এক্সপ্লোর

Valentine Day Special: 'আমার সঙ্গে বুড়ো হবে?' ওমকে প্রপোজ মিমির

একে অপরের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছেন, বৈদিক মতে সেরেছেন বিয়ে। চলছে হানিমুনের পরিকল্পনাও। আর তার মধ্যেই হাজির ভ্যালেন্টাইনস উইক। প্রেমের সপ্তাহ। কী কী পরিকল্পনা রয়েছে নববধূ মিমির? মনের কোন কথাটা বলা বাকি রয়েছে ওমকে? এবিপি আনন্দর সঙ্গে আড্ডায় মজলেন মিমি দত্ত।

কলকাতা: একে অপরের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছেন, বৈদিক মতে সেরেছেন বিয়ে। চলছে হানিমুনের পরিকল্পনাও। আর তার মধ্যেই হাজির ভ্যালেন্টাইনস উইক। প্রেমের সপ্তাহ। কী কী পরিকল্পনা রয়েছে নববধূ মিমির? মনের কোন কথাটা বলা বাকি রয়েছে ওমকে? এবিপি আনন্দর সঙ্গে আড্ডায় মজলেন মিমি দত্ত।

প্রায় ১১ বছরের আলাপ, প্রেম, তারপর বিয়ে। প্রথম ধারাবাহিক 'আলোর বাসা'-তে মিমির বিপরীতে অভিনয় করেছিলেন ওম সাহানি। তখন অবশ্য অভিনয় জীবনের বেশ কিছুটা সময় পেরিয়ে এসেছেন মিমি। কাজ করতে গিয়েই দুজনের বন্ধুত্ব গাঢ় হয়, তৈরি হয় ভালোলাগা। কিন্তু তখন প্রেমের কথা স্বীকার করেননি কেউই। মিমি বলছেন, 'প্রথম দেখা থেকেই ওমকে ভালো লাগত। অভিনয় করতে গিয়ে মনে হত ওর মত জীবনসঙ্গী পেলে বেশ হয়। বুঝতাম ওমেরও আমায় ভালো লাগে। কিন্তু কেউ কখনও সেটা স্বীকার করিনি। অনেক বছর পর যখন আবার একসঙ্গে কাজ শুরু করলাম, দুজনেই ধরা দিলাম একে অপরের কাছে। মনে হল, এবার প্রেমটা করা যেতে পারে।'

ওম-মিমির দুজনেরই যৌথ পরিবার। আর শ্বশুরবাড়ি নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই মিমির। মোবাইল ফোনে বললেন, 'অনেকের মাথাতেই শ্বশুরবাড়ি বলতে একটা খারাপ ধারণা থাকে। আমার কিন্তু সেটা এক্কেবারে নেই। ওমের বাড়িতে কোনও মেয়ে নেই। আমি ওদের বাড়ির মেয়ের মত হয়ে গিয়েছি। শ্বশুর-শাশুড়ি আমার বাবা-মায়ের থেকেও বেশি। আমরা ২টো পরিবার একসঙ্গে পিকনিক করা থেকে শুরু করে ঘুরতে যাওয়া, পার্টি করা... সারাবছর আনন্দ করি। লকডাউনে জমিয়ে মজা করেছি বাড়িতেই।' 

দীর্ঘ প্রেমের সম্পর্কে ওমের দেওয়া কোনও সারপ্রাইজ মনে পড়ে? মিমি বললেন, 'ওম সবার জন্মদিন ভুলে যায়। এমনকী আমার জন্মদিনও! একবার আমি জন্মদিনে শ্যুটিং করছি আর ভাবছি ওম নিশ্চয়ই আজকের দিনটা ভুলে গিয়েছে। সেই দিনটার পর আমার ছুটি ছিল। হঠাৎ ওম দার্জিলিয়ের টিকিট কেটে পাঠাল আমার মোবাইলে। পরের দিন সকালেই ফ্লাইট। শ্যুটিং ফ্লোরে দাঁড়িয়েই আমি যে কী খুশি হয়েছিলাম! সেই সফরটায় প্রচণ্ড মজা হয়েছিল। হোটেল বুকিং থেকে শুরু করে কোথায় কোথায় ঘুরতে যাব, সমস্ত পরিকল্পনা করেছিলাম আমরা নিজেরাই। একে অপরের ওপর একটা ভরসা তৈরি হয়েছিল তখন থেকেই।'

ঘুরতে যেতে খুব ভালোবাসে এই জুটি। মিমি বললেন, 'আমার খুব ইউরোপে যাওয়ার সখ। বিয়ের আগেও অনেক পরিকল্পনা করেছি। হানিমুনে ওখানেই যাওয়ার ইচ্ছে। কিন্তু করোনা পরিস্থিতির জন্য আপাতত একটু পিছিয়েছে পরিকল্পনা। তার আগে একটা ছোট্ট সফর করে আসব ভাবছি।'

আজ প্রেমের সপ্তাহের দ্বিতীয় দিন। প্রপোজ ডে। বিয়ের পরেও যদি ওমকে প্রপোজ করার সুযোগ পান, কী বলবেন মিমি? একটু ভেবে মিমি বললেন, 'ওমকে বলব, তুমি আমার সঙ্গে বুড়ো হবে?' হেসে ফেললেন মিমি। হাসি সামলে আবার বললেন, ' সত্যি.. আমরা এইরকমই ভাবি। যখন অনেক বয়স হয়ে যাবে, ছেলে মেয়েরা বড় হয়ে যাবে.. আমরা একটা পাহাড়ে গিয়ে থাকব। ওমের সঙ্গে এই কথা কত্ত বলি।' 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget