এক্সপ্লোর

Vicky-Katrina Wedding: বিয়ের জন্য বন্ধ মন্দির যাওয়ার রাস্তা, ভিকি-ক্যাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের রাজস্থানের আইনজীবীর

Vicky-Katrina Wedding: ভিকি ও ক্যাটরিনার বিয়ে হচ্ছে সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায়। সেই হোটেলের ম্যানেজার, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল ও জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন আইনজীবী নৈত্রবিন্দ সিংহ যাদোয়ুঁ।

নয়াদিল্লি: তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে রাজস্থানের এক আইনজীবী। ভিকি ও ক্যাটরিনার (Vicky Kaushal and Katrina Kaif Marriage) বিয়ের জন্য নিরাপত্তার কারণে ৬ থেকে ১২ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই-মাধোপুর জেলার চৌথ মাতা মন্দিরে (Chauth Mata temple) যাওয়ার রাস্তা বন্ধ। সেই কারণেই অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী।

ভিকি ও ক্যাটরিনার বিয়ে হচ্ছে সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় (Six Senses Fort Barwara)। সেই হোটেলের ম্যানেজার, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল ও জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন আইনজীবী নৈত্রবিন্দ সিংহ যাদোয়ুঁ (Naitrabind Singh Jadoun)। এই অভিযোগের পাশাপাশি ভক্তদের যাদের মন্দিরে যেতে সমস্যা না হয় তার পরিপ্রেক্ষিতে মন্দিরে যাওয়ার রাস্তা খুলে দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: Vicky Katrina Wedding: বিদেশি ঝাড় লণ্ঠন, কাচের মণ্ডপে সাজছে ভিকি-ক্যাটের বিয়ের আসর

অভিযোগকারী আইনজীবীর কথায়, তাঁর ওই অনুষ্ঠানের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। অভিযোগে তিনি বলেন, 'চৌথ কা বারওয়ারায় শত বছরের পুরনো ঐতিহাসিক চৌথ মাতা মন্দির রয়েছে। প্রত্যেকদিন শত শত পুণ্যার্থী ওই মন্দিরে প্রার্থনা করতে যান। জেলাশাসকের তত্ত্বাবধানেই ওই হোটেল ম্যানেজার মন্দিরে যাওয়ার ওই রাস্তা ৬ থেকে ১২ তারিখ পর্যন্ত বন্ধ লকরে রেখেছে। ফলে মন্দিরে পৌঁছতে ভক্তদের খুবই সমস্যা হচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের আবেগের কথা মাথায় রেখেই হোটেলের সামনে দিয়ে চৌথ মাতা যাওয়ার রাস্তা খুলে দেওয়া উচিত।'

অন্যদিকে, রাজস্থানের সাওয়াই-মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বলিউডের সাম্প্রতিককালের সবথেকে চর্চিত জুটি ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে বলে কথা। সূত্রের খবর, যে ইভেন্ট কোম্পানিকে এই বিয়ের সমস্ত দায়-দায়িত্ব দেওয়া হয়েছে তাঁরা বিদেশ থেকে ক্রিস্টাল বল ও ঝাড় লণ্ঠন আনিয়েছেন। বিয়েতে গোটা ব্যাপারটাই রাজকীয় হওয়া চাই, তাই এমন ব্যবস্থা। হোটেলে খুব শীঘ্রই এই সমস্ত জিনিস সাজানো হবে বলে খবর।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget