এক্সপ্লোর

Vijayakanth Death: করোনা আক্রান্ত হয়ে ছিলেন হাসপাতালে, ৭১ বছরে প্রয়াত ডিএমডিকে-র প্রতিষ্ঠাতা অভিনেতা বিজয়কান্ত

Vijayakanth Death News: সদ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। চলছিল চিকিৎসাও। সেখানেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা

কলকাতা: প্রয়াত দক্ষিণী অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়কান্ত (Vijayakanth), তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার আসে তাঁর মৃত্যু সংবাদ। ৭১ বছর বয়সে প্রয়াত হন এই অভিনেতা। সদ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। চলছিল চিকিৎসাও। সেখানেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। সেখানে আরও শারীরিক অবস্থার অবনতি হয় বিজয়কান্তের শরীরের। ‘ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেম’-এ রাখা হয়েছিল তাঁকে। অবশেষে বৃহস্পতিবার মৃত্যু হয় ডিএমডিকে-র প্রতিষ্ঠাতার। 

অনুরাগীদের কাছে বিজয়কান্ত পরিচিত ছিলেন 'ক্যাপ্টেন' নামে। এর আগে, গত নভেম্বরেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে সেবার তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ১৪ দিন অবসারভেশনে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু এই বার, কোভিড আর নিউমোনিয়ার কাছে হেরে গেল তাঁর প্রাণশক্তি। বিজয়কান্তের জনপ্রিয়তা ছিল প্রবল। নব্বইয়ের দশকের শুরুর দিকে তামিলনাড়ুর ইন্ডাস্ট্রি বিজয়কান্তের সঙ্গে তুলনা টেনেছিল প্রয়াত মুখ্যমন্ত্রী তথা এডিএমকে প্রতিষ্ঠাতা এম জি রামচন্দ্রণের। তাঁর নাম দেওয়া হয়েছিল ‘শ্যামলা এমজিআর’। ১৫৪টি ছবিতে অভিনয় করেছিলেন বিজয়কান্ত। 

কেবল ছবির দুনিয়ায় নয়.. রাজনীতিতেও বেশ উজ্জ্বল কেরিয়ার ছিল বিজয়কান্তের। আজ, ডিএমডিকে-র (Desiya Murpokku Dravida Kazgam) অফিসে কিছুক্ষণের জন্য আনা হবে তাঁর দেহ। ডিএমকে এবং এডিএমকে-র দ্বৈরথের মধ্যে, সফলভাবে তৃতীয় ‘মেরু’ তৈরি করতে পেরেছিলেন বিজয়কান্ত। তাঁর নতুন দলের হাত ধরেই। ২০০৫ সালে নয়া দল ডিএমডিকে গড়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন বিজয়কান্ত। ২০১১-য় এডিএমকে নেত্রী জয়ললিতার হাত ধরে ২৯টি আসন জেতে বিজয়কান্তের  ডিএমডিকে। এরপরে জয়ললিতার সঙ্গে জোট ভাঙায় বিধানসভার বিরোধী দলনেতা হন বিজয়কান্ত। শোনা যায়, ‘আম্মা’ উপমুখ্যমন্ত্রিত্ব দিতে রাজি না-হওয়াতেই জোট ভেঙেছিলেন ‘ক্যাপ্টেন’।

 

আরও পড়ুন: Shah Rukh Khan and Salman Khan: ফের কি শাহরুখ-সলমনের সম্পর্কে তিক্ততা? 'ভাইজান'-এর জন্মদিনে শুভেচ্ছা জানালেন না 'বাদশাহ'?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

                                                                             

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন

ভিডিও

Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |
Birbhum News | শুধু বিপুল নগদ নয়, মিলেছে টাকা গোনার মেশিনও! বীরভূমে এ কী কাণ্ড?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget