এক্সপ্লোর

Annabelle Sethupathi Trailer: আসছে হরর কমেডি 'অ্যানাবেল সেতুপতি', ছবির ট্রেলার লঞ্চে বড় চমক

Annabelle Sethupathi Trailer: আগামি ১৭ সেপ্টেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে হরর কমেডি ছবি 'অ্যানাবেল সেতুপতি'।

মুম্বই: গত ২৬ অগাস্টই মুক্তি পেয়েছিল দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি (Vijay Sethupathi) এবং বলিউড নায়িকা তাপসী পান্নুর (Tapsee Pannu) নতুন ছবি 'অ্যানাবেল সেতুপতি'-র (Annabelle Sethupathi) ফার্স্ট লুক। প্রথম লুক প্রকাশের পর থেকেই ছবিটি ঘিরে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো ছিল। সোশ্যাল মিডিয়ায়র কমেন্ট বক্সে নেটিজেনদের মন্তব্যই জানান দিচ্ছিল যে তাঁরা ছবিটি দেখতে কতটা আগ্রহী। ফার্স্ট লুকের পর জন্মাষ্টমীর পুণ্যতিথিতে মুক্তি পেল 'অ্যানাবেল সেতুপতির' ট্রেলারও। আর ট্রেলারেও রয়েছে চমক। শুধু বিজয় সেতুপতি কিংবা তাপসী পান্নুই নন, এই ছবির ট্রেলার লঞ্চ করলেন দক্ষিণের সুপারস্টার মোহনলাল এবং আরও দুই অভিনেতা। ভেঙ্কটেশ ডগ্গুবাতি এবং সূর্যও। আগামি ১৭ সেপ্টেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে হরর কমেডি ছবি 'অ্যানাবেল সেতুপতি'।

প্রসঙ্গত, পরিচালক দীপক সুন্দরজনের ছবি 'অ্যানাবেল সেতুপতি'-র শ্যুটিং হয়েছে জয়পুরে। এক মাসের মধ্যেই জয়পুরের পুরো শ্যুটিং শিডিউল শেষ করা সম্ভব হয়েছে বলে সূত্রের খবর। ৩০ অগাস্ট ছবি নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয় যে, এই হরর কমেডি ছবিতে থাকছেন দক্ষিণের বেশ কিছু জনপ্রিয় অভিনেতারা। তাঁরা আরও জানিয়েছিলেন যে, তিন তাবড় অভিনেতা মোহনলাল, ভেঙ্কটেশ এবং সূর্যই ছবির ট্রেলার লঞ্চ করবেন। বিজয় সেতুপতি এবং তাপসী পান্নু ছাড়াও ছবিতে অভিনয় করেছেন, রাধিকা শরথকুমার, যোগী বাবু, জগপতি বাবু, রাজেন্দ্র প্রসাদ, সুরেশ মেনন প্রমুখ অভিনেতারা। মুখ্য চরিত্রে রয়েছেন বিজয় সেতুপতি এবং তাপসী পান্নু। তবে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাধিকা শরথকুমার এবং রাজেন্দ্র প্রসাদকে।

আগামী ১৭ সেপ্টেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে হরর কমেডি ছবি 'অ্যানাবেল সেতুপতি'। এই মাল্টিস্টারার ছবি দর্শকদের কেমন লাগে, এখন সেটাই দেখার। যদিও দর্শকরা যে এই ছবি নিয়ে উচ্ছ্বসিত, তা কমেন্ট বক্স দেখেই বোঝা যাচ্ছে। প্রসঙ্গত, এই প্রথমবার জুটিতে অভিনয় করতে দেখা যাবে বিজয় সেতুপতি এবং তাপসী পান্নুকে।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget