এক্সপ্লোর

Uttoron: 'উত্তরণ'-এর গল্পের সঙ্গে নিজের জীবনের কমবেশি মিল সবাই খুঁজে পাবেন: মধুমিতা

Uttoron: সদ্য সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ট্রেলার। ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে 'উত্তরণ'-এর গল্প। আগামী ২৬ জানুয়ারি 'হইচই'-তে মুক্তি পাচ্ছে মধুমিতা সরকার, রাজদীপ গুপ্ত অভিনীত নতুন এই ওয়েব সিরিজ।

কলকাতা: সদ্য সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে ট্রেলার। ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে 'উত্তরণ' (Uttoron)-এর গল্প। আগামী ২৬ জানুয়ারি 'হইচই'-তে মুক্তি পাচ্ছে মধুমিতা সরকার (Madhumita Sarkar), রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta) অভিনীত নতুন এই ওয়েব সিরিজ। সাইবার ক্রাইমের জালে জড়িয়ে একজন সাধারণ গৃহবধূর জীবন তোলপাড় হয়ে যাওয়া আর তারপর লড়াইয়ের গল্পই বলবে 'উত্তরণ'। 

ওয়েব সিরিজে মধুমিতার নাম পর্ণা। কেমন ছিল এই সিরিজে কাজ করার অভিজ্ঞতা? মধুমিতা বলছেন, 'গোটা কাজের অভিজ্ঞতাটা দারুণ আর ভীষণ আকর্ষণীয়। 'উত্তরণ' একটি মেয়ের জীবনের গল্প। কীভাবে একটি খারাপ ঘটনা তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে সেই গল্পই বলবে নতুন এই ওয়েব সিরিজ। আমার মনে হয়, এই গল্পটা প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগত জীবনেও ছুঁয়ে যাবে। কোথাও না কোথাও নিজেদের জীবনের সঙ্গে এই গল্পের মিল খুঁজে পাবেন মানুষ। আমি এই ধরণের কাজের অংশ হতে পেরে ভীষণ খুশি। আমার চরিত্রটা ভীষণ কঠিন, আত্মবিশ্বাসী একটা চরিত্র যে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আর বিভিন্ন সত্যিগুলোকে পর্দায় তুলে আনবে পর্দার চরিত্রটা। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় থেকে শুরু করে গোটা 'উত্তরণ' টিমের কাছে আমি কৃতজ্ঞ এই গোটা যাত্রাটাকে আমার জন্য এতটা বিশেষ আর মনে রাখার মতো করে তোলার জন্য।'

আরও পড়ুন: শ্রীদেবীর পিঠে লেখা 'বনি', পুরনো ছবি ভাইরাল নেট দুনিয়ায়

পর্ণা ও অভি। 'উত্তরণ' সিরিজের দুই প্রধান চরিত্রের নাম। সদ্য মুক্তি পাওয়া ওয়েবসিরিজের ট্রেলারের সিংহভাগ জুড়ে রয়েছে এই দুই চরিত্রই। 'অভি'-র চরিত্রে অভিনয় করছেন রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta)। কেমন ছিল এই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা? এবিপি লাইভকে রাজদীপ বলছেন, 'গল্পটা যখন শুনেছিলাম, মনে হয়েছিল এই ধরণের চরিত্রকে আমি মন থেকে ঘেন্না করি। এখনকার যুগে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং যথেষ্ট চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রত্যেকেই কম বেশি এর স্বীকার। আমরা সোশ্যাল মিডিয়ায় এক মানুষ আর বাস্তবে সম্পূর্ণ আলাদা। আমরা সোশ্যাল মিডিয়ায় যা বলি, যা লিখি তা কিন্তু করি না। গল্পটা একটা ভিডিও ক্লিপিংস ফাঁস হয়ে যাওয়া নিয়ে। অভি নিজের স্ত্রী পর্ণার খারাপ সময়ে তার পাশে দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি তার কারণ হিসেবে চিত্রনাট্যে একটি অতীতের ঘটনা দেখানো হয়েছে বটে। তবে বাস্তব জীবনে আমার মনে হয় সেই কারণও যথেষ্ট নয়। একজন পুরুষ হিসেবে অভির উচিত ছিল পর্ণার খারাপ সময়ে তাকে আগলে রাখা।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget