পে এমন চরিত্রে এর আগে তেমন অভিনয় করিনি। তাই নিজেকে আলাদাভাবে প্রস্তুতি করতে হচ্ছে। আশা করছি আয়ুষী চরিত্রটি সবার ভাল লাগবে।' ছবিটি মুক্তি পাবে 'ফিলম্যাজিক' প্রোডাকশন হাউজের ব্যানারে।

সেরা শিরোনাম

সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
Laughtersane Niranjan: 'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম

ভিডিও

Nitin Gadkari | পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা । বিরাট ঘোষণা গডকড়ীর #nitingadkari
Congress Rally on Constitution Day | গড়িয়াহাট থেকে কংগ্রেসের সংবিধান রক্ষা মার্চ #congress
Subhomoy Maitra |
Sovandeb on NCPI | সংবিধান দিবসে এনসিপিআই-কে একহাত নিলেন শোভনদেব, কী বললেন? #constitutionday
Biswajit Basu |গার্ডেনরিচে একাধিক বহুতল ঘিরে অভিযোগ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন হাজির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget