এক্সপ্লোর

Satish Shah Demise: কিডনির রোগে ভুগছিলেন, প্রয়াত জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ !

Bollywood News: কেরিয়ারজুড়ে একাধিক হিট সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে।

মুম্বই : ফের শোকের ছায়া বলিউডে। প্রয়াত জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। তাঁর 'সারাভাই ভর্সেস সারাভাই', 'যানে ভি দো ইয়ারো' ও 'ম্যায় হুঁ না'-তে অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল। কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন বছর ৭৪-এর এই অভিনেতা। এদিন দুপুর আড়াইটে নাগাদ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

বেশ কয়েকদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। সম্প্রতি ট্রান্সপ্লান্টও হয় তাঁর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার, সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর। রবিবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

 

চার দশকের বেশি সময়ের কেরিয়ার সতীশ শাহর। একাধিক সিনেমা ও টিভি সিরিয়ালে অভিনয় দক্ষতার জোরে ঘরে ঘরে পরিচিত নাম হয়ে উঠেছিলেন তিনি। ১৯৮৩ সালে 'যানে ভি দো ইয়ারো'-তে তাঁর পারফরম্যান্স সাড়া ফেলে দিয়েছিল। যেখানে তিনি নিখুঁত দক্ষতায় একাধিক চরিত্রে অভিনয় করেন। কেরিয়ারজুড়ে একাধিক হিট সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। হম সাথ সাথ হ্যায়, ম্যায় হুঁ না, কল হো না হো, কভি হাঁ কভি না, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ওম শান্তি ওম-এর মতো বলিউডের একাধিক সুপার-ডুপার হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। 

১৯৫১ সালের ২৫ জুন তৎকালীন বম্বেতে জন্ম। গুজরাতি পরিবারে বেড়ে ওঠা। ১৯৭৮ সালে 'অরবিন্দ দেশাই কি আজিব দস্তা'-তে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন সতীশ শাহ।  ১৯৮৪ সালে টেলিভিশনে তাঁর 'ইয়ে জো হ্যায় জিন্দেগি'-তেও তাঁর অভিনয় সাড়া ফেলেছিল। ৫৫টি পর্বেই নজর কাড়েন তিনি।

দিনকয়েক আগেই শোকের খবর আসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। দীপাবলির দিনে প্রয়াত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা আসরানি (Asrani)। মৃত্যুকালে অভিনতার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরেই বয়োসজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বলিউডের কমেডি সিনেমায় আসরানির অবদান ভোলবার নয়। বুদ্ধিদীপ্ত কথা, অনবদ্য সংলাপ বলার ভঙ্গিমায় তিনি মানুষকে হাসাতে পারতেন অবলীলায়। দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমায় একের পর এক তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।  দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে ফেলেছিলেন আসরানি।  

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget