এক্সপ্লোর

আমি যে স্বজনপোষণের শিকার হয়েছি, তার নজির বলিউডে খুব একটা নেই: উর্মিলা মাতন্ডকর

এই বিতর্ক নিয়ে উর্মিলা মাতন্ডকার তাঁর নিজের অভিজ্ঞতার কথা জানালেন। বললেন, তিনি যে ভাবে স্বজনপোষণের শিকার হয়েছেন, তা সম্ভবত সিনেমার ইতিহাসে আর কেউ হননি।

মুম্বই: শিশু শিল্পী হিসেবে কেরিয়ার শুরু হয়েছিল উর্মিলা মাতন্ডকরের। তিনি বলেছেন, বলিউডে স্বজনপোষণের বিষয়টি তিনি কখনও অস্বীকার করেননি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে একটানা চলেছে বলিউডের নেপোটিজম নিয়ে আলোচনা। উঠে আসছে স্বজনপোষণের অভিযোগ। একাধিক অভিনেতা-পরিচালক বার বার মুখ খুলেছেন এর বিরুদ্ধে। এই বিতর্ক নিয়ে উর্মিলা মাতন্ডকার তাঁর নিজের অভিজ্ঞতার কথা জানালেন। বললেন, তিনি যে ভাবে স্বজনপোষণের শিকার হয়েছেন, তা সম্ভবত সিনেমার ইতিহাসে আর কেউ হননি। দিনকয়েক আগে উর্মিলাকে সফ্ট পর্ন স্টার বলে আক্রমণ করেন কঙ্গনা রানাউত। তিনি বলেন, ‘উর্মিলা তো সফ্ট পর্ন স্টার ছিলেন। আর যাই হোক উনি অভিনয়ের জন্যে কোনওদিনই পরিচিত ছিলেন না। সফ্ট পর্ন করার পরও যদি তিনি নির্বাচনে টিকিট পেতে পারেন, তাহলে আমিই বা পাব না কেন?’ কঙ্গনার কথার ইঙ্গিত ছিল যে উর্মিলা যোগ্য না হওয়া সত্ত্বেও মুম্বইকর হিসেবে অনেক সুবিধা পেয়েছেন। কিন্তু উর্মিলার লড়াইয়ের যে কাহিনি এক সাম্প্রতিক ইন্টারভিউতে উঠে এসেছে তা অন্য কথাই বলে। প্রসঙ্গত, ‘মাসুম’ ছবিতে শিশুশিল্পী হিসেবে সিনেমার জগতে আসেন উর্মিলা। এরপর পর নায়িকা হিসেবে ডেবিউ ১৯৯১ সালে নরসিমহা ছবিতে। তাঁর দাবি ওই একই সময়ে আরও বহু স্টার-কিডের ডেবিউ হয়েছিল বলিউডে। কিন্তু প্রথম ছবিতে যথেষ্ট নাম করেও তাঁকে অনেক লড়াই করতে হয় প্রতিষ্ঠা পেতে।ইন্টারভিউতে উর্মিলা বলেন, ‘আমি স্বজনপোষণ নিয়ে কথা বলা শুরু করলে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে। মুম্বইয়ের মেয়ে হয়েও আমাকে যেভাবে নেপোটিজম সহ্য করতে হয়েছে, তা বলার নয়। ১৯৯১ সালে প্রায় দেড় ডজন নতুন নায়িকা ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বেশিরভাগই কোনও না কোনও প্রভাবশালীর মেয়ে। সেই তালিকায় রয়েছেন রবিনা ট্যান্ডন, করিশ্মা কাপুর, পূজা ভাট, কাজল। প্রথম ছবিতেই ভালো অভিনয় ও নাচের জন্য আমার যথেষ্ট নাম হয়। কিন্তু তাতেও কম লড়াই করতে হয়নি।রঙ্গিলায় কাজ করার যখন চান্স পেলাম, ততদিনে ইন্ডাস্ট্রি আমাকে প্রায় ভুলেই গিয়েছিল।’ ১৯৯৫ সালে মুক্তি পাওয়া রঙ্গিলা বক্স অফিসে তুমুল হিট করলেও, তাঁকে কখনও কৃতিত্ব দেওয়া হয়নি এই ছবির জন্যে। ঊর্মিলার আক্ষেপ, তাঁকে বাদ দিয়ে ছবির বাকি সব দিক নিয়েই আলোচনা হয়েছিল। কিন্তু তাতে ভেঙে পড়েননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
Swarup Biswas : 'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
Swarup Biswas Arrest: 'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
Ritwick Chakraborty on Swarup Arrest: 'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget