এক্সপ্লোর

মেঘনার ‘স্যাম’-এ ভিকি কৌশলের অনবদ্য ফার্স্ট লুক, উচ্ছ্বসিত অভিনেতা, পরিচালক থেকে ভক্তরা

মেঘনা গুলজারের ‘স্যাম’ ছবিতে স্যাম মানেকশরের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন ভিকি কৌশল।

মুম্বই: গত বছর রুপোলি পর্দায় নির্ভীক সৈনিক মেজর বিহান শেরগীলের স্মৃতি এখনও উজ্জ্বল দর্শকদের মনে। আবার ইকবালের দৃঢ়তা আর দেশপ্রেমও এখনও ভোলেননি বলিউড প্রেমীরা। এই দুই সামরিক চরিত্রের পিছনে একটাই নাম- ভিকি কৌশল। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং ‘রাজি’, বলিউডে সেনাবাহিনীর পোশাক গায়ে সফলভাবে দর্শকদের মন ছুঁয়েছেন তিনি। এবার আরও একবার সামরিক পোশাকে দেখা যাবে ভিকিকে। মেঘনা গুলজারের ‘স্যাম’ ছবিতে স্যাম মানেকশরের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন ভিকি কৌশল। স্যাম মানেকশর বা স্যাম বাহাদুর জন্ম ২৯১৪ সালে। ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন ফিল্ড মার্শাল স্যাম মানেকশর। ২০০৮ সালে তামিলনাড়ুতে মৃত্যু হয় তাঁর। আরএসভিপি ফিল্মেসের ব্যানারে রনি স্ক্রুওয়ালা ‘স্যাম’ –এর প্রযোজনা করছেন। স্যাম মানেকশরের মৃত্যুবার্ষিকীতে ভিকি-এ প্রথম লুক প্রকাশ করেন তিনিই। আগামী বছর মুক্তি পাবে এই ছবি। ‘স্যাম’ ছবিতে নিজের ফার্স্ট লুক টুইটারে শেয়ার করেছেন উচ্ছসিত অভিনেতাও। নিজের ছবি পোস্ট করে তিনি লেখেন, ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশরের ভূমিকায় অভিনয় করতে পেরে তিনি সম্মানিত ও গর্বিত। ভিকি কৌশলের বাবা অ্যাকশান ডিরেক্টর শ্যাম কৌশল ছেলের এই নতুন লুকের প্রশংসা করে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘কলেজ জীবনে আমার হিরো ছিলেন স্যাম মানেকশর। আমি ভাবতে পারিনি আমার ছেলে কোনোদিন এই চরিত্রে অভিনয় করবে।’ ছবি নিয়ে উৎসাহী পরিচালক মেঘনা গুলজারও। এই নিয়ে ভিকির সঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন মেঘনা। আপাতত সুজিত সরকারের 'উধম সিংয়'-র কাজে ব্যস্ত ভিকি কৌশল। মেঘনা গুলজার সবে শেষ করেছেন ‘ছপক’-এর শ্যুটিং। ভিকি লেখেন, ‘আমরা নির্ভীক দেশপ্রেমিক ও ভারতের প্রথম ফিল্ড মার্শালের কাহিনী পর্দায় এগিয়ে নিয়ে যেতে আগ্রহী’। অন্যদিকে নেট দুনিয়ায় ভাইরাল মানেকশরের চরিত্রে ভিকির ছবি। ভিকির নতুন লুকের ঝলকে  ঘায়েল তাঁর তামাম ভক্তকুল।

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা
Nakashipara News: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য
Abhishek Banerjee: DJ মন্তব্যে এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ আরও বাড়ছে?
Weather News: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget