এক্সপ্লোর

Vijay Deverakonda: রশ্মিকার সঙ্গে বিয়ের গুঞ্জন, কী বললেন বিজয়

Vijay-Rashmika: বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।

নয়াদিল্লি: অনস্ক্রিন ছেড়ে অফস্ক্রিন সম্পর্কের রসায়ন নিয়েই এখন নেটিজেনদের চর্চায় বিজয়-রশ্মিকার (Rashmika Mandanna-Vijay Deverakonda) প্রেম। আর এই জল্পনার মধ্যেই যেন আরও উত্তেজনার পারদ চড়িয়েছিল তাঁদের বিয়ের খবর। সম্প্রতি জানা গিয়েছে, তারকা বিজয় দেবেরাকোণ্ডা নাকি এবার বিয়ে করতে চাইছেন। তবে এবার সেই বিয়ের গুঞ্জন নিয়েই মুখ খুললেন বিজয় দেবেরাকোন্ডা। কী বললেন তিনি ?

শোনা গিয়েছিল আগামী মাসেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন বিজয়-রশ্মিকা। কিন্তু তা সত্যি নয়। এক সংবাদমাধ্যমকে বিজয় জানিয়েছেন, 'ফেব্রুয়ারি মাসে আমি বিয়ে করছি না, বা বাগদানও করছি না। আমার মনে হয় সাংবাদিকরা ঘাড়ে ধরে প্রতি দু'বছর অন্তর আমার বিয়ে দিতে চান। প্রতি বছরই আমি এই বিয়ের গুঞ্জন শুনে আসছি। ওরা চারপাশে ঘুরে বেড়ায় আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ের পিঁড়িতে বসাবে বলে।'

কর্ণ জোহরের শোয়ের কফি কাউচ হোক বা মলদ্বীপের ছুটি কাটানো, বিজয়-রশ্মিকার প্রেম এখন নেটিজেনদের কাছে একটা ওপেন সিক্রেট। জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয় আর রশ্মিকা এখন একে অপরের পরিপূরক হয়ে উঠছেন যেন।  'গীত গোবিন্দম' (Geetha Govindam), 'ডিয়ার কমরেড' (Dear Comrade) এই দুই ছবিতে একফ্রেমে দেখা গিয়েছিল রশ্মিকা এবং বিজয়কে। আর তারপর থেকেই দুজনের প্রেমের খবর ভেসে আসতে শুরু করে বিভিন্ন মাধ্যমে। বেশ কিছুদিন ধরেই তাঁরা একে অপরকে ডেট করছেন বলে খবর। সম্প্রতি হায়দ্রাবাদে দিওয়ালি উদ্‌যাপনের জন্য বিজয় দেবেরাকোণ্ডার (Vijay Deverakonda) বাড়িতেও দেখা গিয়েছিল রশ্মিকাকে। দুজনে একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছেন নানা জায়গায়।

কিছুদিন আগেই 'অ্যানিম্যাল' (Animal) ছবিতে রশ্মিকা মন্দানার অভিনয় নিয়ে চর্চা শুরু হয়েছে দর্শকদের মধ্যে। রণবীর আর রশ্মিকার (Rashmika Mandanna) অনস্ক্রিন রসায়ন সাড়া ফেলেছে টিনসেল টাউনেও। সারা দেশ জুড়ে ৮০০ কোটিরও বেশি উপার্জন করে ফেলেছে এই ছবি। শোনা যাচ্ছে আল্লু অর্জুনের 'পুষ্পা ২' (Pushpa 2) ছবিতেও দেখা যাবে তাঁকে। অন্যদিকে পরশুরাম পেটলার ছবি 'ফ্যামিলি স্টার'-এ দেখা যাবে বিজয় দেবেরাকোণ্ডাকে। রশ্মিকার আগামী কাজের মধ্যে রয়েছে 'রেনবো', 'দ্য গার্লফ্রেন্ড' এবং 'ছভা' ইত্যাদি ছবিগুলি। 

বলিউডে রশ্মিকা মন্দানার অভিষেক ঘটেছিল 'মিশন মজনু' ছবির হাত ধরে যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মলহোত্র। তারপর অমিতাভ বচ্চনের সঙ্গে 'গুডবাই' ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। এরপরে 'পুষ্পা' ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে তাঁর অভিনীত শ্রীভল্লি চরিত্রটি মন কেড়ে নেয় সারা ভারতের দর্শকদের।

আরও পড়ুন: Top Entertainment News: নয়নতারার বিরুদ্ধে এফআইআর, বাণিজ্যিক ছবিতে টোটা, আজকের বিনোদনের সারাদিন

সেরা শিরোনাম

Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
Tollywood: ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ভিডিও

NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget