এক্সপ্লোর

Sanak Movie Release Date: কবে মুক্তি পাবে রুক্মিনী মৈত্র-র প্রথম বলিউড ছবি 'সনক'?

বিদ্যুৎ জামওয়াল এবং রুক্মিনী মৈত্র ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন নেহা ধুপিয়া এবং চন্দন রায় সান্যালের মতো তারকারা।

মুম্বই : রুক্মিনী মৈত্র (Rukmini Maitra)। টলিউডের কয়েকটি ছবিতে অভিনয় করেই নিজের জাত বুঝিয়ে দিয়েছেন। তিনি যে লম্বা রেসের ঘোড়া, সকলেই সেটা বুঝতে পারছিলেন। এরপরই খবরটা আসে যে, টলিউডের সীমানা ছাড়িয়ে বলিউডে পা দিচ্ছেন রুক্মিনী মৈত্র। জুটি বাঁধছেন বলিউডের অন্যতম অ্যাকশন সুপারস্টার বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে। বিদ্যুৎ জামওয়াল এবং রুক্মিনী মৈত্র অভিনীত 'সনক' ছবিটি মুক্তি পাবে কবে, এটা নিয়ে চলছিল জল্পনা। সেই জল্পনার অবশেষে অবসান হল। আগামী ১৫ অক্টোবর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে 'সনক'। ছবিটি পরিচালনা করেছেন কনিষ্ক বর্মা। বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal) এবং রুক্মিনী মৈত্র ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন নেহা ধুপিয়া এবং চন্দন রায় সান্যালের মতো তারকারা। 

আরও পড়ুন - শীঘ্রই ওটিটিতে মুক্তি পেতে চলেছে 'সনক', প্রকাশ্যে ছবির নতুন পোস্টার

দশেরার সময় ১৫ অক্টোবর 'সনক' ছবির রিলিজ ডেট জানানোর পাশাপাশি নির্মাতারা একটি নতুন পোস্টারও প্রকাশ করেছেন ছবিটির। সেই পোস্টারে দেখা যাচ্ছে, বিদ্যুৎ জামওয়াল এক হাতে ধরে রয়েছেন একটি ছোট্ট শিশুকে। আর অন্য হাতে ধরা রয়েছে বন্দুক। ছবির প্রযোজক বিপুল শাহ বলেছেন, 'সনক-এর মুক্তির দিন ঘোষণা করে খুব আনন্দিত এবং উত্তেজনা অনুভব করছি। কারণ, এই ছবিটি আমাদের খুব কষ্ট করে তৈরি করতে হয়েছে। গোটা লকডাউন জুড়ে ছবির কাজ করতে হয়েছে। আমরা মাথায় রেখেছিলাম এই ছবির অ্যাকশনের দৃশ্য যেন কম্যান্ডো সিরিজের ছবির মতোই গুণগত মান বজায় রাখতে পারে। আমরা খুশি এটা করতে পেরেছি বলে। আশা করি দর্শকরাও ছবিটা দেখার সময়ও সেটাই অনুভব করবেন। দর্শকরা একটা সুন্দর গল্পের মোড়কে অ্যাকশন দৃশ্যগুলো উপভোগ করবেন, এটাই আমাদের বিশ্বাস।'

আরও পড়ুন - Manike Mage Hithe: গান ভাইরাল, কিন্তু 'মানিকে মাগে হিথে' কথার মানে কী?

প্রসঙ্গত, 'সনক' ছবিটি প্রেজেন্ট করছে জি স্টুডিও এবং সানসাইন পিকচার্স প্রাইভেট লিমিটেড। প্রযোজনা করছেন বিপুল শাহ এবং পরিচালনা করছেন কনিষ্ক বর্মা। বিপুল শাহ-র এই ছবিতে রুক্মিনী মৈত্রের বলিউডে আবির্ভাব কেমন হয় সেটা নিয়েই উত্তেজিত বাংলার দর্শকরাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
Rajesh Sharma: রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?
রাজেশ শর্মাকে দেখতে হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, কেমন আছেন অভিনেতা? কী কথা হল তাঁদের মধ্যে?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget