এক্সপ্লোর

হাসপাতালে ভর্তি প্রবীণ অভিনেতা দিলীপ কুমার, অবস্থা স্থিতিশীল জানালেন স্ত্রী

মুম্বই: অসুস্থ বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২-ঘণ্টা ভীষণই গুরুত্বপূর্ণ। তবে, তাঁর স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, তিনি স্থিতিশীল আছেন। শুক্রবার রাত ২টো নাগাদ নিউমোনিয়ায় আক্রান্ত ৯৪ বছরের অভিনেতাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবল জ্বর ও শ্বাসকষ্টও ছিল বলে জানা যায়। যে চিকিৎসকের তত্ত্বাবধানে দিলীপ কুমার রয়েছেন, সেই জলিল পার্কার এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, আপাতত দিলীপ কুমার সুস্থ, স্বাভাবিক আছেন। অভিনেতাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ৭২-ঘ্ণ্টা খুব গুরুত্বপূর্ণ। তাঁর ওপর সর্বক্ষণ নজর রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হতে পারেও বলে জানান পার্কার। তবে, জলিল পার্কার আশা প্রকাশ করেন যে, দ্রুত নবতিপর অভিনেতা সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসক বলেন, যেমন করে খাবার পরিপাক হতে অন্তত তিন ঘণ্টা সময় লাগে, তেমনই ওষুধ কাজ করতে কিছুটা সময় লাগবে। এর আগে সকালে তিনি জানিয়েছিলেন, অভিনেতার জ্বর ছিল। বেশ কয়েকবার বমিও হয়েছে। পার্কার জানান, দিলীপ কুমারের রক্তে শ্বেতকণিকার সংখ্যা অত্যন্ত বেড়ে গিয়েছে। এদিকে, অভিনেতার শারীরিক অবস্থার কথা  ট্যুইটারে জানান তাঁর স্ত্রী তথা প্রাক্তন অভিনেত্রী সায়রা বানু। ট্যুইটারের মাধ্যমে সায়রা বানু অভিনেতার অগণিত ভক্তকূলের উদ্দেশ্যে লেখেন, দিলীপ কুমারের অবস্থা স্থিতিশীল। তিনি সুস্থ আছেন। দ্রুত আরোগ্যলাভ করছেন।

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Baruipur News:
BJP News: বিজেপিতে যোগ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের
Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget