এক্সপ্লোর

ভিডিও: ভিড়ের মধ্যে অভব্য আচরণের চেষ্টা, সমুচিত জবাব দিলেন অভিনেত্রী জারিন খান

নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী জারিন খানের সঙ্গে অভব্য আচরণের ঘটনা সামনে এল। এক অভব্য যুবকের অশালীন আচরনের কড়া জবাব সঙ্গে সঙ্গেই দিয়েছেন জারিন। গত ১৪ ডিসেম্বর ঔরঙ্গাবাদের কনট প্লেসে একটি বিপণির উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে দেখার জন্য অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। ভিড় এতটাই ছিল যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর এই ভিড়ের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে এক দুষ্কৃতী জারিনের সঙ্গে অভব্য আচরণের চেষ্টা করে। সঙ্গে সঙ্গে জারিন পাল্টা ওই দুষ্কৃতীকে মুখের মতো জবাব দেন। সেই ঘটনার ভিডিও সামনে এসেছে।
View this post on Instagram
 

Zareen fought back a molester.Zareen says “Sometimes we have to take matters in our own hands , not thinking what or how it may look. As a woman, I have always believed that you have to give it back to anybody who tries to molest you or misbehave with you, whether it’s behind closed doors or in public!!! Just because I am a public figure doesn’t mean I don’t notice or feel unsafe, nobody has the right to touch me or grab me in an inappropriate way... I am a woman first and every woman deserves to live, work and just be in an environment which is equally safe for her as any other man!!!" #zareenkhan

A post shared by Filmy Hai Boss (@filmyhaiboss) on

ওই অভব্য আচরণ এতটুকু বরদাস্ত করেননি জারিন। সঙ্গে সঙ্গে ওই ভিড়ের মধ্যেই ওই দুষ্কৃতীকে চড়-থাপ্পড় কষিয়ে দেন। এ ব্যাপারে জারিন বলেছেন, 'কখনও কখনও এ ধরনের ঘটনায় নিজেই ব্যবস্থা নিতে হয়। কেউ কী ভাববে, তা নিয়ে ভাবার অবকাশ থাকে না। এক মহিলা হিসেবে মনে করি যে, কেউ যদি অভব্য আচরণ করে বা ভুলভাবে শরীর স্পর্শ করতে চায়, তাহলে তার সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে। তা এ ধরনের ঘটনা বন্ধ ঘরেই হোক বা প্রকাশ্য স্থানে। জারিন আরও বলেন, শুধু সেলিব্রিটি বলে আমি সুরক্ষার অভাব বোধ করি না, এমনটা কিন্তু নয়। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে স্পর্শ করার অধিকার কারুর নেই। আমি সবার প্রথমে এক মহিলা, আর প্রত্যেক মহিলার জীবন যাপনের, কাজ করার ও এমন এক পরিবেশের অধিকার রয়েছে, যা যে কোনও পুরুষের মতোই তাঁর জন্যও সুরক্ষিত হয়'। জারিন খানকে শেষবার ‘১৯২১’ সিনেমায় করণ কুন্দ্রার সঙ্গে দেখা গিয়েছিল। এরপর তাঁকে বিভিন্ন পুরস্কার প্রদান অনুষ্ঠান, ফ্যাশন শো ও ফটোশ্যুটে দেখা যায়। ২০১০-এর সলমন খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটেছিল তাঁর। এরপর তাঁকে ‘রেডি’, ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’-র মতো সিনেমায় দেখা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget