এক্সপ্লোর

Uttam Kumar: মৃত্যুবার্ষিকীর দিনেই পর্দায় জীবন্ত উত্তমকুমার, ঘোষণা হল মহানায়কের নতুন ছবি!

Srijit Mukherji New Film: প্রথমে উত্তমকুমারের বিভিন্ন ছবি থেকে কেটে নেওয়া হয়েছে মানানসই সংলাপ। তারপরে, ভিএফএক্সের সাহায্য নিয়ে মহানায়ককে জীবন্ত করে তোলা হয়েছে বর্তমান চিত্রনাট্যে।

কলকাতা: মৃত্যুবার্ষিকীতে পর্দায় জীবিত উত্তমকুমার! হাঁটছেন.. চলছেন... কথা বলছেন দিব্য! এমনকি, প্রেম ভাঙা ছেলেকে টিপস দিতেও তৈরি! অবাক হচ্ছেন? এমনটাই তো হওয়ার কথা ছিল! এই ভবিষ্যৎবাণী তো আগেই করেছিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)!

বিষয়টা তবে একটু বিশদেই বলা যাক! ২৩ জুলাই সোশ্যাল মিডিয়ায় পরিচালক ঘোষণা করে নিয়েছেন, উত্তমকুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে, তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে মুক্তি পাবে সৃজিতের নতুন ছবি 'অতি উত্তম'-এর ঝলক। সেইমতো আজ, ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার সামাজিক মাধ্যমের পাতা থেকে শেয়ার করে নেওয়া হল নতুন ছবি 'অতি উত্তম'-এর ঝলক।

২০২১ সালে, উত্তমকুমারের জন্মদিনে এই ছবির পোস্টার প্রকাশ করেছিলেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টার তিনি শেয়ার করে লিখেছিলেন, ' টানা ৪ বছরের গবেষণা, ৬২টা ছবি বারবার দেখা, সঠিক জায়গা খুঁজে বের করা, চিত্রনাট্য বদলানো, প্রয়োজনীয় অনুমতি নেওয়া, ভিএফএক্স বিশেষজ্ঞদের সঙ্গে অগণিত বৈঠক, সিনেমাটোগ্রাফার, ডিজাইনারদের সঙ্গে বার বার আলোচনার পরে, একটা স্বপ্ন সফল হতে যাচ্ছে। আপনি আছেন, এটাই যথেষ্ট।' ছবির পোস্টারও তৈরি হয়েছিল একেবারে পুরনো ছবির পোস্টারের ধাঁচে। 

শোনা যাচ্ছিল, ছবিতে ভিএফএক্সের মাধ্যমে অভিনয় করতে দেখা যাবে উত্তমকুমারকে। আজকের ঝলকে একেবারে হাতনাতে দেখা গেল সেটাই। আজ যে ঝলক মুক্তি পেল, সেখানে দেখা যাচ্ছে, কথোপকথন করছেন গৌরব ও অনিন্দ্য। অনিন্দ্যর একটি মেয়েকে পছন্দ হলেও, মেয়েটি পাত্তা দেয় না তাঁকে। আর গৌরব তাঁকে প্রেমের টিপস দিচ্ছেন। আর হঠাৎ সেখানে এসে হাজির হন উত্তমকুমার! সশরীরে, তবে সাদায় কালোয়। তিনি রীতিমতো কথোপকথন শুরু করেন দুজনের সঙ্গে!

উত্তমকুমারের চরিত্র ছাড়াও এই ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। রয়েছেন 'প্রায় কাফকা' অভিনীত অনিন্দ্য সেনগুপ্ত ও রোশনি ভট্টাচার্য। সৃজিতের এই 'ড্রিম প্রোজেক্টের হাত ধরে অভিনয়ে পা রাখছে চলেছেন বেশ কিছু নতুন মুখ। জিনা তরফদারকেও দেখা যাবে এই ছবিতে।

প্রথমে উত্তমকুমারের বিভিন্ন ছবি থেকে কেটে নেওয়া হয়েছে মানানসই সংলাপ। তারপরে, ভিএফএক্সের সাহায্য নিয়ে মহানায়ককে জীবন্ত করে তোলা হয়েছে বর্তমান চিত্রনাট্যে। অভিনব এই ভাবনা বক্সঅফিসে কতটা প্রভাব ফেলবে, সেই উত্তর দেবে সময়। তবে ছবির পরিচালকের যে এটি একটি স্বপ্নের ছবি, তা তিনি বারে বারেই বলে এসেছেন জোর গলায়। তবে উত্তম নস্ট্যালজিয়ায় এখনও মজে যে বাঙালি, তাঁদের এই ছবির ভিন্ন স্বাদ কতটা প্রভাবিত করতে পারে সেটাই এখন দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget