এক্সপ্লোর

Vicky Kaushal: বেয়ার গ্রিলসের সঙ্গে এবার অ্যাডভেঞ্চারে ভিকি কৌশল, কবে দেখা যাবে অনুষ্ঠানটি?

'ইনটু দ্য ওয়াইল্ড'। টেলিভিশনের জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো। যেখানে কখনও বেয়ার গ্রিলসকে একা একা অ্য়াডভেঞ্চার ট্যুরে বেড়িয়ে পড়তে দেখা যায়। আবার কখনও তাঁর সঙ্গী হন তাবড় কোনও সেলিব্রিটি।

মুম্বই: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর বিয়ের খবরে মেতে রয়েছে নেট দুনিয়া। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি 'টাইগার থ্রি' অভিনেত্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। অন্যদিকে, কখনও 'উরি', কখনও 'সর্দার উধম', নিজের অভিনয় দক্ষতা দিয়ে বারবার দর্শকদের প্রশংসা অর্জন করে নিয়েছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। এবার তাঁকেই দেখা যাবে বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চার ট্যুরে। অজয় দেবগনে পর এবার বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে মেতে উঠতে দেখা যাবে ভিকি কৌশলকে।

'ইনটু দ্য ওয়াইল্ড'। টেলিভিশনের জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো। যেখানে কখনও বেয়ার গ্রিলসকে একা একা অ্য়াডভেঞ্চার ট্যুরে বেড়িয়ে পড়তে দেখা যায়। আবার কখনও তাঁর সঙ্গী হন তাবড় কোনও সেলিব্রিটি। ভারতের বিভিন্ন তারকাকে তাঁর সফরসঙ্গী হতে দেখা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বেয়ার গ্রিলসের এই অ্যাডভেঞ্চার ট্যুরের সফরসঙ্গী হয়েছেন। আবার বিনোদন জগতের তারকাদের মধ্যে ইতিমধ্যে তাঁর সঙ্গে দেখা গিয়েছে অক্ষয় কুমার, অজয় দেবগনের মতো তারকাকে। এবার সেই অ্যাডভেঞ্চার ট্যুরেই বেয়ার গ্রিলসের সঙ্গে দেখা যাবে ভিকি কৌশলকে। এই খবরে দারুণ উচ্ছ্বসিত অভিনেতার অনুরাগীরা। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভিকি কৌশল একটি পোস্টার পোস্ট করেছেন, যেখানে তাঁকে বেয়ার গ্রিলসের সঙ্গে দেখা যাচ্ছে। পোস্টে 'উরি' অভিনেতা লিখেছেন, 'বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারের সফরসঙ্গী হতে চলেছি। দেখা যাক এবার আমার জন্য কী কী অপেক্ষা করে রয়েছে। বেয়ার গ্রিলসের সঙ্গে এই অ্যাডভেঞ্চার ট্যুর সারাজীবনের বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকতে চলেছে।' জানা যাচ্ছে, আগামী ১২ নভেম্বর এই অনুষ্ঠান সম্প্রচারিত হতে চলেছে। একই পোস্টার শেয়ার করা হয়েছে সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকেও। 

প্রসঙ্গত, ভিকি কৌশলে খুব শীঘ্রই দেখা যেতে চলেছে পরিচালক আদিত্য ধরের আগামী ছবি 'দ্য ইমমর্টাল অশ্বত্থামা'-তে। এছাড়াও তাঁর হাতে রয়েছে একাধিক ছবির কাজ। 'শ্যাম বাহাদুর', 'দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি', 'মি. লেলে' এবং 'তখত'-র মতো একাধিক ছবির কাজ তাঁর হাতে রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget