এক্সপ্লোর

Ankita-Vicky: 'তুমি জৈন ও লোখাণ্ডে পরিবারকে গর্বিত করেছ', স্ত্রী অঙ্কিতার প্রশংসায় পঞ্চমুখ ভিকি

Bigg Boss 17: 'বিগ বস ১৭'-এ চতুর্থ স্থানে শেষ করেছেন 'পবিত্র রিশতা' অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতার একগুচ্ছ ছবি পোস্ট করেন ভিকি।

নয়াদিল্লি: 'বিগ বস ১৭' (Bigg Boss 17) শেষ হতেই স্ত্রীয়ের প্রশংসায় পঞ্চমুখ ভিকি জৈন (Vicky Jain)। অত্যন্ত জনপ্রিয় বিতর্কিত এই রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন ভিকি জৈন ও তাঁর স্ত্রী অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে (Ankita Lokhande), দুজনেই। সেরা ৫-এ যদিও জায়গা করে নিতে পারেননি ভিকি, কিন্তু গ্র্যান্ড ফিনালে পর্যন্ত গিয়েছিলেন অঙ্কিতা। তবে জিততে পারেননি। এবার এই অনুষ্ঠানের অভিজ্ঞতার জন্য স্ত্রীকে প্রশংসায় ভরালেন ভিকি। কী লিখলেন?

শো শেষ হতেই অঙ্কিতার প্রশংসায় পঞ্চমুখ ভিকি

'বিগ বস ১৭'-এ চতুর্থ স্থানে শেষ করেছেন 'পবিত্র রিশতা' অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতার একগুচ্ছ ছবি পোস্ট করেন ভিকি। বেশিরভাগ ছবিতেই দেখা গেল একে অপরকে জড়িয়ে ধরে, বা হাত ধরে রয়েছেন তাঁরা। 'বিগ বস' ফিনালেতে একসঙ্গে পোজ দেওয়া ছবিও দেখা গেল তাঁদের। গ্র্যান্ড ফিনালেতে ভিকির পরনে ছিল কালো পোশাক, অঙ্কিতা পরেছিলেন সাদা। 

একগুচ্ছ ছবি পোস্ট করে ভিকি জৈন ক্যাপশনে লেখেন, 'অঙ্কিতা, তুমি জৈন ও লোখাণ্ডে পরিবারকে গর্বিত করেছ! সেটা হতে পারে তোমার গেমটা খেলার ধরন দিয়ে হোক বা হাল না ছাড়ার চেষ্টা দিয়ে হোক, সমস্ত কিছুতেই তুমি সেরা ছিলে এবং আমি নিশ্চিত তোমার সকল অনুরাগী, বন্ধু সকলেই তোমাকে নিয়ে গর্ব করছে।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikas Jain (@realvikasjainn)

অঙ্কিতা লোখাণ্ডে ও তাঁর স্বামী ভিকি জৈন, 'বিগ বস'-এর বাড়িতে প্রবেশ করেন একসঙ্গে। তাঁদের সম্পর্ক এই সিজনকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। অজস্র চড়াই উতরাইয়ের সম্মুখীন হন এই দম্পতি এবং সেই কারণে শিরোনামে থেকেছে এই অনুষ্ঠান। বারবার সমালোচিতও হয়েছেন তাঁরা। গ্র্যান্ড ফিনালের আগে 'মিড উইক এলিমিনেশন' হয়ে শো থেকে বিদায় নেন ভিকি। 

অঙ্কিতা লোখাণ্ডে যখন বুঝতে পারেন যে তিনি এলিমিনেট হয়ে গিয়েছেন তখন খানিক বিরক্ত দেখায় তাঁকে। তাঁর পরিবারের লোকজনও খানিক হতাশ হন। তাঁর ননদ কাঁদতে শুরু করে দেন। 'বিগ বস ১৭' সঞ্চালক সলমন খানও বেশ হতচকিত হন কারণ অঙ্কিতাই ট্রফি জিতবে বলে ধারণা ছিল তাঁর। 

আরও পড়ুন: SRK-Yash Collaboration: একপর্দায় যশ-শাহরুখ? ইচ্ছা থাকলেও কথা এগোচ্ছে না এই 'বিশেষ' কারণে

অঙ্কিতার আউট হওয়া প্রসঙ্গে সলমন বলেন, 'আমি অবাক। আমি ভেবেছিলাম তুমি শো জিতবে কিন্তু জানি না কী হল। গোটা টিমই অবাক... অঙ্কিতা, তোমার সফর সবচেয়ে কঠিন ছিল বিগ বসের ইতিহাসে।' স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি এবারের 'বিগ বস ১৭'-র বিজয়ী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget