এক্সপ্লোর

Vikram Chatterjee Exclusive: অভিনয়ের ক্ষেত্রে আমি ভীষণ লোভী, বার বার নিজেকে ভাঙতে চাই: বিক্রম

Sohorer Ushnotomo Dine: শোলাঙ্কির সঙ্গে ছোটপর্দায় বেশ জনপ্রিয় ছিল তাঁর জুটি, বড়পর্দার ক্ষেত্রেও কি কাজ করছে সেই ম্যাজিক? বিক্রম বলছেন...

কলকাতা: তিলোত্তমা আর একটা প্রেমের গল্প। বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), শোলাঙ্কি রায় (Solanki Roy), অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee), অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) অভিনীত 'শহরের উষ্ণতম দিনে' (Sohorer Ushnotomo Dine) মুক্তির পরেই প্রশংসা পেয়েছে দর্শকদের। এই ছবিতে যেমন মেখে রয়েছে কলকাতার নস্ট্যালজিয়া, তেমনই রয়েছে কলেজ জীবনের মাধুর্য্যও। শুধু কি পর্দায়? এই ছবি শ্যুটিং যেন এক ঝটকায় কলেজ জীবনে ফিরিয়ে নিয়ে গিয়েছিল অভিনেতা অভিনেত্রীদেরও। এবিপি লাইভকে (ABP Live)-কে সেই গল্প শোনালেন পর্দার ঋতবান ওরফে বিক্রম।

প্রথমদিনে একাধিক শো হাউজ হয়েছে, সেই আনন্দের ছোঁয়া বিক্রমের গলাতেও। হাসিমাখা গলায় বললেন, 'প্রথম দিনেই ৩টে শো হাউসফুল। প্রচুর রিভিউ আসছে আর সবকটাই খুব পজিটিভ, ভাল। বাংলায় অনেকদিন কোনও নিখাদ প্রেমের ছবি হয়নি। ছবিটা আমাদের ভীষণ কাছের, তবে টেনশনও ছিল খুব। এই সাফল্য ভাল লাগছে। বহু মানুষ প্রথম সপ্তাহান্তেই ছবিটা দেখেছেন। আমার কেরিয়ারে এই জিনিস তো রোজ রোজ হয় না।'

এই ছবিতে যেমন নায়ক নায়িকা রয়েছেন, তেমনই রয়েছে কলকাতা। কথা না শেষ করতে দিয়েই বিক্রম বললেন, 'এই ছবির তো স্টারকাস্টই কলকাতা। বাকি সবাই পার্শ্বচরিত্র। এতদিন কলকাতায় আছি.. কিন্তু এই ছবিটা করতে গিয়ে যেন আমার সেই কলেজ জীবনের কলকাতাকে ফিরে পেলাম। ডেকার্স লেনে প্রাতঃরাশ, গঙ্গার ধারে বসে চা খাওয়া, ময়দানে খালি পায়ে হাঁটা... এসব কতকাল করিনি। ছবিটা যেন আমাদের সবাইকে কলেজ জীবন ফিরিয়ে দিল।'

শোলাঙ্কির সঙ্গে ছোটপর্দায় বেশ জনপ্রিয় ছিল তাঁর জুটি, বড়পর্দার ক্ষেত্রেও কি কাজ করছে সেই ম্যাজিক? বিক্রম বলছেন, ' যখন ধারাবাহিকে শোলাঙ্কির সঙ্গে কাজ করেছিলাম, ও নতুন এসেছে। বেশ একটা উড়ু উড়ু ভাব ছিল। এই ছবিতে কাজ করতে গিয়ে দেখলাম ও অনেক পরিণত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষের অভিজ্ঞতা বাড়ে। তেমনই। '

'কুলের আচার' থেকে শুরু করে 'শহরের উষ্ণতম দিনে', 'পারিয়া'... একের পর এক ছবির মুখ্যচরিত্রে দেখা যাচ্ছে বিক্রমকে। ফের কি ছোটপর্দায় দেখা যাওয়ার সম্ভবনা রয়েছে অভিনেতাকে? বিক্রম বলছেন, 'আমি সবসময় এমন কাজ করতে চাই যেটা আমায় একজন আরও ভাল অভিনেতা তৈরি করবে। সেটা সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক বা ধারাবাহিক। তবে এই মুহূর্তে আমি ছবির কাজ নিয়ে যেভাবে ব্যস্ত, তাতে ধারাবাহিককে সময় দেওয়া মুশকিল। আমি কখনোই চাইব না একটা ধারাবাহিক শুরু করার পরে কোনও টিম আমায় নিয়ে বিপদে পড়ুক।'

কোনও বিশেষ চরিত্রের অপেক্ষায় রয়েছেন বিক্রম? হেসে অভিনেতার উত্তর, 'জানেন তো, এই বিষয়টায় আমি ভীষণ লোভী। বার বার নিজেকে ভাঙতে চাই। যেমন একটা সময় ধূসর নয়, একেবারে কালো চরিত্রে অভিনয় করেছি, তেমনই নায়কের চরিত্রেও আমায় দেখেছেন দর্শক। পরিচালকের কথা শুনে যদি মনে হয় নিজের অভিনেতা সত্তার খিদে মিটবে, যে কোনও মাধ্যমেই সেই কাজটি আমি করব।'

আরও পড়ুন: Anurager Chowa Exclusive: দিব্যজ্যোতির সঙ্গে প্রেম করি না, এটা কেউ বিশ্বাসই করতে চায় না: স্বস্তিকা

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget