এক্সপ্লোর

Usashi Chakraborty Youtube Channel: জুন আন্টি' উষসীর গলায় কবীর সুমনের 'সাড়া দাও'

মেঘলা দুপুরে ছাদে দাঁড়িয়ে উষসী গাইছেন, 'উদাসীন থেকো না.. সাড়া দাও

কলকাতা: মেঘলা দুপুরে ছাদে দাঁড়িয়ে উষসী গাইছেন, 'উদাসীন থেকো না.. সাড়া দাও। নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন 'শ্রীময়ী' ধারাবাহিকের 'জুন আন্টি' ওরফে উষসী চক্রবর্তী। আর সেখানেই কবীর সুমনকে শ্রদ্ধা জানিয়ে 'সাড়া দাও'-এ সুর বাঁধলেন উষসী। গীটারে সঙ্গে দিলেন নীলাব্জ নিয়োগী।

এর আগে ২৫ বৈশাখ নিজের বাড়ির ছাদে গান গেয়ে ভিডিও পোস্ট করেছিলেন উষসী। গেয়েছিলেন, 'ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো'। নেটিজেনদের বেশ মনেও ধরেছিল সেই গান। অভিনয়ের সঙ্গে সঙ্গে গানের চর্চাও করেন উষসী। গান তাঁর কাছে ভালোলাগার। এই ভাবনা থেকেই ইউটিউবে চ্যানেল খোলার কথা ভাবেন উষসী। তবে গান নয়, তার পাশাপাশি উষসীর ইউটিউব চ্যানেলে থাকবে আবৃত্তিও।

আপাতত জনপ্রিয় ধারাবাহিক 'শ্রীময়ী'-তে অভিনয় করছেন উষসী। জুন-এর চরিত্রে তাঁর অভিনয় দর্শকের প্রচণ্ড পছন্দ। খলনায়িকা জুনকে এতটাই বাস্তব ভেবে নিয়েছেন দর্শকেরা, যে সোশ্যাল মিডিয়ায় বারবার বিব্রত হয়ে হয়েছে জুনকে। তবে দর্শকেরা ভালো ও বেসছেন তাঁকে। অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছেন অনেকেই। উষসী নামের সঙ্গে এখন জড়িয়ে গিয়েছে জুন আন্টির পরিচয়।

শুধু গান বা কবিতা নয়, এই চ্যানেলের মাধ্যমেই অনুরাগীদের সঙ্গে কথাও বলবেন উষসী। লকডাউনে সবাই যখন ডিজিটাল মাধ্যমকে বিভিন্নভাবে কাজে লাগাচ্ছে, তখন ইউটিউব চ্যানেলে ভর করেই অনুরাগীদের কাছে পৌঁছে যেতে চাইলেন জুন আন্টি। খ্যাতনামীদের সঙ্গেও আড্ডা চলবে অভিনেত্রীর এই চ্যানেলে। ঊষসী তাঁর সহ-অভিনেতা এবং অভিনেত্রীদের সঙ্গে কথাবার্তার ভিডিওতে আপলোড করবেন বলে ঠিক করেছেন। ‘শ্রীময়ী’ ধারাবাহিকের অনুরাগীরা ধারাবাহিকের সেট থেকে সরাসরি তাঁদের পছন্দের' শিল্পীদের দেখতে পাবেন।

কেবল ছোটপর্দা নয়, বড়পর্দাতেও নিজের সাক্ষর রেখেছেন উষসী। একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। দীর্ঘদিন ব্যোমকেশের সত্যবতীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও 'কুসুমিতার গল্প', বেডরুম'- এর মত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন উষসী।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget